ঝিনাইদহ আবাসিক হোটেল সমূহ

ঝিনাইদহ বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের খুলনা বিভাগের একটি প্রশাসনিক জেলা। আপনারা যারা বিভিন্ন কাজে ঝিনাইদহ রাত্রিযাপন করতে চাচ্ছেন তাদের জন্য আজকে ঝিনাইদহ আবাসিক হোটেল সমূহের তথ্য উল্লেখ করবো। যাতে আপনি ঝিনাইদহ গিয়ে থাকার জন্য খুব সহজে আবাসিক হোটেল খুঁজে নিতে পারেন।

আজকের ভ্রমণ টিপসে ঝিনাইদহ সেরা আবাসিক হোটেল সমূহের তথ্য উল্লেখ করবো। হোটেলের গুণগত মান, গেস্ট রিভিউ ও নিরাপত্তা ব্যবস্থার ভিত্তিতে সেরা আবাসিক হোটেল গুলো সিলেক্ট করা হয়েছে।

ঝিনাইদহ আবাসিক হোটেল সমূহ

ঝিনাইদহ জেলার সেরা আবাসিক হোটেল সমূহের ভাড়া সময়ের সাথে সাথে কর্তৃপক্ষ পরিবর্তন করতে পারে। তাই রুম বুকিং করার আগে অবশ্যই বর্তমান ভাড়া জেনে নিবেন। তাছাড়া কোনো অফার আছে কিনা সেটাও জেনে নিবেন।

BM Khalid Hasan Sujon

#১ হোটেল ড্রিম ইন্টারন্যাশনাল লিমিটেড

ঝিনাইদহ সদর এইচ এস এস রোডে অবস্থিত হোটেল ড্রিম ইন্টারন্যাশনাল লিমিটেড। এখানকার পরিবেশ ও আকর্ষণীয় ডেকোরেশন যেকোনো গেস্টদের পছন্দ হবে। এখানে এসি/নন-এসি সব ধরনের রুম রয়েছে।

রুমের সাথে ওয়াশরুম, ঠান্ডা ও গরম পানি, ওয়াই-ফাই নেটওয়ার্ক, এলইডি টিভি, এয়ারকন্ডিশন, চেয়ার, টেবিল, মিনারেল ওয়াটার বোতল, টিস্যু, আলমারি, বিছানা সহ রুমের প্রয়োজনীয় আসবাবপত্র পাবেন।

এসি নন-এসি রুম ভেদে ভাড়া ৫০০ টাকা থেকে ২,০০০ টাকা।

যোগাযোগ তথ্য

  • ঠিকানা: লেভেল ৪, মকবুল হোসেন প্লাজা, ২৫০ এইচ এস এস রোড, ঝিনাইদহ ৭৩০০
  • মোবাইল নাম্বার: 01729-878797

#২ কুটুম আবাসিক হোটেল

ঝিনাইদহ সদর এইচ এস এস রোডে অবস্থিত কুটুম আবাসিক হোটেল। এখানে এসি নন-এসি বিভিন্ন ক্যাটাগরির রুম রয়েছে। বিয়ে বা অন্যান্য অনুষ্ঠান আয়োজন করার সুব্যবস্থা রয়েছে।

BM Khalid Hasan Sujon

রুমের সাথে ওয়াশরুম, ঠান্ডা ও গরম পানি, এয়ারকন্ডিশন, ফ্যান, লাইট, টেবিল, এলইডি টিভি, ওয়াই-ফাই নেটওয়ার্ক, বিছানা সহ রুমের প্রয়োজনীয় আসবাবপত্র রয়েছে।

এসি নন-এসি রুম ভেদে প্রতি রাতের জন্য রুম ভাড়া ৬০০ টাকা থেকে ২,৫০০ টাকা। এছাড়া কমিউনিটি সেন্টারে বিয়ে বা অন্যান্য অনুষ্ঠানে আয়োজন করার জন্য ২৫,০০০ টাকা থেকে ৫০,০০০ টাকা খরচ হবে।

যোগাযোগ তথ্য

  • ঠিকানা: এইচ এস এস রোড, ঝিনাইদহ সদর
  • মোবাইল নাম্বার: 01719-974752

#৩ হোটেল রেডিয়েশন হোটেল এন্ড্র রিসোর্ট

 ঝিনাইদহ জেলা শহরে অবস্থিত হোটেল রেডিয়েশন হোটেল এন্ড্র রিসোর্ট। এখানে থাকার পাশাপাশি খাবার জন্য তাদের নিজস্ব রেস্টুরেন্ট রয়েছে। এখানে বিভিন্ন ক্যাটাগরির এসি নন-এসি রুম রয়েছে।

রুমের সাথে ওয়াশরুম, ঠান্ডা ও গরম পানি, এয়ারকন্ডিশন, ফ্যান, লাইট, এলইডি টিভি, ওয়াই-ফাই নেটওয়ার্ক, রুম সার্ভিস, টেবিল, বিছানা সহ রুমের প্রয়োজনীয় আসবাবপত্র পাবেন।

BM Khalid Hasan Sujon

এসি নন-এসি রুম ভেদে প্রত্যেক রাতের জন্য রুম ভাড়া ৪০০ টাকা থেকে ২,৫০০ টাকা।

যোগাযোগ তথ্য

  • ঠিকানা: ঝিনাইদহ সদর, ঝিনাইদহ
  • মোবাইল নাম্বার: 01789-098999

#৪ নয়ন আবাসিক হোটেল

ঝিনাইদহ সদরে অবস্থিত নয়ন আবাসিক হোটেল। যাদের বাজেট কম তারা নিরাপদে এখানে থাকতে পারেন। এখানে এসি নন-এসি সহ সিঙ্গেল, ডাবল রুম  রয়েছে।

রুমের সাথে ওয়াশরুম, টিভি, ওয়াই-ফাই নেটওয়ার্ক, ফ্যান, লাইট, এয়ারকন্ডিশন, বিছানা সহ রুমের প্রয়োজনীয় আসবাবপত্র পাবেন। প্রত্যেক রাতের জন্য রুম ভাড়া ৩০০ টাকা থেকে ১,৫০০ টাকা।

যোগাযোগ তথ্য

  • ঠিকানা: ঝিনাইদহ সদর, ঝিনাইদহ
  • মোবাইল নাম্বার: 01909-809709

#৫ মুন্সী আবাসিক হোটেল

ঝিনাইদহ কেন্দ্রীয় বাস টার্মিনালের বাসে অবস্থিত মুন্সী আবাসিক হোটেল। কম খরচে নিরাপদে থাকার জন্য আদর্শ স্থান। এখানে বিভিন্ন ধরনের রুম রয়েছে।

রুমের সাথে ওয়াশরুম, ওয়াই-ফাই নেটওয়ার্ক, টিভি, লাইট, ফ্যান, চেয়ার, টেবিল, বিছানা রয়েছে। রুম ভাড়া ৩০০ টাকা থেকে ৮,০০ টাকা।

যোগাযোগ তথ্য

  • ঠিকানা: কেন্দ্রীয় বাস টার্মিনাল, ঢাকা রোড, ঝিনাইদহ
  • মোবাইল নাম্বার: 01935-519808, 01711-179903, 01714-778335

#৬ ঝিনুক হোটেল

চুয়াডাঙ্গা-ঝিনাইদহ হাইওয়ে রোডে অবস্থিত ঝিনুক হোটেল। ছিমছাম নিরিবিলি শান্ত পরিবেশে এই হোটেলটি তৈরি করা হয়েছে। এখানে এসি / নন-এসি সব ধরনের রুম রয়েছে।

রুমের সাথে ওয়াশরুম, এলইডি টিভি, এয়ারকন্ডিশন, ফ্যান, লাইট, ওয়াই-ফাই নেটওয়ার্ক, টেবিল, চেয়ার, বিছানা সহ রুমের প্রয়োজনীয় আসবাবপত্র পাবেন।

এসি নন-এসি রুম ভেদে প্রত্যেক রাতের জন্য রুম ভাড়া ৫০০ টাকা থেকে ২,০০০ টাকা।

যোগাযোগ তথ্য

  • ঠিকানা: চুয়াডাঙ্গা-ঝিনাইদহ হাইওয়ে রোড, ঝিনাইদহ 
  • মোবাইল নাম্বার: 

#৭ হাবিব আবাসিক হোটেল

যশোর-ঝিনাইদহ হাইওয়ে রোডে অবস্থিত হাবিব আবাসিক হোটেল। ঝিনাইদহ কম খরচে থাকার জন্য আদর্শ আবাসিক হোটেল। এখানে রুমের সাথে ওয়াশরুম, লাইট, ফ্যান, ওয়াই-ফাই নেটওয়ার্ক, টিভি, চেয়ার, টেবিল, বিছানা সহ রুমের প্রয়োজনীয় আসবাবপত্র পাবেন।

প্রত্যেক রাতের জন্য রুম ভাড়া ৩০০ টাকা থেকে ৭০০ টাকা।

যোগাযোগ তথ্য

  • ঠিকানা: যশোর-ঝিনাইদহ হাইওয়ে রোড, ঝিনাইদহ
  • মোবাইল নাম্বার: 

#৮  হোটেল আজমিরী আবাসিক

ঝিনাইদহ কে পি বাসু রোডে অবস্থিত হোটেল আজমিরী আবাসিক। কম খরচে নিরাপদে রাত্রিযাপন করার জন্য হোটেল আজমিরী আদর্শ স্থান। এখানে রুমের সাথে ওয়াশরুম, ওয়াই-ফাই নেটওয়ার্ক, ফ্যান, লাইট, টেবিল, চেয়ার, বিছানা পাবেন।

প্রত্যেক রাতের জন্য রুম ভাড়া ৩০০ টাকা থেকে ৫০০ টাকা।

যোগাযোগ তথ্য

  • ঠিকানা: কে পি বাসু রোড, ঝিনাইদহ
  • মোবাইল নাম্বার: 0451-62237

#৯ আজাদ রেস্ট হাউজ

ঝিনাইদহ জেলা সদরে অবস্থিত আজাদ রেস্ট হাউজ। কম খরচে থাকার জন্য নিরাপদ আবাসিক হোটেল। এখানে রুম ভাড়া প্রতি রাতের জন্য মাত্র ১৫০ টাকা থেকে ৫,০০ টাকা। রুমের সাথে ওয়াশরুম, লাইট, ফ্যান, টেবিল, চেয়ার, বিছানা পাবেন।

যোগাযোগ তথ্য

  • ঠিকানা: ঝিনাইদহ সদর, ঝিনাইদহ
  • মোবাইল নাম্বার: 01715-614043

আরো পড়ুন