আগামী ১ লা নভেম্বর থেকে পর্যটকদের জন্য খুলছে সেন্টমার্টিন দ্বীপ। নভেম্বর মাস থেকে ফেব্রুয়ারি ৪ মাস পর্যন্ত পর্যটকদের জন্য চালু থাকবে। তবে নভেম্বর ও ডিসেম্বর এই দুই মাস পর্যটকরা সেন্টমার্টিন দ্বীপে রাত্রিযাপন করতে পারবেন না। জানুয়ারি ও ফেব্রুয়ারি এই দুই মাস পর্যটকগণ সেন্টমার্টিনে রাত্রিযাপন করতে পারবেন।
পরিবেশ রক্ষা ও দ্বীপের ভারসাম্য বজায় রাখতে প্রতিদিন সর্বোচ্চ ২ হাজার পর্যটক সেন্টমার্টিন যেতে পারবেন।
আজ ২৫ সেপ্টেম্বর বিশ্ব পর্যটন দিবস উদযাপন উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে একথা জানান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টা শেখ বশিরউদ্দীন।
তিনি বলেন সেন্টমার্টিনে পর্যটকদের যাওয়া নিয়ন্ত্রণের জন্য একটি সফটওয়্যার তৈরি করা হয়েছে। পরিবহন ব্যবস্থার সাথে সমন্বয় করে রেজিষ্ট্রেশনের ভিত্তিতে এই সফটওয়্যার পরিচালিত হবে।
গত এক বছর সেন্টমার্টিনে পর্যটক নিয়ন্ত্রিত থাকার ফলে সেন্ট মার্টিনের প্রাণ ও প্রকৃতি ফিরে এসেছে। তিনি আরো বলেন, “দিন শেষে আমরা সবাই বাংলাদেশী”। সেন্টমার্টিনের প্রবাল আমাদের দেশের জন্য একটা সম্পদ। গত এক বছর নিয়ন্ত্রণের ফলে প্রবালের কী পরিমান প্রাণের সঞ্চয় হয়েছে সেটা আপনারা গেলে দেখতে পাবেন।
- টেকনাফ থেকে সেন্টমার্টিন ট্রলার ভাড়া
- সেন্টমার্টিন ভ্রমণ গাইড
- সেন্টমার্টিন দ্বীপ হোটেল ভাড়া
- সেন্টমার্টিন দ্বীপের দর্শনীয় স্থান
- ছেঁড়া দ্বীপ সেন্টমার্টিন





