চট্টগ্রাম থেকে সাজেক ভ্যালি কত কিলোমিটার

সাজেক ভ্যালি বাংলাদেশের চট্টগ্রাম বিভাগের রাঙ্গামাটি জেলার বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নের একটি জনপ্রিয় পর্যটন স্থান। যদিও সাজেক রাঙ্গামাটি জেলার অবস্থিত কিন্তু ভৌগোলিক ভাবে খাগড়াছড়ি থেকে এখানে যাতায়াত করা সুবিধাজনক।

বর্তমানে বাংলাদেশে যত গুলো পর্যটন স্পট রয়েছে তার মধ্যে সবচেয়ে জনপ্রিয় সাজেক ভ্যালি। সাজেকে সর্বত্র সবুজ পাহাড় আর মেঘের খেলা দেখতে পাবেন। এখান থেকে সূর্যোদয় ও সূর্যাস্ত দেখতে পাবেন। যারা হাত দিয়ে মেঘ ছুয়ে দেখতে চান তাদের জন্য সাজেক ভ্যালি আদর্শ স্থান।

যারা চট্টগ্রাম থেকে সাজেক যেতে চাচ্ছেন তাদের মধ্যে অনেকে জানতে চাচ্ছেন চট্টগ্রাম থেকে সাজেক ভ্যালি কত কিলোমিটার, যাওয়ার সহজ উপায় এবং যেতে কত সময় লাগবে।

চট্টগ্রাম থেকে সাজেক ভ্যালি কত কিলোমিটার

চট্টগ্রাম শহর থেকে খাগড়াছড়ি রোড হয়ে সাজেক ভ্যালির দূরত্ব ১৭০ কিলোমিটার। মাইল হিসাবে চট্টগ্রাম থেকে সাজেক ১০৫.৬ মাইল।

চট্টগ্রাম থেকে সাজেক যেতে কত সময় লাগে

চট্টগ্রাম শহর থেকে খাগড়াছড়ি রোড দিয়ে সাজেক যেতে প্রায় ৫ ঘন্টা ১৫ থেকে ৩০ মিনিট সময় লাগে। চট্টগ্রাম থেকে সরাসরি বাসে খাগড়াছড়ি সদর গিয়ে সেখান থেকে চাঁদের গাড়ি করে সাজেক ভ্যালি যেতে পারবেন।

চট্টগ্রাম থেকে সাজেক যাওয়ার সহজ উপায়

চট্টগ্রাম শহর থেকে খাগড়াছড়ি হয়ে সহজে সাজেক ভ্যালি যেতে পারবেন। সাজেক ভ্যালি যদিও রাঙ্গামাটি জেলায় অবস্থিত কিন্ত খাগড়াছড়ি হয়ে সহজে যেতে পারবেন। খাগড়াছড়ি জেলা সদর থেকে সাজেক ভ্যালির দূরত্ব প্রায় ৭০ কিলোমিটার।

সাজেক রাঙ্গামাটি জেলার বাঘাইছড়ি উপজেলার একটি ইউনিয়ন, যা বাংলাদেশের সবচেয়ে বড় ইউনিয়ন। এর আয়তন ৭০২ বর্গমাইল।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *