বেনাপোল আবাসিক হোটেল সমূহ

বেনাপোল বাংলাদেশের ভারত সীমান্তবর্তী সবচেয়ে বড় স্থলবন্দর। এই স্থলবন্দরের শুল্ক কার্যক্রম পরিচালনা করার জন্য রয়েছে বেনাপোল কাস্টম হাউজ। বাংলাদেশ-ভারতের শতশত মানুষ প্রতিদিন এই স্থলবন্দর দিয়ে যাতায়াত করে। এসব মানুষ থাকার জন্য বেনাপোল পৌরসভায় বেশ কিছু  আবাসিক হোটেল গড়ে তোলা হয়েছে।

আজকের ভ্রমণ টিপসে আপনাদের জানাবো বেনাপোল পৌরসভার অবস্থিত সেরা ও নিরাপদ আবাসিক হোটেল ও বাংলাদেশ পর্যটন করপোরেশনের সরকারি মোটেল সম্পর্কে।

এসব আবাসিক হোটেল সমূহের মধ্যে সেরা নির্বাচন করা হয়েছে হোটেলের মান, নিরাপত্তা, গেস্ট রিভিউ ইত্যাদির উপর ভিত্তি করে।

বেনাপোল আবাসিক হোটেল সমূহ

নিচে উল্লেখ করা আবাসিক হোটেল সমূহের ভাড়ার পরিমান যেকোনো সময় হোটেল কতৃপক্ষ পরিবর্তন করতে পারে। তাই বুকিং করার আগে অবশ্যই রুম ভাড়া সব বিস্তারিত তথ্য জেনে নিবেন।

#১ বেনাপোল ইম্পেরিয়াল স্যুট

বেনাপোল বাজার মেইল রোডে অবস্থিত হোটেল বেনাপোল ইম্পেরিয়াল স্যুট। বেনাপোল যে কয়টি আবাসিক হোটেল রয়েছে তার মধ্যে সবচেয়ে আধুনিক হোটেল এটি। এখানে প্রতিটি রুমে এয়ারকন্ডিশন সহ নানা ধরনের সুযোগ সুবিধা রয়েছে।

প্রত্যেক রুমের সাথে ওয়াশরুম, গিজার, এয়ারকন্ডিশন, ফ্যান, লাইট, ওয়াই-ফাই নেটওয়ার্ক, এলইডি টিভি, প্রতিদিনের পত্রিকা, সোফা, কিং সাইজের বিছানা সহ রুমের প্রয়োজনীয় আসবাবপত্র রয়েছে।

এছাড়া খাবার জন্য আধুনিক রেস্টুরেন্ট, জিম সেন্টার, হাই সিকিউরিটি ও গাড়ি পাকিং সুবিধা রয়েছে।

বেনাপোল ইম্পেরিয়াল স্যুট রুম ভাড়া

রুমের ধরনরুম ভাড়া
সিঙ্গেল রুম (এসি)১,৫০০ টাকা
ডাবল রুম (এসি)১,৮০০ টাকা
রয়েল স্যুট (এসি)৫,৬০০ টাকা
স্যুট রুম (এসি)৩,৩০০ টাকা

যোগাযোগ তথ্য

  • ঠিকানা: বেনাপোল বাজার মেইন রোড, রহমান চেম্বার, বেনাপোল, কেএন, ৯১০০, বিডি
  • মোবাইল নাম্বার: 01947-190390
  • ফেসবুক পেজ
  • ওয়েবসাইট

#২ পর্যটন মোটেল বেনাপোল

বাংলাদেশ পর্যটন করপোরেশনের তত্ত্বাবধানে বেনাপোল গড়ে তোলা হয়েছে পর্যটন মোটেল বেনাপোল। এখানে এসি নন-এসি সব ধরনের রুম রয়েছে।

রুমের সাথে ওয়াশরুম, ঠান্ডা ও গরম পানি, এয়ারকন্ডিশন, ফ্যান, টেলিভিশন, টেলিফোন, ওয়াই-ফাই নেটওয়ার্ক সহ আরো বিভিন্ন ধরনের সুবিধা রয়েছে।

এসি, নন-এসি রুম ভাড়া ১,৫০০ টাকা থেকে ৩,৮০০ টাকা। এছাড়া সম্মেলন কক্ষ প্রতি ঘন্টা ভাড়া ১,০০০ টাকা।

যোগাযোগ তথ্য

#৩ হোটেল এ্যারিষ্টোকেট আবাসিক

বেনাপোল বাজারে অবস্থিত হোটেল এ্যারিষ্টোকেট আবাসিক। ছোট-খাটো ছিমছাম নিরিবিলি পরিবেশ, পরিস্কার পরিচ্ছন্ন যেকারো পছন্দ হবে। এখানে এসি, নন-এসি মোট ১২ টি রুম রয়েছে।

রুমের সাথে ওয়াশরুম, এয়ারকান্ডিশন, ঠান্ডা ও গরম পানি, ফ্যান, লাইট, সোফা, আলমারি, ওয়াই-ফাই নেটওয়ার্ক, এলইডি টিভি ইত্যাদি রয়েছে। রুম ভাড়া ৫০০ টাকা থেকে ২,৫০০ টাকা।

যোগাযোগ তথ্য

  • ঠিকানা: চেকপোস্ট, এস.এস টাওয়ার, সাদিপুর রোড, বেনাপোল, শার্শা, যশোর
  • মোবাইল নাম্বার: 01990-554693, 01903-042272

#৪ ডায়মন্ড আবাসিক হোটেল

বেনাপোল মেইল রোড চেকপোষ্টের পাশে অবস্থিত ডায়মন্ড আবাসিক হোটেল। এখানে এসি, নন-এসি সব ধরনের রুম রয়েছে। প্রত্যেকটি রুম সুন্দর ডেকোরেশন করা।

রুমের সাথে ওয়াশরুম, ওয়াই-ফাই নেটওয়ার্ক, এলইডি টিভি, এয়ারকন্ডিশন, ফ্যান, লাইট ইত্যাদি রয়েছে। রুম ভাড়া ৬০০ টাকা থেকে ২,০০০ টাকা।

যোগাযোগ তথ্য

  • ঠিকানা: মেইন রোড, বেনাপোল চেকপোষ্ট (আনোয়ারা চৌধুরী সুপার মার্কেট), বেনাপোল, শার্মা, যশোর
  • মোবাইল নাম্বার: 01854-522215

#৫ ফ্রেশ আবাসিক হোটেল

বেনাপোল পেট্রাপোল রোডে অবস্থিত ফ্রেশ আবাসিক হোটেল। যারা কম খরচে বেনাপোল থাকার জন্য হোটেল খুঁজছেন তাদের জন্য আদর্শ জায়গা। রুমের সাথে ওয়াশরুম, ফ্যান, ওয়াই-ফাই নেটওয়ার্ক, কেবল টিভি রয়েছে। রুম ভাড়া ৪০০ টাকা থেকে ১,০০০ টাকা।

যোগাযোগ তথ্য

  • ঠিকানা: পেট্রাপোল রোড, বেনাপোল, শার্শা, যশোর
  • মোবাইল নাম্বার: 01719-913347, 01850-707690

#৬ হোটেল পোর্ট ভিউ

বেনাপোল মেইল রোডে অবস্থিত হোটেল পোর্ট ভিউ। এখানে এসি / নন-এসি সব ধরনের রুম রয়েছে। রুমের সাথে ওয়াশরুম, ঠান্ডা ও গরম পানি, এয়ারকন্ডিশন, ফ্যান, লাইট, বিছানা রয়েছে। রুম ভাড়া ৫০০ টাকা থেকে ২,০০০ টাকা।

যোগাযোগ তথ্য

  • ঠিকানা: বেনাপোল মেইল রোড, শার্শা, যশোর
  • মোবাইল নাম্বার: 01310-638187

#৭ হোটেল সনি বেনাপোল

বেনাপোল মেইল রোডে অবস্থিত হোটেল সনি বেনাপোল। এখানে এসি/নন-এসি সব ধরনের রুম রয়েছে। রুমের সাথে ওয়াশরুম, গিজার, এয়ারকন্ডিশন, ওয়াই-ফাই নেটওয়ার্ক, এলইডি টিভি, ফ্যান, লাইট, টেলিফোন, সোফা, বিছানা রয়েছে। রুম ভাড়া ৫০০ টাকা থেকে ২,৫০০ টাকা।

যোগাযোগ তথ্য

  • ঠিকানা: বেনাপোল মেইল রোড, শার্শা, যশোর
  • মোবাইল নাম্বার: 01886-223616

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *