ময়মনসিংহ শহর থেকে প্রায় ১ কিলোমিটার দূরে ব্রহ্মপুত্র নদের তীরে গ্রামীন পরিবেশে গড়ে তোলা হয়েছে ইস্টার্ন হেরিটেজ রিসোর্ট ময়মনসিংহ (Eastern heritage resort mymensingh). ব্যাক্তি মালিকানায় প্রায় ৫০ একর জায়গায় উপর গড়ে তোলা হয়েছে এই দৃষ্টিনন্দন রিসোর্ট।
সাজেক ভ্যালির মতো ছোট ছোট কটেজ রয়েছে। এছাড়া রয়েছে ঝুলন্ত সেতু, কৃত্রিম ঝর্ণা, বসার বেঞ্চ, দোলনা, ফুলের বাগান, দৃষ্টিনন্দন রেস্টুরেন্ট, সুইমিংপুল, লেক, পিকনিক স্পট, কনফারেন্স হল রুম, সেলফি জোন, কৃত্রিম বিশাল দাবার কোড ও সবুজ খোলা মাঠ।
ইস্টার্ন হেরিটেজ রিসোর্ট ময়মনসিংহ প্রবেশ টিকেট মূল্য
ইস্টার্ন হেরিটেজ রিসোর্টের প্রবেশ টিকেট মূল্য ৫০ টাকা। এই টিকেটের বিনিময়ে তাদের রেস্টুরেন্ট থেকে ৫০ টাকা মূল্যের খাবার খেতে পারবেন।
ইস্টার্ন হেরিটেজ রিসোর্ট ময়মনসিংহ রুম ভাড়া / খরচ
| Room Type | Guest | Room Price |
| Luxury Villa 1 | 2 | 10,000 Tk |
| Luxury Villa 2 | 4 | 12,000 Tk |
| Holiday Heaven | 2 | 7,000 Tk |
| Family Cottage | 4 | 6,000 Tk |
| Couple Cottage | 2 | 5,000 Tk |
| Surjo Bilash AC | 2 | 4,000 Tk |
| Bristy Bilash | 2 | 3,000 Tk |
| Dark Room | 2 | 3,000 Tk |
| Surjo Bilash Non AC | 2 | 2,500 Tk |
চেক ইন করার সময় দুপুর ১২ টা এবং চেক আউট করার সময় সকাল ৯:৩০ মিনিট।রুমের সুবিধা
বাথরুম, কিং সাইজের বিছানা, কম্বল, বিনামূল্যে সকাল ও দুপুরের খাবার, সন্ধ্যার নাস্তা, এয়ারকন্ডিশন, ২৪ ঘন্টা রুম সার্ভিস, বিনামূল্যে প্রসাধন সামগ্রী, ওয়াই-ফাই নেটওয়ার্ক, এলইডি টিভি, সোফা, পানির বোতল, টিস্যু সহ রুমের প্রয়োজনীয় আসবাবপত্র রয়েছে।
যোগাযোগ তথ্য
- ঠিকানা: ৩৩৫/১, ঢোলাদিয়া (বিএডিসি অফিসের পিছনে), খাগডহর, ময়মনসিংহ – ২২০০
- মোবাইল নাম্বার: 01977128515, 01716682848
- ইমেইল: resorteasternheritage@gmail.com
- ওয়েবসাইট
- ফেসবুক পেজ
কিভাবে যাবেন
ময়মনসিংহ জেলা শহর থেকে প্রথমে টাউন হল মোড় আসবেন। সেখান থেকে সিএনজি বা অটোরিকশা চড়ে খাগডহর যাবেন। সেখান থেকে নৌকায় নদী পার হয়ে ইস্টার্ন হেরিটেজ রিসোর্ট যেতে পারবেন।
ঢাকার গাবতলী বাস টার্মিনাল থেকে শৌখিন, এনা, আলম এশিয়া, শামীম এন্টারপ্রাইজ সহ ময়মনসিংহগামী যেকোনো পরিবহনে চড়ে ময়মনসিংহ যেতে পারবেন। ঢাকা থেকে ময়মনসিংহ যেতে সময় লাগবে প্রায় ৩ ঘন্টা। জনপ্রতি ভাড়া লাগবে ৩৫০ টাকা।
ঢাকার কমলাপুর রেলস্টেশন থেকে হাওর এক্সপ্রেস (রাত ১০:১৫ মিনিট), ব্রক্ষপুত্র এক্সপ্রেস (সন্ধ্যা ৬ টা ১৫ মিনিট), যমুনা এক্সপ্রেস (বিকাল ৪:৪৫ মিনিট), মোহনগঞ্জ এক্সপ্রেস (দুপুর ১:১৫ মিনিট) ও তিস্তা এক্সপ্রেস (সকাল ৭:৩০ মিনিট) থেকে পছন্দসই ও সময় অনুযায়ী ট্রেনে সরাসরি ময়মনসিংহ যেতে পারবেন। যেতে সময় লাগবে ৩ থেকে ৪ ঘন্টা। শ্রেণীভেদে ভাড়া ১২০ টাকা থেকে ৫০১ টাকা।
আরো পড়ুন
- ময়মনসিংহ আবাসিক হোটেল ভাড়া কত
- ভালুকা আবাসিক হোটেল
- সিলভার ক্যাসেল ময়মনসিংহ
- আলেকজান্ডার ক্যাসেল
- মেঘমাটি ভিলেজ রিসোর্ট





