মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনের সময়সূচী ও ভাড়ার তালিকা

মোহনগঞ্জ এক্সপ্রেস (Mohanganj Express) বাংলাদেশ রেলওয়ে কর্তৃক পরিচালিত একটি আন্তঃনগর ট্রেন। এই ট্রেনটি রাজধানী ঢাকার কমলাপুর রেলস্টেশন থেকে নেত্রকোনার মোহনগঞ্জ রেলস্টেশন পর্যন্ত যাতায়াত করে। ট্রেনটিতে ১৪ টি বগি এবং ৬৫৬ টি আসন ব্যবস্থা রয়েছে। এছাড়া একই রুটে হাওর এক্সপ্রেস নামে আরো একটি আন্তঃনগর ট্রেন চলাচল করে। 

২০১৬ সালের ৮ই সেপ্টেম্বর ঢাকা টু মোহনগঞ্জ রুটে ট্রেনটির শুভ উদ্বোধন করা হয়। প্রতি শুক্রবার বাদে সপ্তাহের বাকি ৬ দিন ঢাকা টু মোহনগঞ্জ টু ঢাকা রুটে নিয়মিত চলাচল করে। আপনি যদি এই রুটে চলাচল করতে চান তাহলে মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনের সময়সূচী, ভাড়া বা টিকেট মূল্য, বন্ধের দিন এবং কোন কোন স্টেশনে থামে সহ বিস্তারিত তথ্য জানা প্রয়োজন।

মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনের সময়সূচী

মোহনগঞ্জ এক্সপ্রেস (ট্রেন নং ৭৮৯) প্রতি শুক্রবার বাদে ঢাকার কমলাপুর রেলস্টেশন থেকে দুপুর ০১:১৫ মিনিটে যাত্রা করে নেত্রকোনার মোহনগঞ্জ রেলস্টেশন পৌঁছায় সন্ধ্যা ০৬:৪০ মিনিটে। আবার প্রতি শুক্রবার বাদে মোহনগঞ্জ এক্সপ্রেস (ট্রেন নং ৮৯০) নেত্রকোনার মোহনগঞ্জ রেলস্টেশন থেকে রাত ১১:০০ টায় যাত্রা শুরু করে ঢাকার কমলাপুর রেলস্টেশন পৌঁছায় ভোর ০৪:১৫ মিনিটে।

BM Khalid Hasan Sujon
ট্রেন নংস্টেশন নামযাত্রার সময়পৌঁছানোর সময়বন্ধের দিন
৭৮৯ঢাকা টু মোহনগঞ্জদুপুর ০১:১৫ মিনিটসন্ধ্যা ০৬:৪০ মিনিটশুক্রবার
৭৯০মোহনগঞ্জ টু ঢাকারাত ১১:০০ভোর ০৪:১৫ মিনিটশুক্রবার

মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনের ভাড়ার তালিকা

মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনে বিভিন্ন ক্যাটাগরির আসন বিভাগ রয়েছে। আসনের মান অনুযায়ী টিকেট মূল্য নিধারণ করা হয়েছে। নিচে বিভিন্ন ক্যাটাগরির টিকেট মূল্য উল্লেখ করা হয়েছে।

আসন বিভাগটিকেট মূল্য (১৫% ভ্যাট)
এসি বার্থ৮৫১ টাকা
এসি সিট৫৭০ টাকা
স্নিগ্ধা৪৭২ টাকা
শোভন চেয়ার২৫০ টাকা

বাংলাদেশ রেলওয়ে অফিসিয়াল ওয়েবসাইট থেকে মোহনগঞ্জ এক্সপ্রেস অনলাইন টিকেট বুকিং করতে পারবেন। এছাড়া সরাসরি ঢাকা ও মোহনগঞ্জ রেলস্টেশনে গিয়ে টিকেট কাটতে পারবেন।

মোহনগঞ্জ এক্সপ্রেস কোন কোন স্টেশনে থামে

মোহনগঞ্জ এক্সপ্রেস ঢাকা-মোহনগঞ্জ-ঢাকা রুটে যাত্রাকালে বেশ কয়েকটি রেলস্টেশনে যাত্রাবিরতি দেয়। যাত্রাবিরতি করা এসব স্টেশনের নাম ও সময়সূচী নিচে উল্লেখ করা হয়েছে।

যাত্রাবিরতি স্টেশন নামঢাকা থেকে (৭৮৯)মোহনগঞ্জ থেকে (৭৯০)
বিমানবন্দর রেলস্টেশন১৩:৩৮
গফরগাঁ রেলস্টেশন১৪:৫৫০২:০৫
ময়মনসিংহ রেলস্টেশন১৫:৩৮০১:০৫
গৌরীপুর রেলস্টেশন১৬:২৩০০:৩১
শ্যামগঞ্জ রেলস্টেশন১৬:৩৮১২:১৫
নেত্রকোনা রেলস্টেশন১৭:০২২৩:৫০
ঠাকুরাকোনা রেলস্টেশন১৭:২১২৩:২৭
বারহাট্টা রেলস্টেশন১৭:২৫২৩:১৬

মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনের সাপ্তাহিক বন্ধ

মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনের সাপ্তাহিক বন্ধের দিন শুক্রবার। ঢাকা টু মোহনগঞ্জ এবং মোহনগঞ্জ টু ঢাকা রুটে মোহনগঞ্জ এক্সপ্রেস সাপ্তাহিক শুক্রবার বাদে বাকি দিন গুলো চলাচল করে।

BM Khalid Hasan Sujon

মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেন কোড

মোহনগঞ্জ এক্সপ্রেস ঢাকা টু মোহনগঞ্জ ট্রেন কোড ৭৮৯ এবং মোহনগঞ্জ টু ঢাকা ট্রেন কোড ৭৯০।

মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেন এখন কোথায় আছে কিভাবে জানবেন

মোবাইল ফোন দিয়ে মোহনগঞ্জ এক্সপ্রেস সহ সকল ট্রেনের অবস্থান ট্র্যাক করতে পারবেন এসএমএস সার্ভিসের মাধ্যমে। এজন্য আপনার মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন

TR <স্পেস> ট্রেন নং বা ট্রেন কোড এবং পাঠিয়ে দিন 16318 নাম্বারে। ফিরতি এসএমএসে ট্রেনের অবস্থান জানতে পারবেন। এসএমএস চার্জ ৫.৫৬ টাকা।

উদাহরণ: TR 789 লিখে পাঠিয়ে দিবেন 16318 নম্বরে।

আরো পড়ুন