বর্তমানে বাংলাদেশে অনলাইন টিকেট বুকিং (Online ticket booking) করার জনপ্রিয়তা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। বাস, ট্রেন, লঞ্চ কিংবা বিমানের টিকেট কাটতে আপনাকে আর কষ্ট করে কাউন্টারে গিয়ে লাইনে দাঁড়িয়ে থাকতে হবে না। এখন ঘরে বসে খুব সহজে অনলাইনে বাস, ট্রেন, লঞ্চ ও বিমানের অগ্রিম টিকেট বুকিং করতে পারবেন মোবাইল অ্যাপ বা ওয়েবসাইটের মাধ্যমে।
অনলাইন টিকেট বুকিং সার্ভিস আপনার ভ্রমণকে অনেক সহজ ও সাশ্রয়ী করে তুলেছে। যেকোনো পরিবহনের টিকেট অনলাইনে বুকিং করে নিশ্চিতে যাত্রা করতে পারবেন। পাশাপাশি ডিজিটাল পেমেন্ট সুবিধা তো আছেই।
আজকের আর্টিকেলে আপনাদের জানাবো অনলাইনে বাস, ট্রেন, লঞ্চ ও বিমানের অগ্রিম টিকেট বুকিং করার জনপ্রিয় মোবাইল অ্যাপস ও অফিসিয়াল ওয়েবসাইট গুলোর সম্পর্কে। যেখান থেকে আপনি নিরাপদ ও নিশ্চিতে অনলাইন টিকেট বুকিং এবং পেমেন্ট করতে পারবেন।
সতর্কতাঃ অনলাইন টিকেট বুকিং করার সময় প্রতারণা এড়াতে অফিসিয়াল অ্যাপ, ওয়েবসাইট এবং বিশ্বাসযোগ্য ট্রাভেল এজেন্সি গুলো ব্যবহার করুন।
অনলাইনে বাস, ট্রেন, লঞ্চ ও বিমানের অগ্রিম টিকেট বুকিং করার সহজ উপায় ২০২৬
নিচে অনলাইনে বাস, ট্রেন, লঞ্চ এবং বিমানের অগ্রিম টিকেট কাটার জনপ্রিয় মোবাইল অ্যাপ ও অফিসিয়াল ওয়েবসাইট গুলোর উল্লেখ করা হয়েছে।
অনলাইন বাস টিকেট বুকিং বাংলাদেশ
সাম্প্রতিক বছর গুলোতে অনলাইন বাস টিকেট বুকিং করার জনপ্রিয়তা বৃদ্ধি পেয়েছে। যাত্রীরা বিভিন্ন অনলাইন টিকেট বুকিং প্ল্যাটফর্ম এবং পরিবহন সংস্থার ওয়েবসাইট বা অ্যাপ থেকে এই সেবা নিচ্ছে। এতে যাত্রীদের সময়, শ্রম এবং ভ্রমণকে আরো সহজ ও আরামদায়ক করে তুলেছে।
সহজ ডটকম (Shohoz.com): বাস, ট্রেন, লঞ্চ এবং বিমানের টিকেট বুকিং করার জন্য বর্তমানে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় অনলাইন প্ল্যাটফর্ম সহজ ডটকম। তাদের অফিসিয়াল ওয়েবসাইট এবং মোবাইল অ্যাপ ব্যবহার করে খুব সহজে বাস টিকেট বুকিং করতে পারবেন। টিকেটের টাকা নগদ, বিকাশ, মোবাইল ব্যাংকি, ডেবিট ও ক্রেডিট কার্ডের মাধ্যমে পেমেন্ট করতে পারবেন।
বাসবিডি ডটকম ডটবিডি (Busbd.com.bd): বাসবিডি অনলাইন প্ল্যাটফর্ম ব্যবহার করে খুব সহজে বাসের টিকেট বুকিং করতে পারবেন এবং নগদ, বিকাশ, মোবাইল ব্যাংকিং, ডেবিট ও ক্রেডিট কার্ডের মাধ্যমে পেমেন্ট করতে পারবেন।
বিডিটিকেটস ডটকম (Bdtickets.com): বিডিটিকেট অনলাইন প্ল্যাটফর্ম ব্যবহার করে বাস টিকেট বুকিং করার পাশাপাশি পেমেন্ট করতে পারবেন। তাদের অফিসিয়াল ওয়েবসাইট থেকে খুব সহজে টিকেট বুকিং করা যায়।
পরিবহন ডটকম (Paribahan.com): পরিবহন ডটকম একটি অনলাইন টিকেট বুকিং প্ল্যাটফর্ম। এখান থেকে দেশের বিভিন্ন রুটের বাসের টিকেট কাটতে পারবেন।
যাত্রী ডটকো (jatri.co): যাত্রী ডটকো অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে বাস টিকিট বুকিং করতে পারবেন। টিকিটের টাকা বিকাশ, নগদ, রকেট, মোবাইল ব্যাংকিং, ডেবিট ও ক্রোডিট কার্ডের মাধ্যমে পেমেন্ট করতে পারবেন।
শ্যামলী পরিবহন (Shyamoli Paribahan): শ্যামলী পরিবহন বাংলাদেশের জনপ্রিয় একটি বাস সার্ভিস। দেশের বিভিন্ন রুটে নিয়মিত তারা সার্ভিস প্রদান করে। আপনি দেশের যেকোনো প্রান্তে যাতায়াতের জন্য শ্যামলী পরিবহনের অফিসিয়াল ওয়েবসাইট থেকে টিকেট বুকিং করতে পারেন।
হানিফ এন্টারপ্রাইজ (Hanif Enterprise): হানিফ এন্টারপ্রাইজ দেশের সুনামধন্য একটি পরিবহন সংস্থা। এদের ওয়েবসাইট থেকে বাস টিকেট বুকিং করে নগদ, বিকাশ, রকেট, মোবাইল ব্যাংকিং, ডেবিট ও ক্রোডিট কার্ডের মাধ্যমে পেমেন্ট করতে পারবেন।
দেশ ট্রাভেলস (Desh Travels): দেশ ট্রাভেলস বাংলাদেশ সুপরিচিত একটি বাস সার্ভিস। তাদের অফিসিয়াল ওয়েবসাইট থেকে বাস অনলাইন টিকেট বুকিং করতে পারবেন।
সোহাগ পরিবহন (Shohagh Paribahan): সোহাগ পরিবহন দেশের সুপরিচিত এবং জনপ্রিয় একটি পরিবহন সংস্থা। তাদের অফিসিয়াল ওয়েবসাইট থেকে বাস টিকেট বুকিং করতে পারবেন এবং মোবাইল ব্যাংকিং, বিকাশ, নগদ, ডেবিট ও ক্রেডিট কার্ডের মাধ্যমে পেমেন্ট করতে পারবেন।
আরো পড়ুন – ইমাদ পরিবহন অনলাইন টিকেট বুকিং করার উপায়
অনলাইন ট্রেন টিকেট বুকিং
বাংলাদেশ রেলওয়ে টিকেট বুকিং করার জন্য রেলওয়ের অফিসিয়াল ওয়েবসাইট, রেলসেবা অ্যাপ এবং বিকাশ অ্যাপ আছে। রেলওয়ের অফিসিয়াল ওয়েবসাইট এবং অ্যাপের মাধ্যমে ট্রেন টিকেট বুকিং করে নগদ, বিকাশ, রকেট, মোবাইল ব্যাংকিং, ডেবিট ও ক্রোডিট কার্ডের মাধ্যমে পেমেন্ট করতে পারবেন।
বর্তমানে বাংলাদেশ রেলওয়ের সম্পূর্ণ টিকেটের পুরোটাই অনলাইন থেকে সংগ্রহ করতে পারবেন। প্রতিমাসে ২৭ লাখের বেশি ট্রেনের টিকেট অনলাইনে ইস্যু করা হচ্ছে।
আরো পড়ুন – ঢাকা টু কক্সবাজার ট্রেন ভাড়া
অনলাইনে লঞ্চের টিকিট বুকিং
বাস ও ট্রেনের পাশাপাশি অনলাইনে লঞ্চের টিকিট বুকিং করতে পারবেন। অনলাইন টিকেট প্ল্যাটফর্ম থেকে যাত্রীগণ ঘরে বসে অনলাইনে লঞ্চ টিকেট বুকিং করে মোবাইল ব্যাংকিং, নগদ, বিকাশ, রকেট, ডেবিট ও ক্রোডিট কার্ডের মাধ্যমে পেমেন্ট করতে পারবেন।
সহজ ডটকম (Shohoz.com): সহজ ডটকম মোবাইল অ্যাপ বা ওয়েবসাইট থেকে দেশের বিভিন্ন রুটে চলাচলকারী লঞ্চের টিকেট বুকিং করতে পারবেন। টিকেটের অর্থ নগদ, বিকাশ, রকেট, মোবাইল ব্যাংকিং, ডেবিট ও ক্রেডিট কার্ডের মাধ্যমে পেমেন্ট করতে পারবেন।
যাত্রী (Jatri): অনলাইন টিকেট প্ল্যাটফর্ম যাত্রী থেকে লঞ্চের টিকেট বুকিং করে পেমেন্ট মোবাইল ব্যাংকিং, নগদ, বিকাশ, ডেবিট ও ক্রোডিট কার্ড করতে পারবেন।
বিডিটিকেটস (Bdtickets): বিডিটিকেটস থেকে অনলাইনে লঞ্চের টিকেট বুকিং করতে পারবেন। পেমেন্ট মেথড হিসেবে থাকছে মোবাইল ব্যাংকিং, বিকাশ, নগদ, ডেবিট ও ক্রোডিট কার্ড।
অনলাইনে বিমান টিকেট বুকিং
দেশের বাহিরে ভ্রমণের জন্য সবচেয়ে জনপ্রিয় মাধ্যম বিমান। আপনি এখন ঘরে বসে বিভিন্ন এজেন্সি বা বিমানের অফিসিয়াল ওয়েবসাইট থেকে অনলাইনে বিমান টিকেট বুকিং করতে পারবেন। মোবাইল ব্যাংকিং, ডেবিট ও ক্রোডিট কার্ডের মাধ্যমে পেমেন্ট করতে পারবেন।
গোজায়ান (GoZayaan): ভ্রমণ পিপাসুদের কাছে গোজায়ান একটি জনপ্রিয় অনলাইন প্ল্যাটফর্ম। এখান থেকে বিমানের অনলাইন টিকেট বুকিং করার পাশাপাশি বিভিন্ন দেশের হোটেল বুকিং করতে পারবেন। গোজায়ান এর অ্যান্ড্রয়েড ও অ্যাপল অ্যাপ আছে, এছাড়া তাদের অফিসিয়াল ওয়েবসাইট তো আছেই।
শেয়ার ট্রিপ (Share Trip): শেয়ার ট্রিপ বাংলাদেশের জনপ্রিয় একটি ট্রাভেল এজেন্সি। এর মাধ্যমে বিমান টিকেট বুকিং, হোটেল বুকিং, ট্যুর প্যাকেজ বুকিং করতে পারবেন। এছাড়া ভিসার আবেদন করতে পারবেন। শেয়ার ট্রিপে মোবাইল ব্যাংকিং, ডেবিট ও ক্রোডিট কার্ডের পেমেন্ট করতে পারবেন।
ফ্লাইট এক্সপার্ট (Flight Expert): দেশের জনপ্রিয় একটি ট্রাভেল এজেন্সি ফ্লাইট এক্সপার্ট। তাদের ওয়েবসাইটের মাধ্যমে ফ্লাইট টিকেট, হোটেল বুকিং ও ভিসা প্রসেসিং করতে পারবেন। বর্তমানে তাদের সেবা বন্ধ আছে।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্স (Biman Bangladesh Airlines): বিমান বাংলাদেশ এয়ারলাইন্স বাংলাদেশের সরকারি ও জাতীয় পতাকাবাহী বিমান পরিবহন সংস্থা। তাদের অফিসিয়াল ওয়েবসাইট ও মোবাইল অ্যাপ থেকে বিমান টিকেট বুকিং করতে পারবেন। পেমেন্ট করা যাবে মোবাইল ব্যাংকিং, ডেবিট ও ক্রোডিট কার্ডে।
ইউএস বাংলা এয়ারলাইন্স (US-Bangla Airlines): ইউএস বাংলা এয়ারলাইন্স বাংলাদেশের জনপ্রিয় একটি বেসরকারি বিমান পরিবহন সংস্থা। তাদের অফিসিয়াল ওয়েবসাইট থেকে বিমান টিকেট বুকিং এবং মোবাইল ব্যাংকিং, ডেবিট ও ক্রোডিট কার্ডে পেমেন্ট করতে পারবেন।
এয়ার আস্ট্রা (Air Astra): এয়ার আস্ট্রা নতুন বিমান পরিবহন সংস্থা হলেও যাত্রীদের আস্থার সাথে সেবা প্রদান করে আসতেছে। তাদের ওয়েবসাইট থেকে ফ্লাইট টিকিট বুকিং করে মোবাইল ব্যাংকিং, ডেভিড ও ক্রোডিট কার্ডে পেমেন্ট করতে পারবেন।
নভোএয়ার (Novoair): নভোএয়ার বাংলাদেশের অন্যতম বেসরকারি বিমান পরিবহন সংস্থা। তাদের অফিসিয়াল ওয়েবসাইট থেকে বিমান টিকেট বুকিং করতে পারবেন এবং বিকাশ, নগদ, মোবাইল ব্যাংকিং, ডেবিট ও ক্রোডিট কার্ডের মাধ্যমে পেমেন্ট করতে পারবেন।
আরো পড়ুন – ঢাকা টু মালদ্বীপ বিমান ভাড়া





