মম ইন ইকো পার্ক অ্যান্ড রিসোর্ট (Momo in eco park & resort) বগুড়ার নওদাপাড়া ঢাকা-রংপুর মহাসড়কের পাশে অবস্থিত। মম ইন বগুড়া জেলার একমাত্র পাঁচ তারকা মানের আন্তর্জাতিক হোটেল ও ইকো পার্ক। এই রিসোর্ট আধুনিক সকল সুযোগ-সুবিধার জন্য দেশি-বিদেশি পর্যটকদের কাছে আকর্ষণীয় স্থান হয়ে উঠেছে।
মম ইন এ ৭ ক্যাটাগরিতে ২০৪ টি সুসজ্জিত রুম রয়েছে। সিঙ্গেল, ডিলাক্স, স্যুইট, প্রিমিয়ার প্রতিটি রুমেই আধুনিক সকল সুযোগ-সুবিধা ও আরামদায়ক পরিবেশ পাবেন। অন্যান্য ফাইভ-স্টার হোটেলের তুলনায় কম খরচে এখানে রাত্রিযাপন করতে পারবেন।
রাত্রিযাপনের পাশাপাশি এখানে বিনোদনের জন্য রয়েছে ওয়াটার পার্ক, ইকো ভিলেজ, ক্লাব লাউঞ্জ গেম জোন, মুভি থিয়েটার, বোটিং, কিডস প্লে জোন, বাইসাইকেল চালানো, গেমিং জোন, অ্যামিউজমেন্ট পার্ক, মেসেজ চেয়ার, সেলফ ব্যালেন্স স্কুটার, বাচ্চাদের জন্য ট্রাম্পোলিন, ফেরিস হুইল, জয় রেল, কেবল কার সহ রোমাঞ্চকর সব রাইড।
সাম্প্রতিক মম ইন ইকো পার্ক অ্যান্ড রিসোর্টে কেবল কাল চালু করার পর দর্শনার্থীদের ভিড় বেশি লক্ষ্য করা যাচ্ছে। ১৩০-১৪০ ফুট উচ্চতা দিয়ে প্রায় দেড় কিলোমিটার পথ অতিক্রম করবে কেবল কার। কেবল কারে ৩২ টি চেম্বার আছে। প্রতি চেম্বারে ৪ জন বসতে পারবে। হোটেলের অতিথি ছাড়া যেকোন দর্শনার্থী এই রাইড চড়তে পারবে। জনপ্রতি টিকেট ২০০ টাকা।
এছাড়া মম ইন হোটেলে রয়েছে সুইমিং পুল, ফিটনেস সেন্টার, জেন্টস পার্লার, লেডিস্ পার্লার, লন্ড্রি, লবি লাইব্রেরি, গলফ কার্ট, বিসিএল সুপার স্টোর, টিএমএসএস হস্তশিল্প, স্পা সেন্টার, বুক শপ, ভিসা লজিস্টিক, বিজনেস সেন্টার, হেলিপ্যাড, মিনি বার, রেস্টুরেন্ট, কফি শপ, কনফারেন্স রুম।
মম ইন পার্ক টিকেট প্রাইস
সাপ্তাহিক ও সরকারি ছুটির দিন এন্ট্রি ফি ৬০০ টাকা। অন্যান্য দিন গুলো (রবি- বৃহস্পতিবার) ৪০০ টাকা। এন্ট্রি ফি এর সাথে ওয়াটার পার্কের ৭ টি রাইড ফ্রি পাবেন।
বগুড়া মম ইন রুম ভাড়া কত
| Room Type | TK |
| Deluxe Single | 12,650 TK |
| Deluxe Twin | 14,573 TK |
| Deluxe Couple | 14,572 TK |
| Super Deluxe Single | 13,662 TK |
| Super Deluxe Twin | 15,813 TK |
| Super Deluxe Couple | 15,813 TK |
| Junior Suite | 26,186 TK |
| Premier Suite | 32,890 TK |
কোথায় খাবেন
বগুড়া মম ইন ইকো পার্ক অ্যান্ড রিসোর্টে পর্যটকদের খাবার জন্য বেশ কয়েকটি রেস্টুরেন্ট আছে। এর মধ্যে গ্র্যান্ড রেস্তোরাঁ, ইন-রুম ডাইনিং, লবি ক্যাফে, কফি শপ, বারবিকিউ এন্ড গ্রিল, ক্লব লাউঞ্জ, পুল ডেক, এম-জুস বার, পিৎজা শপ, মিঠাই ঘর থেকে পছন্দের খাবার অডার করে খেতে পারবেন।
এছাড়া বুফে রেস্টুরেন্টে সুস্বাদু খাবারের স্বাদ নিতে পারবেন।
যোগাযোগ
- মম ইন ইকো পার্ক অ্যান্ড রিসোর্ট
- নওদাপাড়া, রংপুর রোড, বগুড়া
- মোবাইল নাম্বারঃ 01755-669900, 02589905523, 02589904473
- ইমেইলঃ sales@momoinn.com
- ওয়েবসাইট | ফেসবুক পেজ
মম ইন ইকো পার্ক অ্যান্ড রিসোর্ট কিভাবে যাবেন
রাজধানী ঢাকা থেকে বাস ও ট্রেনে চড়ে বগুড়া মম ইন ইকো পার্ক অ্যান্ড রিসোর্টে যেতে পারবেন। ঢাকার গাবতলী ও কল্যাণপুর বাস টার্মিনাল থেকে বগুড়াগামী এস আর ট্রাভেলস, শাবরী পরিবহন, এনাব পরিবহনে চড়ে বগুড়া শহরে যেতে পারবেন। সময় লাগবে ৪-৫ ঘন্টা, ভাড়া ৫৫০-৭৫০ টাকা। বাস থেকে বগুড়া শহরে নেমে সিএনজি বা অটোরিকশা করে মম ইন যেতে পারবেন।
ট্রেনে যেতে চাইলে ঢাকার কমলাপুর রেলস্টেশন থেকে বগুড়াগামী ইন্টারসিটি ট্রেন “দ্রুতযান এক্সপ্রেস, নীলসাগর এক্সপ্রেস” বা অন্যান্য ট্রেনে চড়ে বগুড়া রেলস্টেশনে নেমে যাবেন। রেলস্টেশন থেকে সিএনজি বা অটোরিকশা ভাড়া করে মম ইন যেতে পারবেন।
এছাড়া যাদের ব্যাক্তিগত গাড়ি আছে তারা ঢাকা-বগুড়া মহাসড়ক ধরে ৪-৫ ঘন্টা ড্রাইভ করে মম ইন যেতে পারবেন। যাত্রাপথে মহাসড়কের পাশে বিভিন্ন রেস্টুরেন্টে বিশ্রাম করতে পারেন।





