একতা পরিবহন অনলাইন টিকিট বুকিং করার নিয়ম

একতা পরিবহন দীর্ঘ ১৯ বছর ধরে দেশের উত্তর অঞ্চলের যাত্রীদের আস্থার সাথে পরিবহন সুবিধা প্রদান করছে। যাত্রীদের সুবিধার কথা চিন্তা করে একতা ট্রান্সপোর্ট অনলাইন টিকিট বুকিং সিস্টেম চালু করেছে। আজকের আর্টিকেলে আমরা জানবো একতা পরিবহন অনলাইন টিকিট বুকিং করার নিয়ম।

আগে যাত্রীদের একতা পরিবহনের টিকেট কাটার জন্য কাউন্টারে ফোন করে হয়রানি হতো হতো। অনেকের আবার মূল্যবান সময় নষ্ট করে বাস কাউন্টারে গিয়ে টিকিট কাটতে হত। এখন আপনি ঘরে বসে অনলাইনের মাধ্যমে মূহুর্তে টিকেট বুকিং করতে পারবেন।

একতা পরিবহন অনলাইন টিকিট বুকিং করার নিয়ম

আপনার হাতে থাকা মোবাইল বা কম্পিউটার থেকে  যেকোনো একটি ব্রাউজার ওপেন করে akotatransport.com ওয়েবসাইটে প্রবেশ করুন।

  • From: কোথায় থেকে যাত্রা শুরু করবেন লিখুন।
  • To: কোথায় যেতে চাচ্ছেন লিখুন।
  • Date of Journey: যাত্রার তারিখ সিলেক্ট করুন।
  • Date of Return: (অপশনাল)
  • Search Buses: সার্চ অপশনে ক্লিক করুন।

আপনার গন্তব্যের বেশ কয়েকটি বাসের শিডিউল দেখতে পাবেন। এখান থেকে আপনার সুবিধা অনুযায়ী যেকোনো একটি বাস সিলেক্ট করতে View Seats ক্লিক করুন।

BM Khalid Hasan Sujon

এরপর আপনার পছন্দ মতো বাসের ফাঁকা সিট সিলেক্ট করুন (সাদা কালারের সিট গুলো ফাঁকা আছে)। এরপর Boarding Points অপশন থেকে কোন কাউন্টার থেকে বাসে উঠতে চান সেটা সিলেক্ট করুন। এরপর Continue অপশনে ক্লিক করুন।

এরপর আপনার (যাত্রী) ব্যাক্তিগত তথ্য নাম, জেন্ডার, মোবাইল নাম্বার, ইমেইল নাম্বার (অপশনাল), কার্ড বা ইন্টারনেট ব্যাংকিং সিলেক্ট করে Confirm Reservation অপশনে ক্লিক করুন।

এরপর কার্ড, মোবাইল ব্যাংকি, নেট ব্যাংকিং যেকোনো একটি সিলেক্ট করে Pay অপশনে ক্লিক করে পেমেন্ট করুন। পেমেন্ট সম্পূর্ণ হলে একতা পরিবহন অনলাইন টিকিট ডাউনলোড করুন।

চাইলে কম্পিউটার দোকান থেকে টিকেট প্রিন্ট করে দিতে পারবেন। এছাড়া টিকেটের PDF কপি ডাউনলোড করে বাসে যাত্রা করতে পারবেন।

BM Khalid Hasan Sujon

যেকোনো তথ্যের জন্য কল করুন 16374 ফোন নাম্বারে। একতা বাস সকল কাউন্টার নাম্বার সমূহ জানতে এই আর্টিকেলটি পড়ুন।