বিলাস পরিবহন সিলেট টু ঢাকা রুটে ২০২৪ সালের ৯ ডিসেম্বর প্রথম যাত্রা শুরু করে। এরপর থেকে যাত্রীদের কাছে আস্থার নাম হয়ে উঠেছে বিলাস পরিবহন। যাত্রীদের সুবিধা কথা চিন্তা করে বিলাস পরিবহন অনলাইন টিকেট বুকিং করার সিস্টেম চালু করেছে। এখন আপনি চাইলে ঘরে বসে অনলাইনে বিলাস পরিবহন টিকিট কাটতে পারবেন।
বিলাস পরিবহন নন-এসি, ইকোনমি এসি ও বিজনেস ক্লাস এসি কোচ আছে। আপনার সুবিধা মতো যেকোনো কোচের টিকেট অনলাইনে বুকিং করতে পারবেন। এখন থেকে আপনাকে আর কষ্ট করে কাউন্টারে গিয়ে টিকেট কাটতে হবে না। ঘরে বসে অনলাইনের মাধ্যমে খুব সহজে টিকেট বুকিং করতে পারবেন।
বিলাস পরিবহন অনলাইন টিকেট কাটার নিয়ম
ঘরে বসে অনলাইনে বিলাস পরিবহনের টিকেট কাটতে প্রথমে স্মার্টফোন বা কম্পিউটার থেকে যেকোনো একটি ব্রাউজার ওপেন করে বিলাস পরিবহনের অফিসিয়াল ওয়েবসাইট https://www.bilashparibahan.com ভিজিট করুন বা এই লিংকে ক্লিক করুন। এরপর,

- From: কোথায় থেকে যাত্রা শুরু করবেন লিখুন।
- To: কোথায় যেতে চাচ্ছেন লিখুন।
- Date of Journey: যাত্রার তারিখ সিলেক্ট করুন।
- Date of Return: (অপশনাল)।
- Search Buses: সার্চ অপশনে ক্লিক করুন।

আপনার যাত্রার তারিখ অনুযায়ী অনেক গুলো বাসের সিডিউল দেখতে পাবেন ও ভাড়ার পরিমান দেখতে পাবেন। বামপাশে Bus Type অপশন থেকে AC / Non AC সিলেক্ট করুন। এরপর আপনার সময় অনুযায়ী বাস সিলেক্ট করার জন্য View Seats অপশনে ক্লিক করুন।

এরপর আপনার পছন্দসই ফাঁকা সিট সিলেক্ট করুন। সাদা রঙের সিট গুলো ফাঁকা আছে এবং কালো রঙের সিট গুলো অলরেডি বুকিং করা হয়েছে। Choose Boarding Point অপশন থেকে কোন বাস পয়েন্ট থেকে বাসে উঠবেন সেটা সিলেক্ট করুন। এরপর Continue অপশনে ক্লিক করুন।

এরপর Passenger Details অপশন থেকে যাত্রীর সম্পূর্ণ নাম, জেন্ডার, মোবাইল নাম্বার ও ইমেইল এড্রেস লিখুন। এরপর পেমেন্ট অপশন মোবাইল ব্যাংকি বা কার্ড / ইন্টারনেট ব্যাংকিং যেকোনো একটি সিলেক্ট করে পেমেন্ট করুন।
পেমেন্ট সম্পূর্ণ হলে অনলাইন টিকেট ডাউনলোড করুন। অনলাইন টিকেট কপি দিয়ে বিলাস পরিবহনে যাত্রা করতে পারবেন। অথবা কম্পিউটার দোকান থেকে অনলাইন ডাউনলোড করা টিকিট প্রিন্ট করে নিয়ে যাত্রা করতে পারবেন।
বিলাস পরিবহন অনলাইন টিকেট সম্পর্কে যেকোনো তথ্য জানতে https://www.bilashparibahan.com ভিজিট করুন অথবা সরাসরি 16374 নাম্বারে কল করুন।





