গোল্ডেন শিশু পার্ক, ফেনী

গোল্ডেন শিশু পার্ক (Golden shishu park) ফেনীর মহীপাল বিখ্যাত বিজয় সিংহ দিঘী পূর্ব পাশে অবস্থিত। ২০১৪ সালের ফেব্রুয়ারী মাসে পার্কটির শুভ উদ্বোধন করা হয়। উদ্বোধনকালে পার্কেটি সাধারণ মানের থাকলেও ধীরে ধীরে গোল্ডেন শিশু পার্কটির সৌন্দর্য ও বিভিন্ন ধরনের রাইডের সংখ্যা বৃদ্ধি করা হয়। বর্তমানে পার্কটি ফেনী জেলার অন্যতম একটি বিনোদন কেন্দ্র।

গোল্ডেন শিশু পার্কের নান্দনিক ডেকোরেশন, রোমাঞ্চকর সব রাইড, সবুজ প্রকৃতি যেকোনো দর্শনার্থীদের মুগ্ধ করবে। পার্কে প্রবেশ পথের দেয়ালে দেখতে পাবেন দৃষ্টিনন্দন চিত্রকর্ম। এখানে অনেক দর্শনার্থীরা ছবি তুলতে ব্যাস্ত।

কাউন্টার থেকে টিকেট কেটে পার্কে প্রবেশ করলে প্রথমে দেখতে পাবেন একটি উন্মুক্ত মঞ্চ। মঞ্চে বড় করে লেখা আছে “গোল্ডেন শিশু পার্ক”। পার্কে আসা বিভিন্ন পিকনিক গ্রুপ মঞ্চে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করে। সামনে এগিয়ে গেলে দেখতে পাবেন “সুইং চেয়ার” নামে একটি রাইড। তার পাশে উঁচু একটি নাগরদোলা। নাগরদোলার উপর থেকে সম্পূর্ণ পার্কটি এক নজর দেখতে পারবেন।

এছাড়া শিশুদের জন্য রয়েছে গোল্ডেন ট্রেন, রেসিং কার, মেরি গো রাউন্ড, হিউম্যান রাইড, ফ্রিজবী রাইড,প্যাডেল বোড ও কিডস জোন। পার্কের ভেতরে বিভিন্ন স্থানে পশু-পাখির ভাস্কর্য আছে। এসব ভাস্কর্য গুলো দেখলে মনে হবে জীবন্ত।

BM Khalid Hasan Sujon

পার্কের একপাশে মিনি চিড়িয়াখানা আছে। চিড়িয়াখানায় ছোট ছোট খাঁচার মধ্যে বানর, ঘোড়া, খরগোশ সহ বেশ কয়েক প্রজাতির পশু-পাখি আছে। ফেনী গোল্ডেন শিশু পার্কটি এমনভাবে ডেকোরেশন করা হয়েছে যাতে সব বয়েসী মানুষেরা বিনোদন উপভোগ করতে পারে।

গোল্ডেন শিশু পার্ক ঘুরতে নিয়ে বিজয় সিংহ দিঘীর পাড় থেকে একবারে ঘুরে আসতে পারবেন।

গোল্ডেন শিশু পার্ক প্রবেশ টিকেট মূল্য ও সময়সূচী

গোল্ডেন শিশু পার্ক প্রবেশ টিকেট মূল্য ৫০ টাকা। ২ বছরের নিচে বাচ্চাদের টিকেট কাটতে হবে না। ২ থেকে ১০ বছর বয়সী শিশুদের প্রবেশ টিকেট মূল্য ৩০ টাকা।

BM Khalid Hasan Sujon

প্রতিদিন সকাল ৮ টা থেকে রাত ১০ টা পর্যন্ত গোল্ডেন শিশু পার্ক খোলা থাকে।

রাইড টিকেট মূল্যঃ হিউম্যান রাইড, ফ্রিজবী রাইড ও রেসিং কার টিকেট মূল্য ১০০ টাকা। বাকি অন্যান্য রাইডের টিকেট মূল্য ৫০ টাকা। তবে পার্ক কর্তৃপক্ষ যেকোনো সময় টিকেট মূল্য পরিবর্তন করতে পারে।

কিভাবে যাবেন

ফেনীর মহীপাল বিজয় সিংহ দিঘীর পূর্বপাশে গোল্ডেন শিশু পার্ক অবস্থিত। তাই দেশের যেকোনো স্থান থেকে প্রথমে ফেলী জেলা শহরে আসতে হবে। ঢাকা থেকে খুব সহজে বাস বা ট্রেনে ফেনী আসতে পারবেন। ফেনী জেলা শহর বা রেলস্টেশন থেকে সিএনজি বা মোটরসাইকেল ভাড়া করে সরাসরি গোল্ডেন শিশু পার্কের গেইটের সামনে পর্যন্ত যেতে পারবেন।

ঢাকার সায়েদাবাদ, আব্দুল্লাহপুর বাস টার্মিনাল থেকে হানিফ পরিবহন, স্টার লাইন, শ্যামলী পরিবহন সহ অন্যান্য বাসে ফেনী আসতে পারবেন। এসি/নন-এসি বাস ভেদে জনপ্রতি টিকেট মূল্য ৪০০ থেকে ৬০০ টাকা।

BM Khalid Hasan Sujon

ঢাকার কমলাপুর বা বিমানবন্দর রেলস্টেশন থেকে তূর্ণা এক্সপ্রেস, মহানগর প্রভাতী ও মহানগর এক্সপ্রেস ট্রেনে চড়ে ফেনী রেলস্টেশনে নেমে যাবেন। ট্রেনের সিট ভেদে জনপ্রতি টিকেট মূল্য ২৬৫ থেকে ১,২০০ টাকা।

কোথায় খাবেন

গোল্ডেন শিশু পার্কের মধ্যে খাবার জন্য মোটামুটি মানের ক্যান্টিন আছে। এখান থেকে খাবার কিনে খেতে পারবেন। যারা বড় গ্রুপ নিয়ে পার্কে পিকনিক করতে যাবেন তারা ক্যান্টিনে আগেই খাবার অর্ডার করবেন। এছাড়া পার্কের মধ্যে ফুচকা, চটপটি, আইসক্রিম সহ বিভিন্ন ধরনের খাবার পাবেন।

ভালো মানের খাবার খেতে চাইলে ফেনী শহরে ক্রাউনওয়েস্ট রেস্টুরেন্ট, মাস্টার হোটেল, কুঁড়েঘর কাবাব অ্যান্ড রেস্টুরেন্ট, সেস্ট অফ ফুড, রন্ধন কাব্য, সূচনা হোটেল এন্ড রেস্টুরেন্ট, নবী রেস্টুরেন্ট অ্যান্ড বিরানি হাউজ থেকে পছন্দের খাবার খেতে পারবেন।

কোথায় থাকবেন

ফেনী থেকে একদিনে গোল্ডেন শিশু পার্ক ঘুরে সন্ধ্যার আগে আবার বাসায় ফিরে আসতে পারবেন। সেক্ষেত্রে আপনাকে রাত্রে থাকার প্রয়োজন হবে না।

যারা অন্যান্য জেলা থেকে গিয়ে রাতে থাকতে চাচ্ছেন তারা ফেনী শহরে হোটেল গাজী ইন্টারন্যাশনাল (01711-123545), হোটেল মিড নাইট (0331-62223), হোটেল গোল্ডেন প্যালেসে (01974-939421), হোটেল আলী আবাসিক (01676-893707),  থাকতে পারবেন। ফেনী আবাসিক হোটেল ভাড়া কত সহ বিস্তারিত তথ্য জানতে এই আর্টিকেলটি সম্পূর্ণ পডুন।