মাদারীপুর আবাসিক হোটেল সমূহ

মাদারীপুর বাংলাদেশের ঢাকা বিভাগের অন্তর্গত একটি জেলা ও প্রশাসনিক অঞ্চল। পঞ্চদশ শতাব্দীর সুফি সাধক কুতুব-ই-জাহান হযরত বদিউদ্দীন আহমেদ জিন্দা শাহ মাদার (রঃ) এর নাম অনুসারে মাদারীপুর জেলার নামকরণ করা হয়। ভ্রমণ বা ব্যবসার কাছে মাদারীপুর থাকার জন্য অনেক আবাসিক হোটেল রয়েছে। আপনি যদি মাদারীপুর থাকার জন্য মাদারীপুর আবাসিক হোটেল খুঁজছেন তাহলে এই আর্টিকেলটি আপনার জন্য।

মাদারীপুর থাকার জন্য বেশ কিছু আবাসিক হোটেল রয়েছে কিন্ত সব হোটেল থাকার জন্য নিরাপদ না। তাই আজকের মাদারীপুর জেলার সেরা আবাসিক হোটেল সমূহের তথ্য শেয়ার করবো। যাতে আপনি খুব সহজে আবাসিক হোটেল খুঁজে নিতে পারেন।

হোটেলের গুণগত মান, নিরাপত্তা ব্যবস্থা, গেস্ট রিভিউ ও গুগল রেটিং এর ভিত্তিতে সেরা আবাসিক হোটেল গুলো সিলেক্ট করা হয়।

মাদারীপুর আবাসিক হোটেল সমূহ

নিচে উল্লেখ করা মাদারীপুর আবাসিক হোটেল গুলোর রুম ভাড়া সময়ের সাথে সাথে পরিবর্তন হতে পারে। তাই রুম বুকিং করার আগে অবশ্যই বর্তমান রুম ভাড়া জেনে নিবেন এবং কোনো ডিসকাউন্ট অফার আছে কিনা জেনে নিবেন। বিভিন্ন উৎসবে হোটেল গুলোতে বিশেষ ডিসকাউন্ট অফার থাকে।

#১ Hotel Sarbick International

মাদারীপুর কলেজ গেইট রোড়ে অবস্থিত হোটেল সার্বিক ইন্টারন্যাশনাল। মাদারীপুর যতগুলো আবাসিক হোটেল রয়েছে তার মধ্যে সবচেয়ে জনপ্রিয় এটি। পরিস্কার পরিচ্ছন্ন ও আকর্ষনীয় ডেকোরেশন থ্রিস্টার মানেন হোটেল। এখানে এসি নন-এসি সিঙ্গেল ডাবল ও ফ্যামেলি রুম রয়েছে।

রুমের সাথে ওয়াশরুম, গিজার, এয়ারকন্ডিশন, ফ্যান, লাইট, ওয়াই-ফাই নেটওয়ার্ক, এলইডি টিভি, চা/কফি, এনার্জি ড্রিংক, মিনারেল ওয়াটার বোতল, সোফা, টেবিল, ২৪ ঘন্টা রুম সার্ভিস, টেলিফোন, নামাজের কাপড়, কিং সাইজের বিছানা সহ রুমের প্রয়োজনীয় আসবাবপত্র রয়েছে।

এছাড়া খাবার জন্য রেস্টুরেন্ট, গাড়ি পাকিং সুবিধা ও সিসিটিভি ক্যামেরা দ্বারা সার্বক্ষানিক নিরাপত্তা প্রদান করা হয়। এসি নন-এসি রুম ভেদে প্রত্যেক রাতের জন্য ভাড়া ৭০০ টাকা থেকে ৩,৫০০ টাকা।

BM Khalid Hasan Sujon

যোগাযোগ

  • ঠিকানা: কলেজ রোড, মাদারীপুর-ঢাকা মহাসড়ক, মাদারীপুর – ৭৯০০
  • মোবাইল নাম্বার: 01788-812111

#২ হোটেল জাহিদ (আবাসিক)

মাদারীপুর নতুন শহরে অবস্থিত হোটেল জাহিদ আবাসিক। যারা কম খরচে ভালো নিরাপদ আবাসিক হোটেল রাত্রিযাপন করতে চান তাদের জন্য আদর্শ স্থান। এখানে এসি নন-এসি সব ধরনের রুম পাবেন।

রুমের সাথে ওয়াশরুম, এলইডি টিভি, ওয়াই-ফাই নেটওয়ার্ক, এয়ারকন্ডিশন, ফ্যান, লাইট, টেবিল, আলমারি, মিনারেল ওয়াটার বোতল ও বিছানা রয়েছে। রুম ভাড়া ৩০০ টাকা থেকে ১,৫০০ টাকা।

যোগাযোগ

  • ঠিকানা: নতুন শহর, মাদারীপুর
  • মোবাইল নাম্বার: 01913-216663, 01911-106832

#৩ সুমন আবাসিক হোটেল

মাদারীপুর সদর উপজেলা রোডে অবস্থিত সুমন আবাসিক হোটেল। যাদের বাজেট কম তারা এই হোটেলে নিরাপদ ভাবে থাকতে পারেন। এখানে রুমের সাথে ওয়াশরুম, ফ্যান, টিভি, লাইট, টেবিল, বিছানা ইত্যাদি পাবেন। রুম ভাড়া ২৫০ টাকা থেকে ৬০০ টাকা।

যোগাযোগ

  • ঠিকানা: মাদারীপুর সদর উপজেলা, মাদারীপুর
  • মোবাইল নাম্বার: 01937-039050

#৪ হোটেল মেট্রো আবাসিক

মাদারীপুর প্রধান সড়কে পুরাতন বাসস্ট্যান্ডের পাশে অবস্থিত হোটেল মেট্রো আবাসিক হোটেল। পরিস্কার পরিচ্ছন্ন ছিমছাম নিরিবিলি পরিবেশ। এখানে এসি নন-এসি সিঙ্গেল ও রুম ডাবল রুম রয়েছে।

BM Khalid Hasan Sujon

রুমের সাথে ওয়াশরুম, ঠান্ডা ও গরম পানি, এয়ারকন্ডিশন, ফ্যান, লাইট, ওয়াই-ফাই নেটওয়ার্ক, রুম সার্ভিস, এলইডি টিভি, টেবিল ও বিছানা রয়েছে। গাড়ি পাকিং করার সুব্যবস্থা রয়েছে। এসি নন-এসি রুম ভেদে ভাড়া ৩৫০ টাকা থেকে ১,৭০০ টাকা।

যোগাযোগ

  • ঠিকানা: পুরাতন বাসস্ট্যান্ড, প্রধান সড়ক, মাদারীপুর-ঢাকা মহাসড়ক, মাদারীপুর।
  • মোবাইল নাম্বার: 01715-867962, 01751-544337, 01983-838363

#৫ Hotel Samir International

মাদারীপুর সদর প্রধান সড়কে অবস্থিত হোটেল সামির ইন্টারন্যাশনাল। মাদারীপুর শহরে দৃষ্টিনন্দন এই হোটেলটি দেখে যেকারো পছন্দ হবে। আকর্ষনীয় ডেকোরেশনে এই হোটেলটি সাজানো হয়েছে। এখানে এসি নন-এসি সিঙ্গেল, ডাবল, কাপল ও ফ্যামিলি রুম রয়েছে। রাত্রিযাপন করার পাশাপাশি এখানে খাবার জন্য রেস্টুরেন্ট ও বিয়ে বা অন্যান্য উৎসব পালন করার সুব্যবস্থা রয়েছে।

রুমের সাথে ওয়াশরুম, গিজার, ডাইনিং, ২৪ ঘন্টা রুম সার্ভিস, এয়ারকন্ডিশন, ফ্যান, লাইট, এলইডি টিভি, ওয়াই-ফাই নেটওয়ার্ক, সোফা, টেবিল, টেলিফোন, মিনারেল ওয়াটার বোতল, বিছানা সহ রুমের প্রয়োজনীয় আসবাবপত্র রয়েছে।

এসি নন-এসি রুম ভেদে প্রত্যেক রাতের জন্য রুম ভাড়া ১,০০০ টাকা থেকে ৪,০০০ টাকা। গাড়ি পাকিং ও সার্বক্ষানিক নিরাপত্তা ব্যবস্থা রয়েছে।

যোগাযোগ

  • ঠিকানা: খাগদি (বাস স্ট্যান্ড), প্রধান সড়ক মাদারীপুর সদর – ৭৯০২
  • মোবাইল নাম্বার: 01915-995443
  • ওয়েবসাইট

#৬ রয়েল রেস্ট হাউজ

মাদারীপুর পুনার বাজার অবস্থিত রয়েল রেস্ট হাউজ। কম খরচে থাকার জন্য নিরাপদ আদর্শ স্থান। এখানে এসি নন-এসি বিভিন্ন ধরনের রুম রয়েছে।

রুমের সাথে ওয়াশরুম, গিজার, এলইডি টিভি, ওয়াই-ফাই নেটওয়ার্ক, টেবিল, সোফা, এয়ারকন্ডিশন, ফ্যান, লাইট, বিছানা ইত্যাদি পাবেন। রুম ভাড়া ৩০০ টাকা থেকে ১,৮০০ টাকা।

যোগাযোগ

  • ঠিকানা: উত্তরণ সড়ক, পুনার বাজার, মাদারীপুর
  • মোবাইল নাম্বার: 01715-057889, 01811-280250

আরো পড়ুন