মাগুরা জেলা দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের একটি প্রশাসনিক অঞ্চল ও সমৃদ্ধ জনপদ। মাগুরা জেলায় অনেক দর্শনীয় স্থান, ব্যবসা প্রতিষ্ঠান ও শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে। ভ্রমণ বা ব্যবসার কাজে মাগুরা থাকার জন্য বেশ কিছু আবাসিক হোটেল রয়েছে। আজকের ভ্রমণ টিপসে মাগুরা আবাসিক হোটেল সমূহের নাম ঠিকানা মোবাইল নাম্বার ও ভাড়া উল্লেখ করবো। যাতে আপনি মাগুরা গিয়ে রাত্রিযাপন করার জন্য সহজে আবাসিক হোটেল খুঁজে নিতে পারেন।
আবাসিক হোটেলে থাকার জন্য প্রথমে নিরাপত্তার দিক চিন্তা করতে হয়। তাই মাগুরা নিরাপদ আবাসিক হোটেল সমূহের তথ্য উল্লেখ করবো। যাতে আপনি নিশ্চিতে থাকতে পারেন। হোটেলের গুণাগত মান, নিরাপত্তা, গেস্ট রিভিউ এর উপর ভিত্তি করে সেরা নিরাপদ হোটেল সমূহ সিলেক্ট করা হয়েছে।
মাগুরা আবাসিক হোটেল সমূহ
মাগুরা জেলার আবাসিক হোটেল সমূহের ভাড়া সময়ের সাথে পরিবর্তন হতে পারে। তাই রুম বুকিং করার আগে অবশ্যই বর্তমান ভাড়া এবং কোনো ডিসকাউন্ট অফার আছে কিনা জেনে নিবেন।
#১ গ্রীণ প্যালেস গেস্ট হাউজ (আবাসিক হোটেল)
মাগুরা-ঝিনাইদহ হাইওয়ে রোডের ভায়না মোড়ে অবস্থিত গ্রীণ প্যালেস গেস্ট হাউজ। পরিস্কার পরিচ্ছন্ন সুন্দর ডেকোরেশনে এখানে এসি নন-এসি বিভিন্ন ধরনের রুম রয়েছে। সার্বক্ষানিক নিরাপত্তা ব্যবস্থা রয়েছে।
এখানে রুমের সাথে ওয়াশরুম, ঠান্ডা ও গরম পানি, এয়ারকন্ডিশন, ফ্যান, লাইট, সোফা, টেবিল, চেয়ার, এলইডি টিভি, ওয়াই-ফাই নেটওয়ার্ক, আলমারি, বিছানা সহ রুমের প্রয়োজনীয় আসবাবপত্র পাবেন।
গ্রীণ প্যালেস গেস্ট হাউজে এসি নন-এসি রুম ভেদে প্রত্যেক রাতের জন্য রুম ভাড়া ৫০০ টাকা থেকে ২,৫০০ টাকা। গাড়ি পাকিং সুব্যবস্থা রয়েছে।
যোগাযোগ তথ্য
- ঠিকানা: ভায়না মোড়, ঝিনাইদহ রোড, মাগুরা
- মোবাইল নাম্বার: 01754-439905 (WhatsApp), 01888-361337, 01712-448783
- ফেসবুক পেজ
- ওয়েবসাইট
#২ হোটেল যমুনা (আবাসিক)
মাগুরা ভায়না মোড় পশ্চিম পাশে বিশ্বরোড সংলগ্ন হোটেল যমুনা আবাসিক। মাগুরা জেলা যতগুলো আবাসিক হোটেল রয়েছে তার মধ্যে সবচেয়ে জনপ্রিয় এটি। এখানকার ওয়াটারদের ব্যবহার আপনাকে মুগ্ধ করবে।
এখানের রুমের সাথে বিনামূল্যে সকালের নাস্তা, মিনারেল ওয়াটার বোতল, চা / কফি, ওয়াশরুম, এলইডি টিভি, ওয়াই-ফাই নেটওয়ার্ক, ২৪ ঘন্টা রুম সার্ভিস, রুম ডাইনিং সার্ভিস, এয়ারকন্ডিশন, ফ্যান, লাইট, চেয়ার, টেবিল, কিং সাইজের বিছানা সহ রুমের প্রয়োজনীয় সবকিছু পাবেন।
এছাড়া গাড়ি পাকিং করার সুবিধা, সার্বক্ষানিক নিরাপত্তা ব্যবস্থা রয়েছে। এসি নন-এসি রুম ভেদে প্রত্যেক রাতের জন্য খরচ ৭০০ টাকা থেকে ৩,০০০ টাকা।
যোগাযোগ তথ্য
- ঠিকানা: ভায়না মোড় পশ্চিম পাশে বিশ্বরোড সংলগ্ন, ঝিনাইদহ রোড, মাগুরা
- মোবাইল নাম্বার: 01979-966218, 01886-966218
- ওয়েবসাইট
#৩ হোটেল বাগিচা (আবাসিক)
মাগুরা ইসলামপুর পাড়ায় অবস্থিত হোটেল বাগিচা আবাসিক। বাজাটের মধ্যে সেরা একটি হোটেল। এখানে এসি নন-এসি সিঙ্গেল ডাবল সব ধরনের রুম রয়েছে।
রুমের সাথে ওয়াশরুম, এয়ারকন্ডিশন, ফ্যান, লাইট, এলইডি টিভি, ওয়াই-ফাই নেটওয়ার্ক, টেবিল, নামাজে পাটি, বিছানা সহ আরো প্রয়োজনীয় আসবাবপত্র রয়েছে।
এসি নন-এসি ভেদে প্রত্যেক রাতের জন্য রুম ভাড়া ৪০০ টাকা থেকে ২,০০০ টাকা। গাড়ি পাকিং সুবিধা রয়েছে।
যোগাযোগ তথ্য
- ঠিকানা: ইসলামপুর পাড়া, মাগুরা – ৭৬০০
- মোবাইল নাম্বার: 01826-635200
#৪ হোটেল আল সাদ (আবাসিক)
মাগুরা জেলা শহরের আসাদুজ্জামান সড়কে অবস্থিত হোটেল আল সাদ। যারা কম খরচে মাগুরা নিরাপদ আবাসিক হোটেলে থাকতে চান তাদের জন্য আদর্শ স্থান। এখানে পরিস্কার পরিচ্ছন্ন পরিবেশে রাত্রিযাপনের সু-ব্যবস্থা আছে।
এখানকার সবগুলো রুম নন-এসি। রুমের সাথে ওয়াশরুম, টিভি, ফ্যান, লাইট, টেবিল, চেয়ার, বিছানা পাবেন। রুম ভাড়া ৩০০ টাকা থেকে ৫০০ টাকা।
যোগাযোগ তথ্য
- ঠিকানা: আসাদুজ্জামান সড়ক (ঢাকা রোড), মাগুরা
- মোবাইল নাম্বার: 01798-043249
#৫ হোটেল সৈকত আবাসিক
মাগুরা বীর মুক্তিযোদ্ধা সড়কে অবস্থিত হোটেল সৈকত আবাসিক। এখানে সুন্দর নিরাপদ পরিবেশে এসি নন-এসি রুমে থাকতে পারবেন। আমি নিজেও মাগুরা গিয়ে এখানে রাত্রিযাপন করি। তাদের স্টেপদের ব্যবহার ভালো।
রুমের সাথে ওয়াশরুম, ঠান্ডা ও গরম পানি, ওয়াই-ফাই নেটওয়ার্ক, এলইডি টিভি, এয়ারকন্ডিশন, ফ্যান, লাইট, চেয়ার, টেবিল, বিছানা সহ রুমের প্রয়োজনীয় পাবেন।
এসি নন-এসি রুম ভেদে প্রত্যেক রাতের জন্য রুম ভাড়া ৪০০ টাকা থেকে ১,৫০০ টাকা। গাড়ি পাকিং করার সুব্যবস্থা রয়েছে।
যোগাযোগ তথ্য
- ঠিকানা: বীর মুক্তিযোদ্ধা আসাদুজ্জামান সড়ক, মাগুরা
- মোবাইল নাম্বার: 01734-788404
#৬ হোটেল চৌরঙ্গী (আবাসিক)
মাগুরা জেলা শহরে অবস্থিত হোটেল চৌরঙ্গী আবাসিক। পরিস্কার পরিচ্ছন্ন পরিবেশ ও আকর্ষনীয় ডেকোরেশন। এসি নন-এসি বিভিন্ন ধরনের রুম রয়েছে।
রুমের সাথে ওয়াশরুম, এয়ারকন্ডিশন, ফ্যান, লাইট, ওয়াই-ফাই নেটওয়ার্ক, এলইডি টিভি, চেয়ার, টেবিল, বিছানা সহ রুমের প্রয়োজনীয় আসবাবপত্র পাবেন। এসি নন-এসি রুম ভেদে প্রত্যেক রাতের জন্য রুম ৪০০ টাকা ১,৭০০ টাকা।
যোগাযোগ তথ্য
- ঠিকানা: এম আর রোড (চৌরঙ্গী মার্কেট), মাগুরা সদর
- মোবাইল নাম্বার: 01924-229617
#৭ হোটেল ঈগল (আবাসিক)
মাগুরা কাঁচা বাজার আড়ৎ এর পাশে অবস্থিত হোটেল ঈগল আবাসিক হোটেল। এখানে এসি নন-এসি সিঙ্গেল ডাবল রুম সহ ২৪ ঘন্টা বিদ্যুৎ ব্যবস্থা রয়েছে।
রুমের সাথে ওয়াশরুম, এয়ারকন্ডিশন, ফ্যান, লাইট, ওয়াই-ফাই নেটওয়ার্ক, রুম সার্ভিস, ঠান্ডা ও গরম পানি, এলইডি টিভি, বিছানা, টেবিল, চেয়ার সহ রুমের প্রয়োজনীয় আসবাবপত্র পাবেন।
এসি নন-এসি রুম ভেদে প্রত্যেক রাতের জন্য রুম ভাড়া ৫০০ টাকা থেকে ২,০০০ টাকা। গাড়ি পাকিং সুবিধা পাবেন।
যোগাযোগ তথ্য
- ঠিকানা: কবি রোকেয়া প্লাজা, আসাদুজ্জামান সড়ক, ঢাকা রোড (কাঁচা বাজার আড়ৎ), মাগুরা
- মোবাইল নাম্বার: 01789-031073, 01820-218820
আরো পড়ুন
- আবাসিক হোটেল ভাড়ার নিয়ম
- নাটোর আবাসিক হোটেল
- বনপাড়া আবাসিক হোটেল
- কুমিল্লা আবাসিক হোটেল
- ঝিনাইদহ আবাসিক হোটেল
- সাতক্ষীরা আবাসিক হোটেল
- ময়মনসিংহ আবাসিক হোটেল ভাড়া কত





