মানিকগঞ্জ বাংলাদেশের রাজধানী ঢাকা বিভাগের অন্তর্গত একটি জেলা শহর। কালিগঙ্গা নদীর তীরে মানিকগঞ্জ জেলা শহর অবস্থিত। ঢাকা আরিচা মহাসড়ক এই শহরের মধ্য দিয়ে অতিক্রম করায় মানিকগঞ্জের বিকাশ ঘটেছে। আপনি যদি মানিকগঞ্জে ভ্রমণ বা ব্যবসার কাজে এসে রাত্রিযাপন করতে চান তাহলে মানিকগঞ্জ আবাসিক হোটেল এ থাকতে পারেন। মানিকগঞ্জ জেলায় মোটামুটি মানের বেশ কিছু আবাসিক হোটেল রয়েছে।
যেকোনো আবাসিক হোটেলে রাত্রিযাপন করার আগে নিরাপত্তার কথা চিন্তা করতে হয়। কারণ অনেক আবাসিক হোটেল অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে। তাই আজকে মানিকগঞ্জের সেরা ও নিরাপদ আবাসিক হোটেল সমূহের তথ্য উল্লেখ করবো।
মানিকগঞ্জ জেলায় আবাসিক হোটেল গুলোর গুনগত মান, নিরাপত্তা, গুগল রেটিং ও গেস্ট রিভিউ থেকে সেরা ও নিরাপদ আবাসিক হোটেল গুলো সিলেক্ট করা হয়েছে। তাই নিচে উল্লেখ করা মানিকগঞ্জ হোটেল গুলোর যেকোনো একটিতে নিরাপদে থাকতে পারেন।
মানিকগঞ্জ আবাসিক হোটেল সমূহ
নিচে উল্লেখ করা মানিকগঞ্জ জেলায় সেরা আবাসিক হোটেল গুলোর ভাড়া সময়ের সাথে পরিবর্তন হতে পারে। এছাড়া বিভিন্ন সময় ডিসকাউন্ট অফার থাকে। তাই বুকিং করার আগে অবশ্যই বর্তমান ভাড়া ও ডিসকাউন্ট অফার আছে কিনা জেনে নিবেন এবং দামাদামি করে ভাড়া ঠিক করবেন।
#১ শান্তি আবাসিক হোটেল
মানিকগঞ্জ জেলা বাসস্ট্যান্ডের পাশে অবস্থিত শান্তি আবাসিক হোটেল। এখানে এসি নন-এসি সিঙ্গেল, ডাবল ও ফ্যামেলি রুমের পাশাপাশি বিয়ে বা অন্যান্য অনুষ্ঠান আয়োজন করার সুব্যবস্থা রয়েছে। গাড়ি পাকিং সুবিধা ও সিসিটিভি ক্যামেরা দ্বারা নিরাপত্তা ব্যবস্থা রয়েছে।
রুমের সাথে ওয়াশরুম, গিজার, ওয়াই-ফাই নেটওয়ার্ক, এলইডি টিভি, এয়ারকন্ডিশন, ফ্যান, লাইট, টেবিল, বিছানা সহ রুমের প্রয়োজনীয় আসবাবপত্র পাবেন।
এসি নন-এসি রুম ভেদে প্রত্যেক রাতের জন্য রুম ভাড়া ৩০০ টাকা থেকে ২,০০০ টাকা। রুম ভাড়া নেওয়ার আগে অবশ্যই দামাদামি করে নিবেন কিছুটা কম খরচে থাকতে পারবেন।
যোগাযোগ
- ঠিকানা: ইসলাম ম্যানসন (৩য় ও ৪র্থ তলা), জয়রা বাসস্ট্যান্ড, মানিকগঞ্জ (ঢাকা-আরিচা মহাসড়ক সংলগ্ন)।
- মোবাইল নাম্বার: 01710-588828, 01718-160178
#২ হোটেল বৈকালী আবাসিক
মানিকগঞ্জ জেলা সদরের শহীদ রফিক সড়কে অবস্থিত হোটেল বৈকালী আবাসিক। মিডিয়াম বাজেটের মধ্যে এখানে এসি নন-এসি সব ধরনের রুম রয়েছে। ছিমছাম নিরিবিলি ও পরিস্কার পরিচ্ছন্ন পরিবেশ।
রুমের সাথে ওয়াশরুম, এলইডি টিভি, ওয়াই-ফাই নেটওয়ার্ক, এয়ারকন্ডিশন, ফ্যান, লাইট, আলমারি, টেবিল, চেয়ার, মিনারেল ওয়াটার বোতল, বিছানা সহ রুমের প্রয়োজনীয় আসবাবপত্র পাবেন। রুম ভাড়া ৩০০ টাকা থেকে ১,৫০০ টাকা।
যোগাযোগ
- ঠিকানা: ১১৭ শহীদ রফিক সড়ক, মানিকগঞ্জ
- মোবাইল নাম্বার: 01853-326573
#৩ সেন্ট্রাল পার্ক আবাসিক হোটেল
মানিকগঞ্জ জয়রা কলেজ রোডে অবস্থিত সেন্ট্রাল পার্ক আবাসিক হোটেল। পরিস্কার পরিচ্ছন্ন পরিবেশ ও আকর্ষনীয় ডেকোরেশন যেকোনো গেস্টদের দেখে পছন্দ হবে।
এখানে এসি নন-এসি সিঙ্গেল রুম, ডাবল রুম ও ফ্যামেলি রুম রয়েছে। রুমের সাথে ওয়াশরুম, এয়ারকন্ডিশন, ফ্যান, লাইট, ওয়াই-ফাই নেটওয়ার্ক, এলইডি টিভি, সোফা, টি-টেবিল, নামাজের কাপড় ও বিছানা রয়েছে।
এসি নন-এসি রুম ভেদে প্রত্যেক রাতের জন্য রুম ভাড়া ৪০০ টাকা থেকে ২,৫০০ টাকা। সিসিটিভি ক্যামেরা দ্বারা নিরাপত্তা ও গাড়ি পাকিং করার সুব্যবস্থা আছে।
যোগাযোগ
- ঠিকানা: ৮৫, জয়রা কলেজ রোড, বাসস্ট্যান্ড, মানিকগঞ্জ
- হটলাইন: 02-7711233
- মোবাইল নাম্বার: 01977-573777
- ইমেইল: monoromagroup1800@gmail.com
#৪ রাজ আবাসিক হোটেল
মানিকগঞ্জ জেলা সদরে অবস্থিত রাজ আবাসিক হোটেল। এখানে এসি নন-এসি সিঙ্গেল রুম, ডাবল রুম ও ফ্যামেলি রুম পাবেন। রুমের সাথে ওয়াশরুম, এয়ারকন্ডিশন, ওয়াই-ফাই নেটওয়ার্ক, ফ্যান, এলইডি টিভি, লাইট, নামাজের কাপড়, বিছানা, টেবিল ইত্যাদি রয়েছে।
এসি নন-এসি রুম ভেদে প্রত্যেক রাতের জন্য রুম ভাড়া ৩০০ টাকা থেকে ১,৫০০ টাকা। গাড়ি পাকিং করার সু-ব্যবস্থা আছে।
যোগাযোগ
- ঠিকানা: মানিকগঞ্জ সদর, মানিকগঞ্জ
- মোবাইল নাম্বার: 01714-288518





