রাজবাড়ী আবাসিক হোটেল সমূহ

রাজবাড়ী ঢাকা বিভাগের অন্তর্গত একটি জেলা। রেলপথ কেন্দ্র করে এই জেলার বিকাশ লাভ করেছে বলে রেলের শহর বলা হয়। আপনি যদি রাজবাড়ী গিয়ে রাত্রিযাপন করার জন্য নিরাপদ আবাসিক হোটেল খুঁজছেন তাহলে আজকের ভ্রমণ টিপসে আপনাকে জানাবো রাজবাড়ী আবাসিক হোটেল সমূহের তথ্য।

আবাসিক হোটেলে থাকার কথা চিন্তা করলে প্রথমে আসে নিরাপত্তার বিষয়। কারণ অনেক আবাসিক হোটেলে অনাকাঙ্ক্ষিত ঘটনা আমরা শুনতে পায়। তাই আপনি যে আবাসিক হোটেলে থাকবেন সেটা নিরাপদ কিনা জেনে নেওয়া ভালো।

আজকের আর্টিকেলে রাজবাড়ী নিরাপদ আবাসিক হোটেল সমূহের নাম, ঠিকানা, মোবাইল নাম্বার ও রুম ভাড়া উল্লেখ করবো। যাতে আপনি খুব সহজে এসব আবাসিক হোটেলে রাত্রিযাপন করতে পারেন। হোটেলে গুণগত মান, নিরাপত্তা ও গেস্ট রিভিউই ভিত্তিতে সেরা আবাসিক হোটেল গুলো সিলেক্ট করা হয়।

রাজবাড়ী আবাসিক হোটেল সমূহ

নিচে উল্লেখ করা আবাসিক হোটেল সমূহের ভাড়া সময়ের সাথে পরিবর্তন হতে পারে। তাই বুকিং করার আগে অবশ্যই বর্তমান ভাড়া এবং কোনো ডিসকাউন্ট আছে কিনা জেনে নিবেন।

#১ হোটেল গোল্ডেন আবাসিক

রাজবাড়ী স্টেডিয়াম সংলগ্ন হাইওয়ে রোডের পাশে অবস্থিত হোটেল গোল্ডেন আবাসিক। পরিস্কার পরিচ্ছন্ন পরিবেশ ও সুন্দর ডেকোরেশনে রুম গুলো সাজানো। এসি নন-এসি বিভিন্ন ক্যাটাগরির রুম পাবেন।

রুমের সাথে ওয়াশরুম, গিজার, রুম সার্ভিস, এয়ারকন্ডিশন, ফ্যান, লাইট, ওয়াই-ফাই নেটওয়ার্ক, এলইডি টিভি, সোফা, টি-টেবিল, বিছানা ইত্যাদি পাবেন। এসি নন-এসি রুম ভেদে ভাড়া ৪০০ টাকা থেকে ২,০০০ টাকা।

যোগাযোগ

  • ঠিকানা: ঢাকা-কুষ্টিয়া মহাসড়ক, স্টেডিয়াম সংলগ্ন, রাজবাড়ী ৭৭০০
  • মোবাইল নাম্বার: 01700-626875

#২ হোটেল গ্র্যান্ড প্যালেস

রাজবাড়ী শহরে প্রাণকেন্দ্রে অবস্থিত হোটেল গ্র্যান্ড প্যালেস। রাজবাড়ী যতগুলো আবাসিক হোটেল রয়েছে তার মধ্যে সবচেয়ে ভালো ও অভিজাত হোটেল গ্র্যান্ড প্যালেস। হোটেলের আকর্ষনীয় ডেকোরেশন যেকোনো অতিথিদের নজর কাড়বে।

এসি নন-এসি সিঙ্গেল ডাবল ও ফ্যামেলি রুম পাবেন। রুমের সাথে ওয়াশরুম, গিজার, ওয়াই-ফাই নেটওয়ার্ক, এলইডি টিভি, এয়ারকন্ডিশন, ফ্যান, লাইট, টেলিফোন, সোফা, টেবিল, বিছানা ইত্যাদি পাবেন।

গাড়ি পাকিং ও সার্বক্ষানিক নিরাপত্তা ব্যবস্থা রয়েছে। এসি নন-এসি রুম ভেদে ভাড়া ৫০০ টাকা থেকে ৩,০০০ টাকা।

যোগাযোগ

  • ঠিকানা: রাজবাড়ী সদর, রাজবাড়ী
  • মোবাইল নাম্বার: 

#৩ হোটেল পার্ক আবাসিক

রাজবাড়ী পৌরসভার প্রধান সড়কে অবস্থিত হোটেল পার্ক। এখানে এসি নন-এসি সিঙ্গেল, ডাবল বেডরুম রয়েছে। সার্বক্ষানিক নিরাপত্তা ও গাড়ি পাকিং করার সুব্যবস্থা রয়েছে।

রুমের সাথে ওয়াশরুম, এয়ারকন্ডিশন, ফ্যান, লাইট, এলইডি টিভি, ওয়াই-ফাই নেটওয়ার্ক, চেয়ার, টেবিল মিনারেল ওয়াটার বোতল, টিস্যু বক্স, বিছানা ইত্যাদি পাবেন। রুম ভাড়া ৪০০ টাকা থেকে ২,০০০ টাকা।

যোগাযোগ

  • ঠিকানা: রাজবাড়ী প্রধান সড়ক, রাজবাড়ী
  • মোবাইল নাম্বার: 0641-66111

#৪ হোটেল ৭১

রাজবাড়ী পৌরসভার প্রধান সড়কে অবস্থিত হোটেল ৭১ আবাসিক। পরিস্কার পরিচ্ছন্ন সুন্দর সাজানো গোছানো রুম। এসি নন-এসি সব ধরনের রুম রয়েছে।    রুমের সাথে ওয়াশরুম, গিজার, সোফা, টি-টেবিল, মিনারেল ওয়াটার বোতল, নামাজের কাপড়, এয়ারকন্ডিশন, ফ্যান, লাইট, এলইডি টিভি ও বিছানা রয়েছে।

এসি নন-এসি রুম ভেদে প্রত্যেক রাতের ভাড়া ৫০০ টাকা থেকে ২,৫০০ টাকা। সার্বক্ষানিক সিসিটিভি ক্যামেরা দ্বারা নিরাপত্তা ও গাড়ি পাকিং সুবিধা পাবেন।

যোগাযোগ 

  • ঠিকানা: রাজবাড়ী পৌরসভা প্রধান রোড, রাজবাড়ী
  • মোবাইল নাম্বার: 01763-773871
  • ফেসবুক পেজ

#৫ রাজবাড়ী পৌরসভা গেস্ট হাউজ

রাজবাড়ী পৌরসভা গেস্ট হাউজে থাকার জন্য অনুমতি নিতে হবে। এখানে কম খরচে এসি নন-এসি বিভিন্ন ধরনের রুম পাবেন। রুমের সাথে ওয়াশরুম, গিজার, এলইডি টিভি, ওয়াই-ফাই নেটওয়ার্ক, এয়ারকন্ডিশন, ফ্যান, লাইট, চেয়ার, টেবিল, মিনারেল ওয়াটার বোতল, বিছানা সহ রুমের প্রয়োজনীয় আসবাবপত্র পাবেন। 

রুম ভাড়া ৩০০ টাকা থেকে ২,০০০ টাকা। আপনি সরকারি চাকরিজীবী হলে খুব সহজে থাকার অনুমতি পেয়ে যাবেন। এখানে গাড়ি পাকিং করার সুব্যবস্থা রয়েছে।

যোগাযোগ

  • ঠিকানা: রাজবাড়ী পৌরসভা, রাজবাড়ী
  • মোবাইল নাম্বার: 01711-518103

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *