রাঙ্গাদ্বীপ রিসোর্ট রাঙ্গামাটি সদর উপজেলার মৈত্রী নগর কাটাছড়ি কাপ্তাই লেকের মাঝখানে অবস্থিত একটি মনোরম প্রাইভেট আইল্যান্ড রিসোর্ট। প্রকৃতিক সৌন্দর্যে ভরপুর এই রিসোর্টে সকাল শুরু হয় কাপ্তাই লেকের নিরবতায় আর সন্ধ্যা নামে রাঙ্গামাটি পাহাড়ের ছায়াই।
শান্ত পরিবেশ, ফুলের বাগান, সুইমিং পুল, কায়াকিং, ইনডোর আউটডোর গেমস জোন ও স্পোর্টস জোন, মেসেজিং চেয়ার, বসার বেঞ্চ ও দোলনা, রেস্তোরাঁ, কনফারেন্স হল, লেক ভিউ রুম সহ আধুনিক সকল সুযোগ সুবিধা রয়েছে।
শহরের কোলাহল ছেড়ে যারা প্রকৃতির মাঝে নিরিবিলি শান্ত পরিবেশ সময় কাটাতে চান তাদের জন্য রাঙ্গাদ্বীপ রিসোর্ট উপযুক্ত স্থান। কাপ্তাই লেকের মাঝে নিরিবিলি শান্ত পরিবেশে আধুনিক সুযোগ সুবিধা সমৃদ্ধ এই রিসোর্টটি দিনদিন ভ্রমণ পিপাসুদের কাছে জনপ্রিয় হয়ে উঠেছে।
প্রবেশ টিকেট মূল্য
রাঙ্গাদ্বীপ রিসোর্টের প্রবেশ টিকেট মূল্য ১০০ টাকা। যারা রাত্রিযাপন করার জন্য রুম বুকিং করে যাবেন তাদের প্রবেশ টিকেট লাগবে না। যারা একদিনের ডে-ট্যুরে রাঙ্গাদ্বীপ রিসোর্ট ঘুরতে যাবেন তাদের জন্য প্রবেশ টিকেট প্রযোজ্য। ১০০ টাকা টিকেট কুপন দিয়ে রেস্তোরাঁ থেকে খাবার খেতে পারবেন।
রাঙ্গাদ্বীপ রিসোর্ট রুম ভাড়া / খরচ
রাঙ্গাদ্বীপ রিসোর্টের কটেজ গুলো দুই ভাবে (পূর্বসা ডিলাক্স জোন ও ভিআইপি এক্সিকিউটিভ জোন) ভাগ করা হয়েছে। নিচে রুম ভাড়া জনপ্রতি উল্লেখ করা হয়েছে।
Purbasha – Deluxe Zone Room Price
| Room Type | Person | Price |
| Couple Bed Room | 2 | 6,000 TK |
| Twin Bed Room | 2 | 8,000 TK |
| Twin Bed Room | 3 | 8,600 TK |
| Twin Bed Room | 4 | 9,200 TK |
| Family Suite | 4 | 10,000 TK |
VIP – Executive Zone Room Price
| Room Type | Person | Price |
| Couple Bed Room | 2 | 8,000 TK |
| Twin Bed Room | 2 | 10,000 TK |
| Twin Bed Room | 3 | 10,600 TK |
| Twin Bed Room | 4 | 11,200 TK |
| Family Suite | 4 | 12,000 TK |
Castle Building Room Price
| Person | Price |
| 3 | 8,000 TK |
| 4 | 8,600 TK |
| 5 | 9,200 TK |
| 6 | 9,800 TK |
এছাড়া অতিরিক্ত বেড ১,৫০০ টাকা ও অতিরিক্ত জন প্রতি ৬০০ টাকা। সাথে সকালের নাস্তা ও অন্যান্য সুযোগ সুবিধা পাবেন।
চেক-ইন করার সময় দুপুর ১২ টা এবং চেক-আউট করার সময় সকাল ১০ টা।
রুমের সুবিধাঃ লেক ভিউ রুম, প্রাইভেট বারান্দা, এয়ারকন্ডিশন, স্মার্ট টিভি, ওয়াই-ফাই নেটওয়ার্ক, গিজার, এটাস্ট ওয়াশরুম সহ রুমের প্রয়োজনীয় আসবাবপত্র আছে।
যোগাযোগ
- রাঙ্গাদ্বীপ রিসোর্ট রাঙ্গামাটি সদর উপজেলা মৈত্রী নগর, কাটাছড়ি।
- মোবাইল নাম্বারঃ 01977-792001, 01977-792002
- ইমেইলঃ rangadipresort.bd@gmail.com
- ফেসবুক পেজ | ওয়েবসাইট
কোথায় খাবেন
রাঙ্গাদ্বীপ রিসোর্টে খাবার জন্য তাদের নিজস্ব রেস্তোরাঁ আছে। এখানে রাঙ্গামাটির পাহাড়ি খাবার, বাংলা ও ইন্ডিয়ান খাবার খেতে পারবেন। কাপ্তাই লেকের তাজা মাছের স্বাদ নিতে ভুল করবেন না।
রাঙ্গাদ্বীপ রিসোর্ট রাঙ্গামাটি কিভাবে যাবেন
রাঙ্গাদ্বীপ রিসোর্টে যেতে হলে প্রথমে আপনাকে রাঙ্গামাটি শহরে আসতে হবে। ঢাকার গাবতলী, সায়দাবাদ, আব্দুল্লাহপুর বাস টার্মিনাল থেকে হানিফ পরিবহন, শ্যামলী পরিবহন, সোহাগ পরিবহন, ডলফিন পরিবহন, সেন্টমাটিন পরিবহন, রিলেক্স পরিবহন, অনন্য পরিসেবা, এস আলম পরিবহনের বাসে চড়ে সরাসরি রাঙ্গামাটি যেতে পারবেন। এসি/নন-এসি বাস ভেদে ভাড়া ৬০০ থেকে ৯০০ টাকা।
এছাড়া চট্টগ্রাম অক্সিজেন মোড় ও বহদ্দারহাট বাস টার্মিনাল থেকে রাঙ্গামাটি যাওয়ার লোকাল ও গেইটলক/ডাইরেক্ট বাস পাওয়া যায়। চট্টগ্রাম থেকে রাঙ্গামাটি গেইটলক বাস ভাড়া ১৫০-২০০ টাকা।
বাস থেকে রাঙ্গামাটি শহরে নেমে সিএনজি করে রাজবন বিহারের উত্তর পাশে বনবিহার হাসপাতাল সংলগ্ন ভালেদী ব্রিজে চলে আসবেন। সেখান থেকে নৌকায় চড়ে রাঙ্গাদ্বীপ রিসোর্ট যেতে হবে। রিসোর্টে রুম বুকিং করা থাকলে ভালেদী ব্রিজ থেকে রিসোর্ট কর্তৃপক্ষ আপনাকে নিয়ে যাবে।





