সাতক্ষীরা জেলা সদর থেকে প্রায় আধা কিলোমিটার দূরে সাতক্ষীরা বাইপাস রোড়ের কালামনগর অবস্থিত সাতক্ষীরা লেক ভিউ ক্যাফে এন্ড রেস্টুরেন্ট (Satkhira Lake View Cafe & Restaurant)। বর্তমানে সাতক্ষীরা শহরে যতগুলো রেস্টুরেন্ট আছে তার মধ্যে সবচেয়ে জনপ্রিয় লেক ভিউ। বিশেষ করে এখানকার কেক সাতক্ষীরা জেলার বিখ্যাত।
লেক ভিউ ক্যাফে এন্ড রেস্টুরেন্টের মেইল গেইট দিয়ে একটু সামনে এগিয়ে দেখতে পাবেন লেকের মধ্যে একটি দৃষ্টিনন্দন বিল্ডিং। বিল্ডিং এ যাওয়ার জন্য একটু সেতু রয়েছে। সেতুটি দেখলে আপনার মনে হবে ঢাকার হাতিরঝিল।
লেক ভিউ ক্যাফে এন্ড রেস্টুরেন্টের নিচ তলায় খাবার রেস্টুরেন্ট, দ্বিতীয় তলায় বাচ্চাদের কিডস জোন এবং তৃতীয় তলায় সন্ধ্যায় বারবিকিউ আয়োজন করা হয়। লেকের মাঝখানে রেস্টুরেন্ট এবং তার চারপাশে পানি। লেকের চারপাশে দর্শনার্থীদের হাঁটার জন্য রাস্তা রয়েছে। রাস্তার দুপাশে সারি সারি নারিকেল গাছ।
রেস্টুরেন্টে বেড়াতে আসা দর্শনার্থীদের জন্য সেলফি জোন, বসার বেঞ্চ, বাচ্চাদের জন্য শিশু পার্ক সহ খোলা মাঠ আছে। সন্ধ্যার পর চারপাশের চোখ ধাঁধানো লাইটিং এখানকার সৌন্দর্য কয়েক গুন বাড়িয়ে তুলে।
লেক ভিউ ক্যাফে এন্ড রেস্টুরেন্টের সামনে দৃষ্টিনন্দন একটি পানির ফোয়ারা আছে। পাশে বিয়ে, বৌভাত, জন্মদিন, সেমিনার সহ অন্যান্য অনুষ্ঠান আয়োজন করার জন্য রয়েছে “তুফান কনভেনশন সেন্টার”। এই কনভেনশন সেন্টারে যমুনা, মেঘনা ও পদ্মা নামে ৩ টি হল রুম আছে। রাত্রিযাপন করার জন্য শীতাতপ নিয়ন্ত্রিত বিভিন্ন ক্যাটাগরির রুম রয়েছে।

এখানকার সৌন্দর্য ও আকর্ষনীয় খাবারের মান দর্শনার্থীদের মুগ্ধ করে। প্রতিদিন হাজার হাজার দর্শনার্থীরা সাতক্ষীরা লেক ভিউ ক্যাফে এন্ড রেস্টুরেন্টে বেড়াতে আসেন।
সাতক্ষীরা লেক ভিউ কিভাবে যাবেন
সাতক্ষীরা লেক ভিউ ক্যাফে এন্ড রেস্টুরেন্টে যেতে প্রথমে সাতক্ষীরা জেলা সদর শহর আসতে পারবেন। সাতক্ষীরা জেলা সদর শহরের যেকোনো স্থান থেকে সিএনজি বা অটোরিকশা করে জনপ্রতি ২০ টাকা ভাড়া দিয়ে সরাসরি লেক ভিউ যেতে পারবেন।
রাজধানী ঢাকার গাবতলী, সাভার, গুলিস্তান বাস টার্মিনাল থেকে সাতক্ষীরাগামী সোহাগ পরিবহন, গ্রীন লাইন পরিবহন, শ্যামলী পরিবহন, এনা পরিবহন, সাতক্ষীরা এক্সপ্রেস, ঈগল পরিবহন, হানিফ পরিবহন, ইমাদ পরিবহন, টুঙ্গিপাড়া এক্সপ্রেস সহ অন্যান্য পরিবহনে চড়ে সাতক্ষীরা আসতে পারবেন। নন-এসি/এসি বাস ভেদে জনপ্রতি ভাড়া ৮০০ থেকে ১,৫০০ টাকা। ঢাকা থেকে পদ্মা সেতু হয়ে সাতক্ষীরা আসতে সময় লাগে ৫-৬ ঘন্টা।
কোথায় থাকবেন
লেক ভিউ ক্যাফে এন্ড রেস্টুরেন্টে থাকার জন্য “তুফান কনভেনশন সেন্টার এন্ড রিসোর্ট” আছে। রিসোর্টে এসি/নন-এসি সিঙ্গেল, ডাবল, এক্সক্লুসিভ, প্রিমিয়াম রুম আছে। রুম ভেদে প্রত্যেক রাতের ভাড়া ২,০০০ থেকে ৬,০০০ টাকা। রুমের সাথে সকল সুযোগ-সুবিধা পাবেন।
এছাড়া সাতক্ষীরা শহরে থাকার জন্য বিভিন্ন মানের আবাসিক হোটেল রয়েছে। এর মধ্যে হোটেল আল-কাশেম আবাসিক (01709-964218), হোটেল টাইগার প্লাস (01799-184844), হোটেল সাতক্ষীরা প্যালেস (01934-272791), হোটেল উত্তরা আবাসিক (01719-182263), হোটেল বৈশাখী আবাসিক (01922-302744), হোটেল সীমান্ত আবাসিক (01941-966781) উল্লেখযোগ্য।
কোথায় খাবেন
লেক ভিউ ক্যাফে এন্ড রেস্টুরেন্ট থেকে পছন্দের খাবার অর্ডার করে খেতে পারবেন। এখানে দেশী খাবারের পাশাপাশি ইন্ডিয়ান, থাই ও চাইনিজ খাবার পাওয়ার যায়। এছাড়া প্রতিদিন বিকাল ৫ টা থেকে রাত ১০ টাকা পর্যন্ত বারবিকিউ পার্টির আয়োজন করা হয়।
সাতক্ষীরা বেড়াতে গিয়ে সাতক্ষীরার বিখ্যাত চিংড়ি মাছ ও সুন্দরবনের খাঁটি মধুর স্বাদ নিতে ভুলবেন না।
আশেপাশে আরো দর্শনীয় স্থান
লেক ভিউ ছাড়াও আশেপাশে অনেক দর্শনীয় স্থান রয়েছে। এর মধ্যে মোজাফফর গার্ডেন, রাজ্জাক পার্ক, আকাশলীনা ইকো ট্যুরিজম সেন্টার, কলাগাছিয়া ইকোট্যুরিজম পার্ক, রূপসী দেবহাটা ম্যানগ্রোভ পর্যটন কেন্দ্র উল্লেখযোগ্য।





