টাঙ্গাইল আবাসিক হোটেল সমূহ

টাঙ্গাইল রাজধানী ঢাকা থেকে ৯৮ কিলোমিটার দূরত্বে অবস্থিত একটি জেলা শহর। ব্যবসা বানিজ্য ও পর্যটনের দিক থেকে টাঙ্গাইল সমৃদ্ধ। দেশের বিখ্যাত টাঙ্গাইল কাপড় সকলের কাছে পরিচিত। এই জেলায় থাকার জন্য অনেক আবাসিক হোটেল রয়েছে। আজকের ভ্রমণ টিপসে আপনাকে জানাবো টাঙ্গাইল আবাসিক হোটেল সমূহ।

টাঙ্গাইল জেলার সেরা আবাসিক হোটেল গুলোর তথ্য উল্লেখ করবো। যাতে আপনি সেরা আবাসিক হোটেলে থাকতে পারবেন। সেরা আবাসিক হোটেল সিলেক্ট করা হয়েছে হোটেলের গুণগত মান, নিরাপত্তা, সুযোগ সুবিধা ও গেস্ট রিভিউ থেকে।

টাঙ্গাইল আবাসিক হোটেল সমূহ

নিচে উল্লেখ করা টাঙ্গাইল জেলার সেরা আবাসিক হোটেল গুলোর ভাড়া সময়ের সাথে হোটেল কর্তৃপক্ষ পরিবর্তন করতে পারে। তাই রুম বুকিং করার আগে অবশ্যই বর্তমান ভাড়া ও কোনো ডিসকাউন্ট অফার আছে কিনা জেনে নিবেন। হোটেলে গিয়ে ভাড়া ঠিক করার সময় ভাড়া দামাদামি করে নিবেন।

#১ হোটেল প্রিন্স

টাঙ্গাইল জেলা শহরের ভিক্টোরিয়া রোড়ে অবস্থিত হোটেল প্রিন্স। পরিস্কার পরিচ্ছন্ন ও আকর্ষনীয় ডেকোরেশন। বলা যায় টাঙ্গাইল শহরের স্বনামধন্য একটি হোটেল। এখানে রাত্রিযাপন করার পাশাপাশি খাবার ব্যবস্থা রয়েছে।

এসি নন-এসি সিঙ্গেল, ডাবল, রয়েল স্যুট, ডিলাক্স সব ধরনের রুম রয়েছে। রুমের সাথে ওয়াশরুম, গিজার, এয়ারকন্ডিশন, ফ্যান, লাইট, এলইডি টিভি, ওয়াই-ফাই নেটওয়ার্ক, ডেসিন-টেবিল, চেয়ার, টেলিফোন, মিনারেল ওয়াটার বোতল, সোফা, বিছানা সহ রুমের প্রয়োজনীয় আসবাবপত্র রয়েছে।

গাড়ি পাকিং সুবিধা ও সিসিটিভি ক্যামেরা দ্বারা নিরাপত্তা ব্যবস্থা রয়েছে। এসি নন-এসি রুম ভেদে প্রত্যেক রাতের জন্য রুম ভাড়া ৮০০ থেকে ৪,৫০০ টাকা।

যোগাযোগ

  • ঠিকানা: এফ আর খান প্রিন্স প্লাজা, ভিক্টোরিয়া রোড, টাঙ্গাইল
  • মোবাইল নাম্বার: 01719-629488, 0921-63434
  • ইমেইল: [email protected]
  • ফেসবুক পেজ

#২ হোটেল সাগর

টাঙ্গাইল নিউ মার্কেট রোডে অবস্থিত হোটেল সাগর। যারা কম খরচে টাঙ্গাইল থাকার জন্য নিরাপদ আবাসিক হোটেল খুঁজছেন তাদের জন্য হোটেল সাগর আদর্শ স্থান। এখানে এসি নন-এসি সিঙ্গেল ও ডাবল বেডরুম রয়েছে।

রুমের সাথে ওয়াশরুম, এয়ারকন্ডিশন, ফ্যান, লাইট, চেয়ার, টেবিল, ওয়াই-ফাই নেটওয়ার্ক, টিভি, বিছানা ইত্যাদি রয়েছে। এসি নন-এসি রুম ভেদে প্রত্যেক রাতের জন্য ভাড়া ৪০০ টাকা থেকে ১,৮০০ টাকা।

যোগাযোগ

  • ঠিকানা: নিউ মার্কেট রোড, টাঙ্গাইল – ১৯০০
  • মোবাইল নাম্বার: 01711-186115, 0921-64308

#৩ হোটেল যমুনা আবাসিক

টাঙ্গাইল নতুন বাস টার্মিনালের পাশে অবস্থিত হোটেল যমুনা আবাসিক। কম খরচে থাকার জন্য আদর্শ স্থান। এখানে এসি নন-এসি সব ধরনের রুম রয়েছে।

রুমের সাথে ওয়াশরুম, টিভি, এয়ারকন্ডিশন, ফ্যান, লাইট, ওয়াই-ফাই নেটওয়ার্ক, টেবিল, চেয়ার, বিছানা, নামাজের কাপড় ইত্যাদি রয়েছে। এসি নন-এসি ভেদে প্রত্যেক রাতের জন্য রুম ভাড়া ৫০০ টাকা থেকে ২,০০০ টাকা।

যোগাযোগ

  • ঠিকানা: নতুর বাস টার্মিনাল, টাঙ্গাইল – ১৯০০
  • মোবাইল নাম্বার: 01716-140681, 01318-097882

#৪ হোটেল আপ্যায়ন আবাসিক

টাঙ্গাইল ভিক্টোরিয়া রোডে অবস্থিত হোটেল আপ্যায়ন আবাসিক। কম খরচে নিরাপদে রাত্রিযাপন করার জন্য আদর্শ স্থান। এখানে সিঙ্গেল ও ডাবল রুম রয়েছে।

রুমের সাথে ওয়াশরুম, ফ্যান, লাইট, টেবিল, চেয়ার,  ওয়াই-ফাই নেটওয়ার্ক, টিভি, বিছানা ইত্যাদি রয়েছে। রুম ভাড়া ৩০০ থেকে ৮০০ টাকা।

যোগাযোগ

  • ঠিকানা: ভিক্টোরিয়া রোড, টাঙ্গাইল – ১৯০০
  • মোবাইল নাম্বার: 01717-052820

#৫ হোটেল তাজমহল আবাসিক

টাঙ্গাইল জেলা শহরের বাঁকামিঞ্চার বিল্ডিং এ অবস্থিত হোটেল তাজমহল আবাসিক। এখানে নন-এসি সিঙ্গেল ও ডাবল রুম রয়েছে। কম খরচে নিরাপদে রাত্রিযাপন করতে পারবেন।

রুমের সাথে ওয়াশরুম, লাইট, ফ্যান, টিভি, চেয়ার, টেবিল ও বিছানা রয়েছে। রুম ভাড়া ৩০০ থেকে ৬০০ টাকা।

যোগাযোগ

  • ঠিকানা: বাঁকামিঞ্চার বিল্ডিং, টাঙ্গাইল – ১৯০০
  • মোবাইল নাম্বার: 01752-650000

#৬ আনসারী প্যালেস (আবাসিক হোটেল)

টাঙ্গাইল জেলা শহরের কেন্দ্রীয় জামে মসজিদ রোডে অবস্থিত আনসারী প্যালেস। এখানে গাড়ি পাকিং ও সিসিটিভি ক্যামেরা দ্বারা সার্বক্ষানিক নিরাপত্তা ব্যবস্থা রয়েছে। এসি নন-এসি সিঙ্গেল ও ডাবল রুম রয়েছে।

রুমের সাথে ওয়াশরুম, ঠান্ডা ও গরম পানি, এয়ারকন্ডিশন, ফ্যান, লাইট, ওয়াই-ফাই নেটওয়ার্ক, এলইডি টিভি, সোফা, টেবিল, মিনারেল ওয়াটার বোতল ও বিছানা রয়েছে। এসি নন-এসি রুম ভেদে প্রত্যেক রাতের জন্য রুম ভাড়া ৫০০ থেকে ১,৮০০ টাকা।

যোগাযোগ

  • ঠিকানা: কেন্দ্রীয় জামে মসজিদ রোড, টাঙ্গাইল
  • মোবাইল নাম্বার: 01798-124335, 01971-115227

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *