অগ্নিবীণা এক্সপ্রেস ট্রেনের সময়সূচী ও টিকেট মূল্য

অগ্নিবীণা এক্সপ্রেস (Agnibina Express) বাংলাদেশ রেলওয়ে কর্তৃক পরিচালিত একটি আন্তঃনগর ট্রেন। বাংলাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের বিখ্যাত কাব্যগ্রন্থ অগ্নিবীণা এর নাম অনুসারে এই ট্রেনের নামকরণ করা হয়।

অগ্নিবীণা এক্সপ্রেস (ট্রেন নং ৭৩৫/৭৩৬) ঢাকা টু তারাকান্দি এবং তারাকান্দি টু টাকা রেলস্টেশন পর্যন্ত চলাচল করে। ১৯৮৭ সালের ১৭ ই সেপ্টেম্বর ঢাকা টু তারাকান্দি রুটে অগ্নিবীণা এক্সপ্রেস শুভ উদ্বোধন করা হয়। এই রুটে এটি একটি জনপ্রিয়, বিলাসবহুল ও দ্রুতগামী ট্রেন। ট্রেনে ভালো খাবার সুবিধা, টয়লেট ও নামাজের স্থান রয়েছে। 

আপনি যদি ঢাকা টু তারাকান্দি রুটে ট্রেনে যাতায়াত করতে চান তাহলে অগ্নিবীণা এক্সপ্রেস ট্রেনের সময়সূচী, টিকেট মূল্য, স্টপেজ স্টেশন, ট্রেন এখন কোথায় আছে সহ বিস্তারিত তথ্য জানুন।

অগ্নিবীণা এক্সপ্রেস ট্রেনের সময়সূচী

অগ্নিবীণা এক্সপ্রেস ট্রেনটি ঢাকা টু তারাকান্দি এবং তারাকান্দি টু ঢাকা নিয়মিত চলাচল করে। ঢাকার কমলাপুর রেলস্টেশন থেকে ১১:৩০ যাত্রা শুরু করে ১৬:৫০ তারাকান্দি পৌঁছায়। আবার তারাকান্দি থেকে ১৮:৩০ যাত্রা শুরু করে ২৩:৫০ ঢাকা পৌঁছায়। সপ্তাহের সাত দিন চলাচল করে।

ট্রেন কোডরেলস্টেশন নামযাত্রার সময়পৌঁছানোর সময়ছুদির দিন
৭৩৫ঢাকা টু তারাকান্দি১১:৩০১৬:৫০নেই
৭৩৬তারাকান্দি টু ঢাকা১৮:৩০২৩:৫০নেই

অগ্নিবীণা এক্সপ্রেস ট্রেনের টিকেট মূল্য

অগ্নিবীণা এক্সপ্রেস কয়েক শ্রোণীর আসন রয়েছে। আসনের উপর ভিত্তি করে টিকেট মূল্য শোভন ২১০ টাকা, শোভন চেয়ার ২৫০ টাকা ও প্রথম সিট ৩৮৬ টাকা। নিচের অগ্নিবীণা এক্সপ্রেস ভাড়ার তালিকা উল্লেখ করা হয়েছে।

আসন বিভাগটিকেট মূল্য (১৫% ভ্যাট)
শোভন২১০ টাকা
শোভন চেয়ার২৫০ টাকা
প্রথম সিট৩৮৬ টাকা

ঢাকার কমলাপুর ও তারাকান্দি রেলস্টেশন থেকে অগ্নিবীণা এক্সপ্রেস টিকেট কাটতে পারবেন। এছাড়া বাংলাদেশ রেলওয়ে অফিসিয়াল ওয়েবসাইট থেকে অনলাইন টিকেট বুকিং করতে পারবেন। অনলাইন টিকেটের সাথে ২০ টাকা অতিরিক্ত চার্জ প্রযোজ্য।

অগ্নিবীণা এক্সপ্রেস স্টপেজ রেলস্টেশন ও সময়সূচী

অগ্নিবীণা এক্সপ্রেস (৭৩৫) ঢাকা টু তারাকান্দি এবং অগ্নিবীণা এক্সপ্রেস (৭৩৬) তারাকান্দি টু ঢাকা যাতায়াতের সময় বেশ কয়েকটি রেলস্টেশনে যাত্রাবিরতি করে। এসব রেলস্টেশনের নাম ও সময়সূচী নিচে উল্লেখ করা হয়েছে।

BM Khalid Hasan Sujon
যাত্রাবিরতি স্টেশন নামঢাকা থেকে (৭৩৫)তারাকান্দি থেকে (৭৩৬)
ঢাকা বিমানবন্দর রেলস্টেশন১১:৫৩২৩:০৭
গফরগাঁও রেলস্টেশন১৩:২০২১:৩০
ময়মনসিংহ রেলস্টেশন১৪:০৫২০:৪৪
নরুন্দি রেলস্টেশন
জামালপুর রেলস্টেশন১৫:১৬১৯:৪০
কেন্দুয়া বাজার রেলস্টেশন
সরিষাবাড়ি রেলস্টেশন১৬:১৪

অগ্নিবীণা এক্সপ্রেস ট্রেন কোড

অগ্নিবীণা এক্সপ্রেস ঢাকা টু তারাকান্দি ট্রেন কোড ৭৩৫ এবং অগ্নিবীণা এক্সপ্রেস তারাকান্দি টু ঢাকা ট্রেন কোড ৭৩৬।

অগ্নিবীণা এক্সপ্রেস ট্রেন এখন কোথায় আছে

মোবাইল থেকে অগ্নিবীণা এক্সপ্রেস ট্রেন সহ সকল ট্রেনের অবস্থান ট্র্যাক করতে পারবেন এসএমএস সার্ভিসের মাধ্যমে। এজন্য আপনার মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন

TR <স্পেস> ট্রেন নাম্বার বা ট্রেন কোড এবং পাঠিয়ে দিন 16318 নাম্বারে। ফিরতি এসএমএসে ট্রেনের অবস্থান জানতে পারবেন। এসএমএস চার্জ ৫.৫৬ টাকা।

উদাহরণ: TR 735 লিখে পাঠিয়ে দিবেন 16318 নম্বরে।

অগ্নিবীণা এক্সপ্রেস সাপ্তাহিক বন্ধ

অগ্নিবীণা এক্সপ্রেস সাপ্তাহিক ছুটির দিন নেই। অর্থাৎ সপ্তাহের সাত দিন নিয়মিত চলাচল করে।

BM Khalid Hasan Sujon

আরো পড়ুন