দোলা পরিবহন অনলাইন টিকিট বুকিং করার নিয়ম

দোলা পরিবহন ২০০১ সাল থেকে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের যাত্রীদের নিয়মিত পরিবহন সেবা প্রদান করে আসতেছে। বিশেষ করে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের পাঁচটি জেলা পিরোজপুর, বাগেরহাট, গোপালগঞ্জ, নজিরপুর, খুলনা জেলার সাথে ঢাকার যোগাযোগ সৃষ্টি করেছে। আপনারা যারা দোলা পরিবহনে যাত্রা করতে চান তাদের সুবিধা কথা চিন্তা করে দোলা পরিবহন অনলাইন টিকিট বুকিং সুবিধা চালু করেছে। আজকের আর্টিকেলে আমরা জানবো দোলা পরিবহন অনলাইন টিকিট বুকিং করার নিয়ম।

দোলা পরিবহন রাজধানী ঢাকা থেকে খুলনা, পিরোজপুর, বাগেরহাট রুটে নিয়মিত এসি, নন-এসি এবং স্লিপার কোচ পরিচালনা করে। যাত্রীদের সেবা প্রদানের জন্য প্রতিদিন একাধিক ট্রিপ চালু আছে, যাতে আপনারা নিরাপদ ও আরামদায়ক যারা করতে পারেন।

দোলা পরিবহন অনলাইন টিকিট বুকিং করার নিয়ম

অনলাইনে দোলা পরিবহনের টিকেট বুকিং করার জন্য আপনার স্মার্ট মোবাইল বা কম্পিউটার থেকে যেকোনো একটি ব্রাউজার ওপেন করে https://dolagroupbd.com ওয়েবসাইট ভিজিট করুন। অথবা সরাসরি দোলা পরিবহন টিকিট কাটতে এই লিংকে ক্লিক করুন। এরপর,

BM Khalid Hasan Sujon
  • From: কোথায় থেকে যাত্রা শুরু করবেন সিলেক্ট করুন।
  • To: কোথায় যেতে চাচ্ছেন সিলেক্ট করুন।
  • Travel date: যাত্রার তারিখ সিলেক্ট করুন।
  • Search trips: সার্চ অপশনে ক্লিক করুন।

আপনার সিলেক্ট করা রুটে উক্ত তারিখের সবগুলো বাসের সিডিউল দেখতে পাবেন। আপনার সময় অনুযায়ী বাস সিডিউল সিলেক্ট করুন। এখানে এসি, নন-এসি, স্লিপার বাস ও ভাড়া এবং সময়সূচি দেখতে পাবেন।

এবার আপনার পছন্দসই ফাঁকা সিট সিলেক্ট করুন। সাদা কালারের সিট গুলো ফাঁকা আছে। সেগুলো থেকে পছন্দ মতো সিলেক্ট করতে পারবেন। ডানপাশে Trip summary যেমন রুট, তারিখ, সময়সূচি, কোচ ও ভাড়ার পরিমান দেখতে পাবেন। এরপর Continue অপশনে ক্লিক করুন।

এখানে আপনার (যাত্রীর) যোগাযোগ তথ্য যেমন সম্পূর্ণ নাম ও সচল মোবাইল নাম্বার লিখতে হবে। এরপর ডানপাশে থাকা Confirm booking অপশনে ক্লিক করুন। এবার মোবাইল ব্যাংকি বিকাশ / নগদ / রকেট ও কার্ড থেকে পেমেন্ট করে দোলা পরিবহন অনলাইন টিকিট বুকিং সম্পূর্ণ করুন।

অনলাইন টিকিট বুকিং সম্পূর্ণ করার পর টিকিট ডাউনলোড করুন। টিকিটের অনলাইন কপি নিয়ে দোলা পরিবহনে যাত্রা করতে পারবেন। আথবা টিকিট যেকোনো কম্পিউটার দোকান থেকে প্রিন্ট করে যাত্রা করতে পারবেন।

BM Khalid Hasan Sujon

বুকিং নিয়মাবলী –

  • যাত্রার ৩০ মিনিট আগে কাউন্টারে পৌঁছাতে হবে।
  • টিকেট বাতিলে যাত্রার ৬ ঘন্টা আগে জানাতে হবে।
  • বিকাশ, নগদ ও কার্ডে পেমেন্ট গ্রহণ করা হয়।

দোলা পরিবহন অনলাইন টিকিট বুকিং বা যেকোনো তথ্যের জন্য 01700-000000 নাম্বারে কল করুন।

আরো পড়ুন