এগারো সিন্ধুর প্রভাতী এক্সপ্রেস (Egaro sindhur Provati Express) বাংলাদেশ রেলওয়ে কর্তৃক পরিচালিত একটি আন্তঃনগর ট্রেন। এই ট্রেনটি ঢাকা জেলার কমলাপুর রেলস্টেশন থেকে কিশোরগঞ্জ রেলস্টেশন পর্যন্ত চলাচল করে। ১৯৮৭ সালে ট্রেনটি প্রথমে এগারো সিন্ধুর এক্সপ্রেস নামে এবং ২০০২ সালের ১৬ মার্চ এগারো সিন্ধুর প্রভাতী হিসাবে যাত্রা শুরু করে।
ঢাকা-কিশোরগঞ্জ-ঢাকা রুটে এটি বাংলাদেশের অন্যতম একটি দ্রুত ও বিলাসবহুল ট্রেন। ট্রেনে উন্নত আসন, খাবার ক্যান্টিন, নামাজের স্থান, বিনোদন সহ অনেক ধরনের সুবিধা পাবেন। আপনি যদি ঢাকা টু কিশোরগঞ্জ এবং কিশোরগঞ্জ টু ঢাকা রুটে এগারো সিন্ধুর প্রভাতী এক্সপ্রেসে চলাচল করতে চান তাহলে এগারো সিন্ধুর প্রভাতী ট্রেনের সময়সূচী, টিকেট মূল্য, ভাড়ার তালিকা, যাত্রাবিরতি স্টেশন সহ বিস্তারিত তথ্য জানুন।
এছাড়া এই রুটে এগারো সিন্ধুর গোধূলি, কিশোরগঞ্জ এক্সপ্রেস চলাচল করে।
এগারো সিন্ধুর প্রভাতী ট্রেনের সময়সূচী
এগারো সিন্ধুর প্রভাতী (ট্রেন নং ৭৩৭) প্রতি বুধবার বাদে ঢাকার কমলাপুর রেলস্টেশন থেকে ০৭:১৫ মিনিটে ছেড়ে গিয়ে ১১:১০ মিনিটে কিশোরগঞ্জ পৌঁছায়।
আবার একই ট্রেন এগারো সিন্ধুর প্রভাতী (ট্রেন নং ৭৩৮) সপ্তাহের সাতদিন কিশোরগঞ্জ থেকে ০৬:৩০ মিনিটে ছেড়ে ১০:৩০ মিনিটে ঢাকা পৌঁছায়। নিচে সময়সূচী উল্লেখ করা হয়েছে।
| ট্রেন নং | স্টেশন নাম | যাত্রার সময় | পৌঁছানোর সময় | সাপ্তাহিক বন্ধ |
| ৭৩৭ | ঢাকা টু কিশোরগঞ্জ | ০৭:১৫ | ১১:১০ | বুধবার |
| ৭৩৮ | কিশোরগঞ্জ টু ঢাকা | ০৬:৩০ | ১০:৪০ | – |
এগারো সিন্ধুর প্রভাতী ট্রেনের টিকেট মূল্য
এগারো সিন্ধুর প্রভাতী এক্সপ্রেস ট্রেনে বিভিন্ন শ্রোণীর আসন বিন্যাস রয়েছে। এর মধ্যে শোভন, শোভন চেয়ার ও প্রথম সিট। নিচে এসব আসনের টিকেট মূল্য উল্লেখ করা হয়েছে।
| আসন বিন্যাস | টিকেট মূল্য (১৫% ভ্যাট) |
| শোভন | ১২০ টাকা |
| শোভন চেয়ার | ১৪০ টাকা |
| প্রথম সিট | ১৮৫ টাকা |
এগারো সিন্ধুর প্রভাতী ট্রেনের টিকেট রেলস্টেশন থেকে কাটতে পারবেন। এছাড়া বাংলাদেশ রেলওয়ে অফিসিয়াল ওয়েবসাইট থেকে অনলাইন টিকেট বুকিং করতে পারবেন। অনলাইন টিকেট বুকিং করতে ২০ টাকা অতিরিক্ত চার্জ প্রযোজ্য হবে।
এগারো সিন্ধুর প্রভাতী ট্রেন যাত্রাবিরতি স্টেশন নাম ও সময়সূচী
এগারো সিন্ধুর প্রভাতী ট্রেন ঢাকা টু কিশোরগঞ্জ এবং কিশোরগঞ্জ টু ঢাকা যাত্রাপথে বিভিন্ন রেলস্টেশনে যাত্রাবিরতি করে। নিচে এসব রেলস্টেশনের নাম ও সময়সূচী উল্লেখ করা হয়েছে।
| যাত্রাবিরতি স্টেশন নাম | ঢাকা থেকে (৭৩৭) | কিশোরগঞ্জ থেকে (৭৩৮) |
| ঢাকা বিমানবন্দর রেলস্টেশন | ০৭:৪২ | ০৯:৫৫ |
| নরসিংদী রেলস্টেশন | ০৮:৩১ | ০৯:১০ |
| ভৈরব বাজার রেলস্টেশন | ০৯:০৬ | ০৮:১০ |
| কুলিয়ারচর রেলস্টেশন | ০৯:৪৮ | ০৭:৪১ |
| বাজিতপুর রেলস্টেশন | ০৯:৫৮ | ০৭:৩০ |
| সরারচর রেলস্টেশন | ১০:০৮ | ০৭:২০ |
| মানিক খালি রেলস্টেশন | ১০:৩০ | ০৬:৫৮ |
| গচিহাটা রেলস্টেশন | ১০:৪২ | ০৬:৪৬ |
এগারো সিন্ধুর প্রভাতী ট্রেন সাপ্তাহিক বন্ধ
ঢাকা টু কিশোরগঞ্জ এগারো সিন্ধুর প্রভাতী ট্রেন সাপ্তাহিক বন্ধ বুধবার এবং কিশোরগঞ্জ টু ঢাকা এগারো সিন্ধুর প্রভাতী ট্রেন সপ্তাহের সাত দিন নিয়মিত চলাচল করে।
এগারো সিন্ধুর প্রভাতী ট্রেন কোড
ঢাকা টু কিশোরগঞ্জ এগারো সিন্ধুর প্রভাতী ট্রেন কোড ৭৩৭ এবং কিশোরগঞ্জ টু ঢাকা এগারো সিন্ধুর প্রভাতী ট্রেন কোড ৭৩৮।
এগারো সিন্ধুর প্রভাতী ট্রেন এখন কোথায় আছে
মোবাইল ফোন থেকে এগারো সিন্ধুর প্রভাতী ট্রেন সহ সকল ট্রেনের অবস্থান ট্র্যাক করতে পারবেন এসএমএস সার্ভিসের মাধ্যমে। এজন্য আপনার মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন
TR <স্পেস> ট্রেন নাম্বার বা ট্রেন কোড এবং পাঠিয়ে দিন 16318 নাম্বারে। ফিরতি এসএমএসে ট্রেনের অবস্থান জানতে পারবেন। এসএমএস চার্জ ৫.৫৬ টাকা।
উদাহরণ: TR 737 লিখে পাঠিয়ে দিবেন 16318 নম্বরে।আরো পড়ুন
- কালনী এক্সপ্রেস সময়সূচি
- চট্টলা এক্সপ্রেস ট্রেনের সময়সূচী
- বিজয় এক্সপ্রেস ট্রেনের সময়সূচী
- নীলসাগর এক্সপ্রেস ট্রেনের সময়সূচী
- কিশোরগঞ্জ এক্সপ্রেস ট্রেনের সময়সূচী
- সোনার বাংলা এক্সপ্রেস ট্রেনের সময়সূচী





