খাগড়াছড়ি আবাসিক হোটেল ভাড়া ও যোগাযোগ তথ্য

আপনারা যারা খাগড়াছড়ির অপূর্ব সৌন্দর্য উপভোগ করতে গিয়ে খাগড়াছড়ি রাত্রিযাপন করার জন্য  আবাসিক হোটেল খুঁজছেন তাদের সুবিধার জন্য আজকের আর্টিকেলে খাগড়াছড়ি আবাসিক হোটেল ভাড়া ও যোগাযোগ তথ্য উল্লেখ করবো।

খাগড়াছড়ির সৌন্দর্য এক দিনে উপভোগ করা সম্ভব নয়। তাই হাতে কমপক্ষে ২ দিন সময় নিয়ে খাগড়াছড়ি আবাসিক হোটেলে রাত্রিযাপন করে খাগড়াছড়ির সৌন্দর্য উপভোগ করতে হবে।

নিচে উল্লেখ করা আবাসিক হোটেল সমূহের নাম, ঠিকানা, ভাড়া ও যোগাযোগ তথ্য তাদের ফেসবুক পেজ এবং ট্রাভেল ইউজার রিভিউ থেকে সংগ্রহ করা হয়েছে। তাই সময়ের সাথে ভাড়ার পরিমান কিছুটা কম বেশি হতে পারে।

তাই যারা অগ্রিম রুম বুকিং দিবেন তারা অবশ্যই ভালো করে জেনে বুঝে তারপর রুম বুকিং দিবেন। আর যারা হোটেলে গিয়ে রুম ভাড়া নিবেন তারা রুম দেখে পছন্দ হলে দামাদামি করে রুম ভাড়া নিবেন।

খাগড়াছড়ি আবাসিক হোটেল ভাড়া ও যোগাযোগ তথ্য

গাংচিল আবাসিক হোটেল

খাগড়াছড়ি সদরে অবস্থিত গাংচিল আবাসিক হোটেল। এখানে সিঙ্গেল, ডাবল, কাপল, ফ্যামেলি সহ ক্যাটাগরির রুম পাবেন। হোটেলে চেক ইন করলে ওয়েলকাম ড্রিংক দিয়ে আপনাকে স্বাগতম জানানো হবে।

রুমের সাথে ওয়াশরুম, টিভি, ওয়াই-ফাই, রুম সার্ভিস, বারান্দা, প্রয়োজনীয় আসবাবপত্র সহ আরো বিভিন্ন ধরনের সুবিধা পাবেন। প্রত্যেক রাতের জন্য রুম ভাড়া ৭০০ টাকা থেকে ২,০০০ টাকা পর্যন্ত।

  • ঠিকানা: শান্তি কাউন্টারের বিপরীতে, আশা কমপ্লেক্সে, নারিকেল বাগান, খাগড়াছড়ি সদর।
  • মোবাইল নাম্বার: 01878-338218, 01878-332663

হোটেল নূর আবাসিক

খাগড়াছড়ি কোর্ট রোডে হোটেল নূর আবাসিক অবস্থিত। এখানে এসি নন-এসি বিভিন্ন ক্যাটাগরির রুম পাবেন। কাঠের নকশায় রুমে আকর্ষনীয় সব ডিজাইন ফুটিয়ে তোলা হয়েছে।

রুমের ডেকোরেশন দেখে যে কারও ভালো লাগবে। রুমের সাথে ওয়াশরুম, এলইডি টিভি, ফ্যান, এয়ারকন্ডিশন, ওয়াই-ফাই, কাঠের ফানিচার, রুম সার্ভিস সহ প্রয়োজনীয় জিনিসপত্র পাবেন। রুম ভাড়া ১,০০০ টাকা থেকে ৩,৫০০ টাকা পর্যন্ত।

  • ঠিকানা: আমিন মার্কেট (শাপলা চত্বরের কাছে) টাউন হল, কোর্ট রোড, খাগড়াছড়ি।
  • মোবাইল নাম্বার: 01675-778899, 01555-778899

হোটেল আল-আমিন আবাসিক

খাগড়াছড়ি সদরে অবস্থিত হোটেল আল-আমিন আবাসিক। কম খরচে যারা খাগড়াছড়িতে রাত্রিযাপন করতে চাচ্ছেন তারা এই হোটেলে থাকতে পারেন। রুমের সাথে ওয়াই-ফাই, টিভি, ফ্যান, ওয়াশরুম, রুম সার্ভিস, প্রয়োজনীয় আসবাবপত্র পেয়ে যাবেন।

প্রত্যেক রাতের জন্য রুম ভাড়া ৭০০ টাকা থেকে ২,৫০০ টাকা পর্যন্ত।

  • ঠিকানা: মসজিদ সড়ক, খাগড়াছড়ি মিনি সুপার মার্কেট, খাগড়াছড়ি সদর।
  • মোবাইল নাম্বার: 01751-900573

হোটেল আবকাশ আবাসিক

খাগড়াছড়ি সদর বাস টার্মিনালের পাশে হোটেল আবকাশ আবাসিক অবস্থিত। এখানে এসি নন-এসি সব ধরনের রুম পাবেন। রুমের সাথে ওয়াশরুম, এয়ারকন্ডিশন, ফ্যান, টিভি, ওয়াই-ফাই, রুম সার্ভিস সোফা সহ প্রয়োজনীয় আসবাবপত্র পাবেন।

প্রত্যেক রাতের জন্য রুম ভাড়া ১,০০০ টাকা থেকে ৪,০০০ টাকা পর্যন্ত।

  • ঠিকানা: বাস টার্মিনাল সংলগ্ন, খাগড়াছড়ি সদর।
  • মোবাইল নাম্বার: 01819-016668

হোটেল গ্রীন স্টার আবাসিক

খাগড়াছড়ি সদর চাঙ্গী ব্রিজের পাশে অবস্থিত হোটেল গ্রীন স্টার আবাসিক। এখানে এসি নন-এসি সিঙ্গেল, ডাবল, কাপল ও ফ্যামেলি রুম পাবেন। চেক ইন করলে ওয়েলকাম ড্রিংক দেওয়া হয়।

রুমের সাথে চা/কফি, ওয়াই-ফাই, টিভি, এয়ারকন্ডিশন, ফ্যান, ওয়াশরুম, আসবাবপত্র সহ প্রয়োজনীয় জিনিসপত্র পাবেন। সন্ধ্যায় থাকছে বারবিকিউ পার্টি। এছাড়া গেস্টদের জন্য ট্যুর গাইড সুবিধা সহ খাবার জন্য রেস্টুরেন্ট রয়েছে।

প্রত্যেক রাতের জন্য রুম ভাড়া ১,২০০ টাকা থেকে শুরু করে ৫,০০০ টাকা পর্যন্ত। হোটেলের সাথে পিকনিক স্পট রয়েছে।

  • ঠিকানা: খাগড়াছড়ি সদর, চাঙ্গী ব্রিজের পাশে, খাগড়াছড়ি।
  • মোবাইল নাম্বার: 01994-855114, 01861-949009

দার আল হিজাজ আবাসিক হোটেল

খাগড়াছড়ি বাজার রোডে দার আল হিজাজ আবাসিক হোটেল অবস্থিত। যারা কম খরচে খাগড়াছড়ি শহরে রাত্রিযাপন করতে চাচ্ছেন তাদের জন্য আদর্শ জায়গা। এখানে রুমের সাথে ওয়াশরুম, ওয়াই-ফাই, টিভি, ফ্যান, প্রয়োজনীয় আসবাবপত্র পাবেন।

প্রত্যেক রাতের জন্য রুম ভাড়া ১,০০০ টাকা থেকে ২,৫০০ টাকা পর্যন্ত।

  • ঠিকানা: বাজার রোড, খাগড়াছড়ি বাজার, খাগড়াছড়ি।
  • মোবাইল নাম্বার: 01951-051206

হোটেল রাজু আবাসিক

খাগড়াছড়ি কলেজ রোডে অবস্থিত হোটেল রাজু আবাসিক। খাগড়াছড়ি কম খরচে থাকার জন্য আদর্শ জায়গা। রুমের সাথে ওয়াশরুম, টিভি, ওয়াই-ফাই, ফ্যান, আসবাবপত্র সহ আরো অনেক সুবিধা পাবেন।

প্রত্যেক রাতের জন্য রুম ভাড়া ৮০০ টাকা থেকে ২,০০০ টাকা পর্যন্ত।

  • ঠিকানা: নারিকেল বাগান কলেজ রোড, খাগড়াছড়ি।
  • মোবাইল নাম্বার: 01550-606056

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *