টেকনাফ জেটি ঘাট, টেকনাফ, কক্সবাজার

বাংলাদেশের সর্ব-দক্ষিণে টেকনাফ উপজেলা অবস্থিত। আপনারা যারা টেকনাফ জেটি ঘাট সম্পর্কে  বিস্তরিত তথ্য জানতে চাচ্ছেন তারা এই আর্টিকেলটি শেষ পর্যন্ত পড়ুন।

টেকনাফ কক্সবাজার জেলার অন্তগত বাংলাদেশের সর্ব-দক্ষিণের শেষ উপজেলা। টেকনাফ উপজেলা ভ্রমণ করার অনেক দর্শনীয় স্থান রয়েছে। এর মধ্যে অন্যতম একটি দর্শনীয় স্থান হল টেকনাফ জেটি ঘাট।

আজকের আর্টিকেলে আমরা জানবো টেকনাফ জেটিঘাট সম্পর্কে বিস্তারিত তথ্য এবং কিভাবে টেকনাফ মায়ানমার জেটি ঘাট ঘুরতে যাবেন সেই সম্পর্কে।

টেকনাফ জেটি ঘাট | Teknaf jetty ghat

টেকনাফ জিরো পয়েন্ট থেকে মাত্র ২ কিলোমিটার দূরে বাংলাদেশ ও মায়ানমার সীমান্তে টেকনাফ নদীর তীরে টেকনাফ জেটি ঘাট অবস্থিত। এই জেটি ঘাটকে অনেকে আবার টেকনাফ ট্রানজিট ঘাট বলে।

এই জেটি ঘাটের দীর্ঘ ৫৫০ মিটার, ঘাটটিতে ১১টি স্প্যান ও ২২২টি পাইল আছে। ২০১৮ সালের ১১ অক্টোবর ততকালীন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই টেকনাফ জেটি ঘাট উদ্বোধন করেন।

এই জেটি ঘাটের উপর দিয়ে নাফ নদীর অনেকটা ভিরতে পায়ে হেঁটে যাওয়া যায়। এখান থেকে আপনারা মায়ানমারের উঁচু-নিচু  পাহাড়ের সুন্দর দৃশ্য দেখতে পাবেন। এছাড়া নদীতে নৌকা, লঞ্চ, জাহাজ ইত্যাদি দেখতে পাবেন।

টেকনাফের এই জেটি ঘাট থেকে সেন্টমার্টিনের উদ্দেশ্যে প্রতিদিন জাহাজ চলাচল করে। আপনারা যারা টেকনাফ থেকে সেন্টমার্টিন ভ্রমণ করতে চাচ্ছেন তারা এই জেটি ঘাট থেকে জাহাজে সেন্টমার্টিন যেতে পারবেন।

BM Khalid Hasan Sujon

এই জেটি ঘাটে পর্যাটকদের সুবিধার জন্য টয়লেট, বিশ্রামাগার এবং গাড়ি পাকিং সুবিধা রয়েছে। জেটি ঘাটের দুপাশে কেওড়া গাছের সবুজ বাগান তৈরি করা হয়েছে, যাতে পর্যাটকদের আরো আকর্ষনীয় করে তুলে।

টেকনাফ ট্রানজিট ঘাটের উপর দাঁড়িয়ে বাংলাদেশের টেকনাফ উপজেলা এবং মায়ানমারের রাখাইন রাজ্য এক সাথে দেখতে পাবেন।

কিভাবে টেকনাফ জেটি ঘাট যাবেন?

আপনারা যারা টেকনাফ জেটি ঘাটে যেতে যাচ্ছেন, তাদের প্রথমে বাংলাদেশের সর্ব দক্ষিণে অবস্থিত টেকনাফ উপজেলায় আসতে হবে। ঢাকা থেকে সরাসরি এসি নন-এসি বাস টেকনাফে চলাচল করে। এছাড়া কক্সবাজার জেলা থেকে টেকনাফ আসার জন্য দুইটি বাস সার্ভিস রয়েছে।

টেকনাফ উপজেলা জিরো পয়েন্ট থেকে মাত্র ২ কিলোমিটার দূরে টেকনাফ জেটিঘাট অবস্থিত। আপনারা খুব সহজে টেকনাফ উপজেলা জিরো পয়েন্ট থেকে রিকশা বা অটোরিকশায় টেকনাফ মায়ানমার জেটি ঘাটে আসতে পারবেন। ভাড়া জনপ্রতি ২০ টাকা।

BM Khalid Hasan Sujon

প্রবেশ টিকেট মূল্য

টেকনাফ জেটি ঘাটে প্রবেশ মূল্য জনপ্রতি ২০ টাকা।

টেকনাফের আরে দর্শনীয় স্থান

টেকনাফ জেটিঘাট ছাড়াও টেকনাফ আরো অনেক দর্শনীয় স্থান রয়েছে। এর মধ্যে নাফ নদী, শামলাপুর সমুদ্র সৈকত, শাহপরীর দ্বীপ ইত্যাদি।

FAQ (প্রশ্ন উত্তর)

জেটি ঘাট কি?

জেটি ঘাট হল জাহাজ ভিড়িবার ঘাট। যেখানে জাহাজ হতে মালপত্র ও যাত্রী উঠানামা করে।

টেকনাফ থেকে জেটি ঘাট কত কিলোমিটার?

টেকনাফ উপজেলা জিরো পয়েন্ট থেকে টেকনাফ জেটি ঘাটের দূরত্ব ২ কিলোমিটার।