নাটোর রাজবাড়ী, রাজশাহী

নাটোর সদর উপজেলায় অবস্থিত নাটোর রাজবংশের স্মৃতিচিহৃ নাটোর রাজবাড়ী (Natore rajbari)। যা অনেকের কাছে রাণী ভবানী রাজবাড়ী (Rani bhawani rajbari) নামে পরিচিত। সপ্তদশ শতাব্দীর সময় নির্মিত এই রাজবাড়ীকে ১৯৮৬ সালে বাংলাদেশ সরকার রাণী ভবানী কেন্দ্রীয় উদ্যান বা যুবপার্ক হিসাবে ঘোষণা করে।

১২০ একর জায়গায় নির্মিত রাজবাড়ী কমপ্লেক্সে ছোট বড় মোট ৮ টি ভবন রয়েছে। এই পুরো এলাকা ছোট তরফ ও বড় তরফ ২ টি অংশে বিভক্ত। রাজবাড়ি বেষ্টন করে দুই স্তরের বেড়চৌকি আছে।

রাণী ভবানী কেন্দ্রীয় উদ্যান বা যুবপার্কে ৬ টি দীঘি ও তারকেশ্বর শিব, শ্যামসুন্দর, আনন্দময়ী কালিবাড়ি নামে ৩ টি মন্দির রয়েছে। এই মন্দির গুলোতে রাজকীয় ভাবে পূজা-আর্চনার করা হত।

রাজবাড়ী নির্মাণ নিয়ে কিছুটা মতভেদ থাকলেও নিশ্চিত ভাবে বলা যায় ১৮০৬-১৭১০ সালের মধ্যে নাটোর রাজবাড়ী নির্মাণ করা হয়েছিল। তৎকালীন রাজা দর্পনারায়ণের কাছ থেকে ১৮০ বিঘা একটি বিল রাজা রাম জীবন দান হিসাবে নিয়ে এই রাজবাড়ী ও অন্যান্য স্থাপনা গড়ে তোলেন।

নাটোর রাজবাড়ী প্রবেশ মূল্য ও সময়সূচী

রাণী ভবানী নাটোর রাজবাড়ী জনপ্রতি প্রবেশ টিকেট মূল্য ২০ টাকা। প্রতিদিন সকাল ৯ টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত খোলা থাকে।

কিভাবে যাবেন

দেশের যেকোনো স্থান থেকে প্রথমে আসতে হবে নাটোর সদর জেলা শহর। নাটোর সদর শহর থেকে সিএনজি বা অটোরিকশা ভাড়া করে সরাসরি নাটোর রাজবাড়ী যেতে পারবেন। ভাড়া লাগবে ২০ টাকা।

ঢাকা থেকে সড়কপথে ও রেলপথে নাটোর যেতে পারবেন।

ঢাকা থেকে বাসে নাটোর

ঢাকার গাবতলী ও কল্যাণপুর বাস টার্মিনাল থেকে একাতা, হানিফ, শ্যামলী, দেশ ট্রাভেল, গ্রীণ লাইন, ন্যাশনাল পরিবহন সহ নাটোরগামী যেকোনো পরিবহনে করে নাটোর যেতে পারবেন। বাস ভেদে টিকিট মূল্য এসি ৯০০ টাকা থেকে ১,৩০০ টাকা এবং নন-এসি ৫৯০ টাকা।

ট্রেনে ঢাকা থেকে নাটোর

ঢাকার কমলাপুর ও বিমানবন্দর রেলস্টেশন থেকে বুড়িমারী এক্সপ্রেস, রংপুর এক্সপ্রেস, চিলাহাটি এক্সপ্রেস, কুড়িগ্রাম এক্সপ্রেস, পঞ্চগড় এক্সপ্রেস, লালমনি এক্সপ্রেস, দ্রুতযান এক্সপ্রেস, নিলসাগর এক্সপ্রেস ও একতা এক্সপ্রেস ট্রেন গুলো নাটোর যাত্রা বিতরিত করে গন্তব্যে ছেড়ে যায়। ট্রেনের সিট ভেদে টিকিট মূল্য এসি বার্থ ১,৪৪৯ টাকা, এসি ৯৬৬ টাকা, স্নিগ্ধা ৮০৫ টাকা, শোভন চেয়ার ৪২০ টাকা।

কোথায় খাবেন

খাবার জন্য নাটোর শহরে অনেক রেস্টুরেন্ট রয়েছে। এর মধ্যে কুইন্স রেস্টুরেন্ট, সাদেক হোটেল, ইসলামিয়া পোচুর হোটেল এন্ড রেস্টুরেন্ট, নিউ নয়ন হোটেল ও বিসমিল্লাহ হোটেল এন্ড রেস্টুরেন্ট উল্লেখযোগ্য।

নাটোর ভ্রমণে চলন বিল ও রাণী ভবানী সুস্বাদু মাছ, নাটোরের কাঁচাগোল্লা অবশ্যই খেয়ে আসবেন।

কোথায় থাকবেন

নাটোর থাকার জন্য অনেক আবাসিক হোটেল রয়েছে। এর মধ্যে হোটেল ভি.আই.পি (01718-673735), হোটেল প্রিন্স (01746-029429), হোটেল মিল্লাত (01711-703346), নাটোর বোর্ডিং (0771-62001), উত্তরা মোটেল আবাসিক (01753-982566) উল্লেখযোগ্য। 

এছাড়া নাটোর জেলা পরিষদের ডাকবাংলো রয়েছে সেখানে থাকতে পারেন (077166932)। নাটোর আবাসিক হোটেল ভাড়া সহ বিস্তারিত তথ্য জানতে এই আর্টিকেলটি পড়ুন।

নাটোরের আশেপাশের আরো দর্শনীয় স্থান সমূহ

নাটোর রাজবাড়ী ছাড়াও আশেপাশে অনেক দর্শনীয় স্থান রয়েছে। এর মধ্যে গ্রীন ভ্যালী পার্ক, উত্তরা গণভবন, চলন বিল, দয়ারামপুর জমিদার বাড়ি, হালতি বিল উল্লেখযোগ্য।

আরো পড়ুন