বিপিন পার্ক, ময়মনসিংহ

ময়মনসিংহ শহরের প্রাণকেন্দ্রে ব্রহ্মপুত্র নদের তীরে অবস্থিত বিপিন পার্ক (Bipin park). ঐতিহাসিক এই পার্কটি প্রায় ২০০ বছর আগে নির্মাণ করা হয়। ২০১৩ সালে কংগ্রেস জুবিলি রোডে “থিমপার্ক” হিসাবে পার্কটি সংস্থার করে পুনর্নিমাণ করা হয়।

নতুন করে পার্কে নির্মাণ করা হয়েছে দৃষ্টিনন্দন ঝর্ণা ও ডলফিন, ফুলের বাগান, দর্শনার্থীদের চলাচল পথ, বসার বেঞ্চ, সীমানা প্রাচীন ও বিভিন্ন স্থাপনা। পার্ক থেকে ব্রহ্মপুত্র নদের সৌন্দর্য উপভোগ করা যায়। ব্রহ্মপুত্র নদের ঝিরিঝিরি বাতাস পার্কে আসা দর্শনার্থীদের প্রাণ জুড়ায়।

স্বাধীনতার পূর্বে ঐতিহ্যবাহী পার্কে রাজনৈতিক সভা সমাবেশের আয়োজন করা হত। মাওলানা ভাসানী, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ অনেক নেতারা এখানে সমাবেশ করেছে। ১৯৪৭ সালে রাষ্ট্রভাষা বাংলার জন্য এই পার্কে ছাত্র সমাবেশ হয়েছিল।

সময়ের সাথে সাথে ময়মনসিংহ বিপিন পার্কটি সব বয়সী মানুষের কাছে আকর্ষণীয় ভ্রমণ স্থান হয়ে উঠেছে। পরিবার-পরিজন ও বন্ধু-বান্ধব নিয়ে প্রত্যেক দিন শতশত মানুষ এখানে ঘুরতে আসেন।

বিপিন পার্ক কিভাবে যাবেন

ময়মনসিংহ বাস টার্মিনাল বা রেলস্টেশন থেকে সিএনজি, অটোরিকশা বা ইজিবাইক করে বিপিন পার্কে যেতে পারবেন।

বাসে ঢাকা থেকে ময়মনসিংহ

ঢাকার গাবতলী বাস টার্মিনাল থেকে শৌখিন, এনা, আলম এশিয়া, শামীম এন্টারপ্রাইজ সহ ময়মনসিংহগামী যেকোনো পরিবহনে চড়ে ময়মনসিংহ যেতে পারবেন। ঢাকা থেকে ময়মনসিংহ যেতে সময় লাগবে প্রায় ৩ ঘন্টা। জনপ্রতি ভাড়া লাগবে ৩৫০ টাকা।

ট্রেনে ঢাকা থেকে ময়মনসিংহ

ঢাকার কমলাপুর রেলস্টেশন থেকে হাওর এক্সপ্রেস (রাত ১০:১৫ মিনিট), ব্রক্ষপুত্র এক্সপ্রেস (সন্ধ্যা ৬ টা ১৫ মিনিট), যমুনা এক্সপ্রেস (বিকাল ৪:৪৫ মিনিট), মোহনগঞ্জ এক্সপ্রেস (দুপুর ১:১৫ মিনিট) ও তিস্তা এক্সপ্রেস (সকাল ৭:৩০ মিনিট) থেকে পছন্দসই ও সময় অনুযায়ী ট্রেনে সরাসরি ময়মনসিংহ যেতে পারবেন। যেতে সময় লাগবে ৩ থেকে ৪ ঘন্টা। শ্রেণীভেদে ভাড়া ১২০ টাকা থেকে ৫০১ টাকা।

কোথায় থাকবেন

ময়মনসিংহ শহরের থাকার জন্য অনেক আবাসিক হোটেল ও রেস্ট হাউজ রয়েছে। এর মধ্যে হোটেল হেরা, হোটেল আমির ইন্টারন্যাশনাল, হোটেল নাইট স্টার আবাসিক হোটেল খান ইন্টারন্যাশনাল, হোটেল মুস্তাফিজ উল্লেখযোগ্য।

আপনার পছন্দ ও বাজেটের মধ্যে এসব আবাসিক হোটেল গুলোর মধ্যে যেকোনো একটিতে থাকতে পারেন। ময়মনসিংহ আবাসিক হোটেল ভাড়া কত জানতে এই আর্টিকেলটি পড়ুন।

কোথায় খাবেন

ময়মনসিংহ শহরে খাবার জন্য বিভিন্ন মানের হোটেল ও রেস্টুরেন্ট রয়েছে। এর মধ্যে হোটেল ধানসিঁড়ি, হোটেল সারিন্দা, হোটেল রাজধানী, আভান্তী রেস্টুরেন্ট, সরগরম রেস্টুরেন্ট উল্লেখযোগ্য। এছাড়া শহরের প্রেসক্লাব ক্যান্টিনের মোরগ পোলাও খেতে পারেন।

ময়মনসিংহ আরো দর্শনীয় স্থান

বিপিন পার্ক ছাড়াও ময়মনসিংহ আরো অনেক দর্শনীয় স্থান সমূহ রয়েছে। এর মধ্যে শশী লজ, মুক্তাগাছা মজিদার বাড়ি, আলেকজান্ডার ক্যাসেল, বাংলাদেশ কৃষি কলেজ, ময়না দ্বীপ উল্লেখযোগ্য।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *