নেপাল দক্ষিণ এশিয়ার হিমালয় অধ্যুষিত একটি স্থলবেষ্টিত দেশ। নেপালের সাথে চীন ও ভারতের সীমান্ত রয়েছে। আয়তনে ছোট হলেও নেপালের ভূমিরূপ অত্যান্ত বিচিত্র। এই বিচিত্র রূপ উপভোগ করার জন্য দেশ বিদেশের বহু পর্যটকের আগমন ঘটে। অনেক ভারতীয় জানতে চাচ্ছেন ভারত থেকে নেপাল যেতে কি ভিসা লাগে?
ভারত থেকে নেপাল যেতে কি ভিসা লাগে
ভারত ও নেপাল দুই দেশের মানুষ এবং পণ্যের অনিয়ন্ত্রিত আসা যাওয়ার জন্য ভারত ও নেপালের মধ্যে শান্তি ও বন্ধুত্ব চুক্তি স্বাক্ষরিত হয় ১৯৫০ সালে। তাই ভারতীয়দের ভারত থেকে নেপাল যেতে ভিসা লাগে না।
ভারতীয় নাগরিকদের কাছে যতক্ষণ পর্যন্ত ভারত সরকারের দ্বারা অনুমোদিত ক্রোডেন্সিয়াল আছে ততক্ষণ তারা ভিসা ছাড়াই নেপাল প্রবেশ করতে পারবেন। অর্থাৎ ভারতীয় নাগরিকগণ ভিসা ছাড়াই নেপাল ভ্রমণ করতে পারবেন।
ভারতীয় নাগরিকরা তাদের পাসপোর্ট বা অন্যান্য ডকুমেন্ট দেখিয়ে কাঠমুন্ডু বিমানবন্দর সহ নেপালের যেকোন ইমিগ্রেশন সেন্টারে নেপাল প্রবেশ করতে পারবেন।
ভারতীয়দের নেপাল ভ্রমণের জন্য তাদের বৈধ পাসপোর্ট বহন করা গুরুত্বপূর্ণ। যাদের পাসপোর্ট নেই তারা কয়েকটি গুরুত্বপূর্ণ ডকুমেন্ট তৈরি করে রাখতে পারেন।
ভারতীয় নাগরিকদের নেপাল যেতে কি কি ডকুমেন্টস প্রয়োজন
ভারতীয়দের নেপাল প্রবেশ করতে ভিসার প্রয়োজন নেই। তবে নিচে উল্লেখ করা ডকুমেন্ট গুলো সাথে রাখতে হবে।
- ফেডারেল, স্থানীয় বা রাজ্য সরকার দ্বারা ইস্যু করা যেকোনো ফটো আইডি ডকুমেন্ট।
- ভারতের নির্বাচন কমিশন দ্বারা ইস্যু করা ভোটার আইডেন্টিফিকেশন কার্ড।
- নেপালের কাঠমুন্ডু অবস্থিত ভারতীয় এম্বাসি দ্বারা ইস্যু করা ইমার্জেন্সি সার্টিফিকেট।
- ১৫ থেকে ১৮ বছর বয়সী যেকোনো ভারতীয় নাগরিকরা তাদের অ্যাকাডেমিক প্রতিষ্ঠানের প্রিন্সিপাল দ্বারা ইস্যু করা পরিচয় সার্টিফিকেট দ্বারা নেপালে প্রবেশ করতে পারবেন।
- ১৫ বছরের কম এবং ৬৫ বছরের বেশি বয়সী ভারতীয় নাগরিকরা প্যান কার্ড, ড্রাইভিং লাইসেন্স, রেশন কার্ড উপস্থাপন করে নেপাল প্রবেশ করতে পারবেন।
সড়কপথে নেপাল প্রবেশ করতে কি কি ডকুমেন্ট লাগে
- ভারতীয় নাগরিকত্বের যেকোনো ডকুমেন্ট
- গাড়ির রেজিষ্ট্রেশন সার্টিফিকেট
- ড্রাইভিং লাইসেন্স
- কাস্টম পারমিট
- গাড়ি যাতায়াতের অনুমতি
সড়কপথে ভারত থেকে নেপাল ভ্রমণের গুরুত্বপূর্ণ বিষয় গুলো জানুন
- ভারতীয় রেজিষ্ট্রেশন করা গাড়ি গুলো প্রতিবছরে ৩০ দিনের জন্য নেপালে থাকার অনুমতি রয়েছে।
- গাড়ির আকারের উপর ভিত্তি করে দৈনিক ১০০ থেকে ৫০০ টাকা পর্যন্ত শুল্ক হতে পারে।
- নেপাল প্রবেশ করার পর থাকার জন্য অবশ্যই পাস কিনতে হবে।
- বর্ডারে একদিনের পারমিট কেনার ফলে কাস্টম ফি পে না করে সম্পূর্ণ দিনের জন্য নেপাল এক্সাপ্লোর করতে পারবেন। আর যদি একদিনের জন্য পাস নির্বাচন করেন তাহলে আপনাকে অবশ্যই একই দিনে নেপাল থেকে ভারতে ফিরে আসতে হবে এবং নেপাল কাস্টমে পাস দিতে হবে।
নেপাল ভ্রমণে কি ট্রাভেল ইনস্যুরেন্স প্রয়োজন
ভারতীয় নাগরিকদের ইমিগ্রেশনের নিয়ম অনুযায়ী নেপাল ভ্রমণের জন্য ট্রাভেল ইনন্স্যুরেন্স বা মেডিকেল ইনন্স্যুরেন্স করার প্রয়োজন নেই।
আরো পড়ুন
- মালদ্বীপ ভ্রমণ খরচ
- ঢাকা টু নেপাল বাস ভাড়া
- ঢাকা টু মালদ্বীপ বিমান ভাড়া
- বাংলাদেশ টু নেপাল বিমান ভাড়া
- বাংলাদেশ থেকে পাকিস্তান ভ্রমণ খরচ
- বাংলাদেশ থেকে কাশ্মীর ভ্রমণ প্যাকেজ





