চারিদিকে মেঘের ওড়াউড়ি, ইচ্ছে করলে হাত দিয়ে ছুঁয়ে দেখতে পারবেন সাদা মেঘ। উঁচু সবুজ পাহাড়, সাদা মেঘের উড়াউড়ি খেলা এমনই এক স্বপ্নের রাজ্য রাঙামাটি জেলার বাঘাইছড়ি উপজেলার সাজেক ভ্যালি। যেখানে বছরের সব সময় পর্যটকদের মন কাড়ে। প্রাকৃতিক মনোরম সৌন্দর্য্য উপভোগ করতে ছুটে আসেন সাজেক ভ্যালিতে।
বর্তমানে সাজেক ভ্যালিতে পর্যটকদের থাকার জন্য ১৩৮ টি রিসোর্ট রয়েছে। বন্ধু-বান্ধব,পরিবার-পরিজন নিয়ে নিশ্চিতে এসব রিসোর্ট গুলোতে থাকতে পারবেন। এসব রিসোর্ট গুলোতে থাকতে জনপ্রতি ৬০০ থেকে সর্বোচ্চ ৫,০০০ টাকা পর্যন্ত খরচ হবে। সরকারি ছুটির দিন বাদে অন্যান্য দিন রিসোর্ট ভাড়া কিছু কম থাকে।
আপনি যদি ভালো মানের রিসোর্ট গুলোতে থাকতে চান তাহলে আগেই রুম বুকিং করতে হবে। কারণ ভালো মানের রিসোর্ট গুলো সপ্তাহের সাত দিনই বুক থাকে।
সাজেক রিসোর্ট বুকিং দেওয়ার আগে অবশ্যই রিসোর্টে অবস্থান ও কোয়ালিটি মূল্যয়ন করতে হবে। এমন রিসোর্ট বুকিং করবেন যেন রিসোর্ট থেকে ভালো ভিউ দেখতে পান। এছাড়া রিসোর্টের কোয়ালিটি মূল্যয়ন করতে হবে। তাছাড়া এমন জায়গায় রিসোর্ট নিতে হবে যেখান থেকে সাজেকের মূল পয়েন্টে আসতে সময় কম লাগে।
এসব কিছু বিচার বিবেচনা করে আজকের ভ্রমণ টিপসে সাজেকের সেরা রিসোর্ট ও কটেজ গুলো নাম, ঠিকানা, মোবাইল নাম্বার, ভাড়া ও বুকিং করার নিয়ম সম্পর্কে বিস্তারিত আলোচনা করবো। যাতে আপনি বাজেটের মধ্যে সাজেক রিসোর্ট লিস্ট সমূহ মধ্যে থেকে সেরা রিসোর্ট ও কটেজ বাছাই করতে পারেন।
ফেব্রুয়ারিতে সাজেকে অনাকাঙ্ক্ষিত অগ্নিকাণ্ডে প্রায় ৩০ টির বেশি রিসোর্ট ও কটেজ ক্ষতিগ্রস্থ হয়েছে। তাই কিছু রিসোর্ট ও কটেজের অস্তিত্ব খুঁজে পাবেন না। এই অনাকাঙ্ক্ষিত ঘটনায় “ভ্রমণ টিপস” গভীর সমবেদনা প্রকাশ করছে।
সাজেক রিসোর্ট লিস্ট ও কটেজ সমূহ (Sajek resort list)
মেঘপুঞ্জি রিসোর্ট (Meghpunji Resort)
বর্তমানে সাজেক ভ্যালিতে সবচেয়ে জনপ্রিয় রিসোর্ট হল মেঘপুঞ্জি। রিসোর্টের আকর্ষনীয় ডেকোরেশন, ২৪ ঘন্টা পানি, বিদ্যুৎ সুবিধা পাবেন। মেঘপুঞ্জি রিসোর্টে মোট ৬ টি কটেজ রয়েছে। এগুলো হল পূর্বাশা, রোদেলা, মেঘলা, নীলিমা ও চন্দ্রিমা।
প্রত্যেক কটেজে সর্বোচ্চ ৪ জন থাকতে পারবেন। এই কটেজ গুলোর ভাড়া ৫,৫০০ থেকে ৬,০০০ টাকা পর্যন্ত। সাজেকের সবচেয়ে জনপ্রিয় রিসোর্ট হওয়ার কমপক্ষে ১ মাস আগে বুকিং দিতে হবে। 01815-761065 নাম্বারে ফোন করে বা ওয়েবসাইট থেকে অগ্রিম বুকিং দিতে পারবেন।
ম্যাডভেঞ্চার রিসোর্ট (Madventure Resort)
রিসোর্টে বসে মেঘের খেলা দেখাতে পর্যটকদের কাছে আকর্ষনীয় একটি রিসোর্ট ম্যাডভেঞ্চার। সাজেক ভ্যালির স্টোন গার্ডেনের বিপরীত পাশে এই রিসোর্ট অবস্থিত। এখানে ২৪ ঘন্টা বিদ্যুৎ ও পানির ব্যবস্থা রয়েছে।
রিসোর্টের সাথে রয়েছে বড় বারান্দা, যেখান থেকে সবুজ পাহাড়ের চূড়ায় সাদা মেঘের খেলা দেখতে পারবেন। হাত দিয়ে মেঘ ছুঁয়ে দেখতে পারবেন। ম্যাডভেঞ্চার রিসোর্টের ডাবল ক্লাসিক ও কাপল ক্লাসিক রুম ভাড়া ৩,৫০০ টাকা এবং প্রিমিয়াম কাপল রুম ভাড়া ৪,০০০ টাকা। 01885-424242 নাম্বারে ফোন করে ও ফেসবুক পেজ এ যোগাযোগ করে অগ্রিম বুকিং করতে পারবেন।
মেঘ মাচাং (Megh Machang)
সাজেকের রুইলুই পাড়ায় অবস্থিত মেঘ মাচাং রিসোর্ট। যেখান থেকে মেঘের সুন্দর একটি ভিউ দেখতে পাবেন। এই রিসোর্টে উডেন ও ব্যাম্বো দিয়ে তৈরি দুই ধরনের ৫ টি কটেজ রয়েছে।
উডেন কটেজে ভাড়া ৪,০০০ টাকা (ছুটির দিন ৪,৫০০ টাকা), ব্যাম্বো কটেজ ভাড়া ৩,৫০০ টাকা (ছুটির দিন ৪,০০০ টাকা)। প্রত্যেকটি কটেজের সাথে বারান্দা, পানি, বিদ্যুৎ, ওয়াশরুম ও খাবার ব্যবস্থা রয়েছে। বুকিং করতে অগ্রিম যোগাযোগ করুন 01822-168877, ফেসবুক পেজ।
সাজেক রিসোর্ট (Sajek Resort)
সাজেক রিসোর্ট বাংলাদেশ সেনাবাহিনী দ্বারা পরিচালিত হয়। এখানে এসি/নন-এসি বিভিন্ন ধরনের রুম সহ খাবার সুব্যবস্থা রয়েছে। বাংলাদেশ সেনাবাহিনী ও প্রথম শ্রেনীর সরকারি কর্মকর্তাদের এখানে ডিসকাউন্ট অফারে থাকা-খাওয়ার সুযোগ-সুবিধা রয়েছে।
এসি/নন-রুম ভাড়া ১০,০০০ থেকে ১৫,০০০ টাকা পর্যন্ত। বুকিং করতে অগ্রিম যোগাযোগ করুন 01847-070395, 01859-025694, 01769-302370 নাম্বারে।
লুসাই কটেজ (Lushai Resort)
বাংলাদেশ সেনাবাহিনী কতৃক পরিচালিত সাজেক রিসোর্টের পাশে অবস্থিত লুসাই রিসোর্ট। ফেসবুকের জনপ্রিয় ট্যুরিস্ট গ্রুপ “ট্যুর গ্রুপ বিডি” এই রিসোর্টটি পরিচালনা করে। এখানে মেঘ ভিউ বারান্দা সহ আকর্ষনীয় ডেকোরেশনে কাপল, ফ্যামেলি ও গ্রুপের জন্য বিভিন্ন ক্যাটাগরির রুম রয়েছে।
লুসাই কটেজের ভাড়া ২,৫০০ থেকে ৪,৫০০ টাকা পর্যন্ত। ছুটির দিন গুলোতে ভাড়ার পরিমান কিছুটা বেশি হয়ে থাকে। অগ্রিম বুকিং করতে যোগাযোগ করুন 01634-198005 নাম্বারে, ফেসবুক পেজ।
রুন্ময় রিসোর্ট (Runmoy Resort)
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) কতৃক পরিচালিত সাজেক ভ্যালির রুন্ময় রিসোর্টে নিচ তলায় ৩ টি রুম ও উপর তলায় ২ রুম সহ মোট ৫ টি রুম রয়েছে। প্রত্যেকটি রুমে ২ জন করে থাকতে পারবেন।
নিচ তলার রুমের ভাড়া ৪,৫০০ টাকা এবং উপর তলার রুম ভাড়া ৫,০০০ টাকা। উপর নিচে দুই তলায় অতিরিক্ত একটি বেড নিতে চাইলে ৬০০ টাকা অতিরিক্ত খরচ হবে। অগ্রিম যোগাযোগ করুন 01865-4768
জুমঘর ইকো রিসোর্ট (Jumghor Eco Resort)
সাজেকের রুইলুই পাড়া ক্লাবের পিছনে জুমঘর ইকো রিসোর্ট অবস্থিত। মেঘপুঞ্জি রিসোর্টের মতো পর্যটকদের কাছে অত্যন্ত জনপ্রিয় একটি রিসোর্ট। থাকার জন্য এখানে বেশ কয়েকটি পৃথক কটেজ রয়েছে, সেখানে মোট ৬ টি কাপল রুম রয়েছে। প্রত্যেকটি রুমে সর্বোচ্চ ৪ জন পর্যন্ত থাকতে পারবেন।
জুমঘর ইকো রিসোর্টের প্রত্যেকটি কটেজ থেকে মেঘ দেখার জন্য বিশাল বড় বারান্দা, বাগান, দোলনা ও সুন্দর পরিবেশে বসার ব্যবস্থা রয়েছে। ইকো রিসোর্টের প্রত্যেকটি কটেজের ভাড়া ৪,০০০ টাকা। এখানে থাকতে চাইলে অগ্রিম বুকিং করতে হবে। যোগাযোগ করুন 01884-208060, ফেসবুক পেজ।
ট্রিনিটি রিসোর্ট (Trinity Resort)
সাজেকের রুইলুই পাড়া শিব মন্দিরের পাশে ট্রিনিটি রিসোর্ট অবস্থিত। এই রিসোর্টের ২ টি কাপল রুম ও ৪ টি ডাবল বেড রুম থেকে সাজেকের অপূর্ব প্রাকৃতিক সৌন্দর্য ও মেঘের ওড়াউড়ি দেখতে পারবেন।
এই রিসোর্টের ডাবল বেড ও কাপল রুমের ভাড়া ছুটির দিন ব্যাতিত ৪,০০০ টাকা এবং ছুটির দিনের ভাড়া ৪,৫০০ টাকা। রিসোর্টে পর্যটকদের মেঘ দেখার জন্য বড় বারান্দা ও দোলনা রয়েছে। যোগাযোগ করুন 01869-232224, ফেসবুক পেজ।
আদ্রিকা ইকো রিসোর্ট (Adrika Echo Resort)
সাজেক লুসাই কটেজের ঠিক পিছনে আদ্রিকা ইকো রিসোর্ট অবস্থিত। যারা একটু খোলামেলা পরিবেশে নিজেদের মতো করে থাকতে চান তাদের জন্য আদর্শ স্থান। রিসোর্টের বড় বারান্দায় চেয়ারে বসে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে পারবেন।
এখানে ২ টি বড় কক্ষ সহ আরো কয়েকটি কক্ষ রয়েছে। প্রতি কক্ষে মাস্টার বেড, যেখানে সর্বোচ্চ ৪ জন থাকতে পারবেন। ছুটির দিনে রুম ভাড়া ৪,০০০ টাকা এবং ছুটির দিন বাদে রুম ভাড়া ৩,৫০০ টাকা। যোগাযোগ করুন 01877-722859, ফেসবুক পেজ।
সাম্পারি রিসোর্ট (Sampari Resort)
যারা সাজেকে খোলামেলা পরিবেশে থাকতে চান তাদের জন্য সাম্পারি রিসোর্ট আদর্শ স্থান। এখানে কাপল, ফ্যামেলি, হানিমুন ও গ্রুপ নিয়ে থাকার কটেজ ও রুম রয়েছে। কাপল কটেজ ভাড়া ৩,৫০০ টাকা, কাপল রুম ২,৫০০ টাকা, ২ বেডের রুম ৩,৫০০ টাকা, ৩ বেডের রুম ৪,০০০ টাকা।
অতিরিক্ত বেড নিতে চাইলে ৫০০ টাকা অতিরিক্ত দিতে হবে। অগ্রিম বুকিং করতে যোগাযোগ করুন 01835-538083.
চাঁদের বাড়ি রিসোর্ট (Chander Bari Resort)
সাজেক রক গার্ডেনের বিপরীত পাশে অবস্থিত চাঁদের বাড়ি রিসোর্ট। যারা রিসোর্ট থেকে মেঘের খেলা, পাহাড়ের প্রাকৃতিক মনোরম দৃশ্য দেখতে চান তাদের জন্য আদর্শ জায়গা।
চাঁদের বাড়ি রিসোর্টে মোট ৮ টি রুম রয়েছে। প্রত্যেক রুমে ২ জন করে থাকতে পারবেন, সাথে এক্সট্রা বেড নিতে পারবেন। ছুটির দিন প্রিমিয়াম কটেজ ভাড়া ৪,০০০ টাকা, ছুটির দিন বাদে প্রিমিয়াম কটেজ ভাড়া ৩,৫০০ টাকা। ছুটির দিন ইকোনমি কটেজ রুম ভাড়া ৩,৫০০ টাকা, ছুটির দিন বাদে ৩,০০০ টাকা। যোগাযোগ করুন 01862-643860, ফেসবুক পেজ।
ফদাং থাং রিসোর্ট (Fodang Thang Resort)
সাজেকের মূল পর্যটন এলাকায় রুইলুই পাড়ার পূর্ব পাশে নিরিবিলি পরিবেশে গড়ে তোলা হয়েছে ফদাং থাং রিসোর্ট। ভোরের আলো ও শীতল বাতাস উপভোগ করার জন্য আদর্শ স্থান।
এই রিসোর্টের ২য় ও ৩য় তলায় ৪ টি রুম করে মোট ৮ টি রুম রয়েছে। সেখানে একসাথে মোট ২৪ জন গেস্ট থাকতে পারবেন। স্ট্যান্ডার্ড রুমের ভাড়া ৪,০০০ টাকা এবং প্রিমিয়াম রুমের ভাড়া ৪,৫০০ টাকা। যোগাযোগ করুন 01817-722572, ফেসবুক পেজ।
রুলুই রিসোর্ট (Rului Resort)
সাজেকের রুইলুই পাড়া ক্লাব হাউজের বিপরীত পাশে রুলুই রিসোর্ট অবস্থিত। এই রিসোর্ট থেকে মেঘ ও প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করার জন্য বড় বারান্দা রয়েছে। রিসোর্টের প্রত্যেকটি রুমের ভাড়া ৪,৫০০ থেকে ৫,০০০ টাকা।
ছুটির দিন বাদে অন্যান্য দিন গুলোতে রুম ভাড়া ডিসকাউন্ট থাকে। অগ্রিম যোগাযোগ করতে ফোন করুন 01632-030000, ফেসবুক পেজ।
লক্ষণ কটেজ সালকা (Laxman Cottage Salka)
লক্ষণ কটেজ অনেকের কাছে সালকা রিসোর্ট নামে পরিচিত। এটি রুইলুই পাড়া শিব মন্দিরের পাশে অবস্থিত। সালকা রিসোর্টে মোট ৪ টি রুম রয়েছে। সাজেক ভিউ রুম ভাড়া ৪,০০০ টাকা এবং অন্যান্য ক্যাটাগরির রুম ভাড়া ২,৫০০ টাকা।
ভিউ রুমের সাথে বড় খোলা বারান্দা রয়েছে। যেখানে বসে চারিদিকের প্রাকৃতি ও মেঘের ওড়াউড়ি দেখতে পারবেন। যোগাযোগ করুন 01847-356781.
মেঘাদ্রি ইকো রিসোর্ট (Meghhadree Eco Resort)
সাজেক ভ্যালির সব সৌন্দর্য এক সাথে উপভোগ করার জন্য আদর্শ স্থান মেঘাদ্রি ইকো রিসোর্ট। এই রিসোর্টের বিশাল বারান্দা থেকে আকাশ, পাহাড়, মেঘ সব কিছু একাত্রে দেখতে পাবেন।
মেঘাদ্রি ইকো রিসোর্টে ২ টি ডাবল রুম, ৬ টি কাপল রুম সহ মোট ৮ টি রুম রয়েছে। ডাবল বেডের রুমের সাথে সাজেকের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করার জন্য ব্যালকনি রয়েছে।
ছুটির দিন বাদে কাপল রুম ভাড়া ৩,০০০ টাকা, ডাবল রুম ভাড়া ৪,০০০ টাকা। ছুটির দিন কাপল রুম ভাড়া ৩,৫০০ টাকা এবং ডাবল রুম ভাড়া ৪,৫০০ টাকা। যোগাযোগ করুন 01883-697728, ফেসবুক পেজ।
রিসোর্ট রুংরাং (Resort RungRang)
সাজেকের আর্মি রিসোর্টের বিপরীত পাশে অবস্থিত রিসোর্ট রুংরাং। এই রিসোর্টের প্রসস্ত বারান্দা থেকে দিগন্ত জোড়া পাহাড় ও মেঘের খেলা দেখতে পাবেন।
এই রিসোর্টে কাপল ডাবল রুম সহ মোট ৮ টি রুম রয়েছে। ছুটির দিন রুম ভাড়া ২,৫০০ থেকে ৩,০০০ টাকা এবং অন্যান্য দিন ২,০০০ থেকে ২,৫০০ টাকা। যোগাযোগ করুন 01869-649817, ফেসবুক পেজ।
সুমুই ইকো রিসোর্ট (Sumui Eco Resort)
সাজেক ভ্যালির রুইলুই পাড়ায় অবস্থিত সুমুই ইকো রিসোর্ট। এই রিসোর্টের রুম থেকে শুয়ে বসে মেঘের খেলা ও প্রাকৃতিক মনোরম দৃশ্য দেখতে পাবেন। রুম ভাড়া ৪,০০০ টাকা। প্রত্যেকটি রুমের সাথে অতিরিক্ত বেডিংয়ের ব্যবস্থা রয়েছে। যোগাযোগ করুন 01880-908448, ফেসবুক পেজ।
পাহাড়িকা রিসোর্ট
যারা কম খরচে সাজেক ভ্যালি থাকতে চান তাদের জন্য আদর্শ পাহাড়িকা রিসোর্ট। এই রিসোর্ট মোট ১২ টি রুম রয়েছে। রুম ভাড়া ১,০০০ থেকে ১,৫০০ টাকা। অগ্রিম বুকিং করতে যোগাযোগ করুন 01871-771777
মেঘালয় রিসোর্ট (Meghaloy Resort)
মেঘালয় রিসোর্টে থাকার জন্য ৬ টি রুম রয়েছে। প্রত্যেক ডাবল বেড রুমে সর্বোচ্ছ ৪ জন পর্যন্ত থাকতে পারবেন। যোগাযোগ করুন 01611-080962.
দার্জেলিং রিসোর্ট (Darjeelin Resort)
দার্জেলিং রিসোর্টের রুম ভাড়া ১,৫০০ থেকে ২,০০০ টাকা পর্যন্ত। যোগাযোগ করুন 01829-919786.
অবকাশ ইকো কটেজ (Abakash Eco Cottage)
গ্রাউন্ড ফ্লোরের রুম ভাড়া ২,৫০০ টাকা, ২য় তলা ও ৩য় তলার রুম ভাড়া ৩,০০০ টাকা। ডাবল বেড রুমে সর্বোচ্চ ৪ জন থাকতে পারবেন। যোগাযোগ করুন 01844-172492, ফেসবুক পেজ।
ঝিঁ ঝিঁ পোকার বাড়ি (Jhi Jhi Pokar Bari)
ঝিঁ ঝিঁ পোকার বাড়ি কটেজে মোট ৪ টি রুম রয়েছে। প্রত্যেক রুমের ভাড়া ২,০০০ থেকে ২,৫০০ টাকা পর্যন্ত। যোগাযোগ করুন 01842-380234, ফেসবুক পেজ।
সারা নীলকুটির (Sara Neelkutir)
এই রিসোর্টে মোট ৫ টি রুম রয়েছে। ডাবল বেডরুম ভাড়া ৩,০০০ টাকা এবং অন্যান্য বেড় রুম ভাড়া ২,৫০০ টাকা। যোগাযোগ করুন 01873-249470.
রক প্যারাডাইজ কটেজ (Rock Paradise)
এই কটেজে সর্বোচ্চ ৬ জন পর্যন্ত থাকতে পারবেন। রুম ভাড়া ২,৫০০ থেকে ৫,০০০ টাকা। যোগাযোগ করুন 01842-380234, ফেসবুক পেজ।
এভারেস্ট রিসোর্ট (Everest Resort)
রিসোর্টের রুম ভাড়া ২,৫০০ থেকে ৩,০০০ টাকা। যোগাযোগ করুন 01644-798081, ফেসবুক পেজ।
সাজেক হিল ভিউ রিসোর্ট (Sajek Hill View Resort)
এই রিসোর্টে বিভিন্ন ক্যাটাগরির ডাবল বেড রুম ও ফ্যামেলি বেড রুম রয়েছে। ডাবল বেড রুম ভাড়া ২,০০০ টাকা এবং ফ্যামেলি বেড রুম ভাড়া ২,৫০০ টাকা। যোগাযোগ করুন 01878-745843, ফেসবুক পেজ।
রয়েল সাজেক রিসোর্ট (Royal Sajek Resort)
রয়েল সাজেক রিসোর্টের ডাবল বেড রুমের ভাড়া ২,০০০ থেকে ৩,০০০ টাকা। যোগাযোগ করুন 01840-477976, ফেসবুক পেজ।
মেঘ বিলাস রিসোর্ট (Megh Bilash Resort)
রুম ভাড়া ২,০০০ থেকে ২,৫০০ টাকা। যোগাযোগ করুন 01869-104000, ফেসবুক পেজ।
মৈত্রি হোটেল অ্যন্ড রিসোর্ট (Maitree Hotel & Resort)
মৈত্রি রিসোর্টের ডাবল বেড রুম ভাড়া ২,৫০০ থেকে ৩,০০০ টাকা। যোগাযোগ করুন 01681-637836.
এছাড়া স্থানীয় আদিবাসীদের ঘরে কম খরচে থাকতে পারেন। আদিবাসীদের কুড়ি ঘরে বন্ধু-বান্ধব নিয়ে একাত্রে আনন্দ করে থাকতে পারবেন কিন্তু কাপল ও ফ্যামেলি নিয়ে না থাকার পরামর্শ রইল।
উপরে উল্লেখ করা রিসোর্ট গুলোর ভাড়া উল্লেখ করা হয়েছে। মনে রাখবেন, ছুটির দিন ও ঈদের সময় বা সিজনের সময় ভাড়ার পরিমান কমবেশি হতে পারে। তাছাড়া অগ্রিম ফোন করে বুকিং দিয়ে ভাড়া কিছুটা কম লাগে।
সাজেক ভ্রমণ খরচ
অনেকে সাজেক ভ্যালি ভ্রমণে যাওয়ার জন্য খরচ সম্পর্কে জানতে চাচ্ছেন। তাদের সুবিধার জন্য আনুমানিক খরচের হিসাব উল্লেখ করা হল। মূলত ভ্রমণ খরচ নির্ভর করে আপনি কেমন পরিবেশে সাজেক যেতে চাচ্ছেন এবং কি ধরনের রিসোর্টে রাত্রিযাপন করতে চাচ্ছেন তার উপর।
- ঢাকা থেকে পরিবহন ভাড়া দীঘিনালায় পর্যন্ত যাওয়া-আসা ৬০০x২ = ১,২০০ টাকা।
- চাঁদের গাড়িতে যাওয়া-আসা ভাড়া ৮,০০০ টাকা।
- রিসোর্ট ভাড়া ২,০০০ টাকা।
- প্রত্যেক বেলা খাওয়া খরচ ১৫০-২৫০ টাকা।
আমার পরামর্শ হলো বর্তমানে অনেক ভালো ভালো ট্যাভেল গ্রুপ রয়েছে। তাদের সাথে সাজেক ভ্রমণে গেলে কম খরচে যেতে পারবেন। তাছাড়া বন্ধু-বান্ধব মিলে গ্রুপ করে ট্যুর করলে কম খরচে ভ্রমণ করতে পারবেন।
আরো পড়ুন
- রাঙ্গামাটি হোটেল এবং রিসোর্ট মূল্য
- পর্যটন হলিডে কমপ্লেক্সে রাঙ্গামাটি
- লেক ভিউ আইল্যান্ড
- বেরাইন্ন লেক কাপ্তাই
- লেকশোর রিসোর্ট কাপ্তাই
- কাপ্তাই আবাসিক হোটেল
- আরণ্যক হলিডে রিসোর্ট





