সাফিনা পার্ক এন্ড্র রিসোর্ট, রাজশাহী

সাফিনা পার্ক এন্ড্র রিসোর্ট (Safina park and resort) রাজশাহীর গোদাগাড়ীতে অবস্থিত চমৎকার একটি পিকনিক স্পট ও বিনোদন কেন্দ্র। গোদাগাড়ী জিরো পয়েন্ট হতে মাত্র ৯ কিলোমিটার দূরে নাচোল রোডের পাশে দিগরাম খেঁজুরতলায় অবস্থিত এই পার্কটি। ২০১২ সালে প্রায় ৪০ বিঘা জায়গায় উপর ব্যাক্তিগত উদ্যোগে পার্কটি গড়ে তোলা হয়েছে।

দৃষ্টিনন্দন পার্কের ভেতর নানা ধরনের ফুল, ফল ও ঔষধি গাছ দিয়ে ঘেরা। বিভিন্ন স্থানে রয়েছে পানির ফোয়ারা ও কৃত্রিম উপায় তৈরিকৃত বিভিন্ন পশু পাখির আকর্ষণীয় ভাস্কর্য। শিশুদের জন্য রয়েছে 5D মুভি, বাউন্স-এন-ফান, বাম্পার গাড়ি, রোলার কোস্টার, নাগোরদোলা, ট্রেন, প্যাডেল বোড, ক্যারোজেল রাইড, ডিজিটাল 9D মুভি, হরর হাউজ, প্লেন রাইড, স্পিড বোট। প্রত্যেকটি রাইডে চড়ার জন্য আলাদা টিকেট কাটতে হবে।

রয়েছে একটি ওয়াটার পার্ক, যেখানে সব বয়সী দর্শনার্থীরা আনন্দ উপভোগ করতে পারবেন। এছাড়া একটি সুইমিংপুল রয়েছে। যেখানে মনের আনন্দে সুইমিং করতে পারবেন।

পার্কের ভেতর দুইটি লেক রয়েছে, যেখানে প্যাডেল বোডে ঘুরে বেড়াতে পারবেন এবং অনুমতি নিয়ে মাছ ধরতে পারবেন। যেকোনো অনুষ্ঠান আয়োজন করার জন্য সাফিনা পার্কের ভেতর রয়েছে পিকনিক স্পট, কনফারেন্স হল ও মঞ্চের সুব্যবস্থা।

দূর-দূরান্ত থেকে পার্কে আগত দর্শনার্থীদের রাত্রী যাপন করার জন্য বিভিন্ন মানের কটেজ, হোটেল ও খাবার জন্য রেস্তোরাঁ রয়েছে। কেনাকাটা করার জন্য পার্কের ভেতরে একটি মার্কেট নির্মাণ করা হয়েছে।

সাফিনা পার্ক প্রবেশ টিকেট মূল্য ও সময়সূচী

সাফিনা পার্কে জনপ্রতি প্রবেশ টিকেট মূল্য ৫০ টাকা (৫ বছরের নিচে বাচ্চাদের জন্য টিকেট লাগবে না)। 5D মুভি, বাউন্স-এন-ফান, বাম্পার গাড়ি, রোলার কোস্টার, নাগোরদোলা, ট্রেন, প্যাডেল বোড, ক্যারোজেল রাইড, ডিজিটাল 9D মুভি, হরর হাউজ, প্লেন রাইড, স্পিড বোট ও সুইমিংপুলের জন্য টিকেট মূল্য ৫০০ থেকে ১০০ টাকা। এছাড়া ওয়াটার পার্কের টিকেট মূল্য ৫০০ টাকা।

পিকনিক স্পট ভাড়া পুরাতন স্থান ৩,৫০০ টাকা (সর্বোচ্চ ৩০ জন), জি স্পট ৪,০০০ টাকা, ভিআর স্পট ৪,০০০ টাকা, গোলাকার স্পট ৪,০০০ টাকা, চন্দ্র মল্লিকা ৫,০০০ টাকা, স্নিগ্ধা ৫,৫০০ টাকা ও মঞ্চ ১২,০০০ টাকা।

গাড়ি পাকিং করার জন্য মোটরসাইকেল ২০ টাকা, সিএনজি ৫০ টাকা, প্রাইভেটকার ১০০ টাকা ও বাস গাড়ি ৩০০ টাকা।

প্রতিদিন সকাল ৮ টা থেকে সন্ধ্যা ৬ টা ৩০ মিনিট পর্যন্ত পার্কটি খোলা থাকে।

যোগাযোগ তথ্য

প্যাকেজ সমূহ

প্যাকেজের ধরণসংখ্যামূল্য
স্টুডেন্ট প্যাকেজ৪ জন১,৫০০ টাকা
কাপল প্যাকেজ২ জন৯,০০ টাকা
ফ্যামেলী প্যাকেজ৪ জন১,০০০ টাকা
কর্পোরেট প্যাকেজ১২ জন৪,৫০০ টাকা

কিভাবে যাবেন

সাফিনা পার্কে যেতে হলে প্রথমে আপনাকে রাজশাহী শহরে আসতে হবে। রাজধানী ঢাকা থেকে বাস, ট্রেন ও বিমানে রাজশাহী আসতে পারবেন।

ঢাকার গাবতলী, কল্যাণপুর ও আব্দুল্লাহপুর বাস স্টেশন থেকে হানিফ, একতা, শ্যামলী, দেশ ট্রাভেল, বাবুল, সোহাগ, গ্রীন লাইন সহ রাজশাহীগামী যেকোনো পরিবহনে চড়ে রাজশাহী আসতে পারবেন। এসি, নন-এসি বাস ভেদে জনপ্রতি ভাড়া ৭০০ টাকা থেকে ১,৪০০ টাকা।

ঢাকার কমলাপুর রেলস্টেশন থেকে পদ্মা, বনলতা, ধুমকেতু ও সিল্কসিটি এক্সপ্রেস ট্রেনে চড়ে রাজশাহী যেতে পারবেন। পদ্মা এক্সপ্রেস ট্রেন মঙ্গলবার বাদে প্রতিদিন রাত ১০ টা ৪৫ মিনিটে, বনলতা এক্সপ্রেস ট্রেন শুক্রবার বাদে প্রতিদিন দুপুর ১ টা ৩০ মিনিটে, ধূমকেতু এক্সপ্রেস ট্রেন বৃহস্পতিবার বাদে প্রতিদিন সকাল ৬ টায় এবং সিল্কসিটি এক্সপ্রেস ট্রেন রবিবার বাদে প্রতিদিন দুপুর ২ টা ৩০ মিনিটে রাজশাহীর উদ্দেশ্য ছেড়ে যায়। ট্রেনের সিট ভেদে জনপ্রতি ভাড়া ৪৫০ টাকা থেকে ১,৫৪৭ টাকা।

ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ইউএস-বাংলা, বিমান বাংলাদেশ, নভোএয়ার এয়ারলাইন্সে রাজশাহী বিমানবন্দর যেতে পারবেন। জনপ্রতি ভাড়া ৪২,০০ টাকা থেকে ৫,০০০ টাকা (ইকোনমিক)।

রাজশাহী টু সাফিনা পার্ক: রাজশাহী শহর থেকে সাফিনা পার্কে যেতে হলে প্রথমে গোদাগাড়ী জিরো পয়েন্ট যেতে হবে। রাজশাহী বাস স্টেশন থেকে গোদাগাড়ী যাওয়ার বাস পাবেন। ভাড়া লাগবে জনপ্রতি ৮০ টাকা। যেতে সময় লাগবে ১ ঘন্টা ২০ মিনিট, দূরত্ব ৩১ কিলোমিটার।

গোদাগাড়ী জিরো পয়েন্ট থেকে সিএনজি বা অটোরিকশা চড়ে সরাসরি সাফিনা পার্কের মেইন গেইটের সামনে যেতে পারবেন। ভাড়া লাগবে জনপ্রতি ২০ টাকা। গোদাগাড়ী থেকে পার্কের দূরত্ব প্রায় ৯ কিলোমিটার। যেতে যেতে রাস্তার দুপাশের অপূর্ব সৌন্দর্য উপভোগ করতে পারবেন।

কোথায় খাবেন

পার্কের ভেতরে খাবার জন্য রেস্টুরেন্ট রয়েছে। সেখানে থেকে পছন্দের খাবার খেতে পারবেন। এখানে সম্পূর্ণ ঘরোয়া পরিবেশে রান্না ও খাবার পরিবেশন করা হয়।

এছাড়া গোদাগাড়ীতে বিসমিল্লাহ, তৈমুর ও রহমতুল্লাহ হোটেল থেকে খাবার খেতে পারেন। রাজশাহী শহরে খাবার জন্য চাইনিজ, ফাস্টফুড ও বাংলা খাবার খাবার জন্য বিভিন্ন ধরনের রেস্টুরেন্ট রয়েছে। এর মধ্যে গ্র্যান্ড রিভারভিউ হোটেল, হাইডআউট ক্যাফে, রহমানিয়া হোটেল, নর্থ বার্গ, ক্যালিস্টো, কাচ্চি ভাই, মাস্টারশেফ হোটেল, হাংরি হিরোস উল্লেখযোগ্য।

কোথায় থাকবেন

পার্কের ভেতর দর্শানার্থীদের থাকার জন্য বিলাসবহুল কটেজ ও হোটেল রয়েছে। এখানে ১,৫০০ থেকে ৫,০০০ টাকার মধ্যে এসি / নন-এসি হোটেল ও কটেজ পাবেন। নিচে হোটেল ও কটেজ ভাড়া উল্লেখ করা হল।

রুমের ধরনভাড়া
হানিমন কটেজ (এসি)৫,০০০ টাকা
কাঠের ভিলা (এসি)৪,৫০০ টাকা
ফ্যামেলি ভিলা (নন-এসি)৫,০০০ টাকা
সাধারণ ভিলা (নন-এসি)৩,০০০ টাকা
ফ্যামেলি রুম (এসি)৩,০০০ টাকা
ফ্যামেলি রুম (নন-এসি)২,৫০০ টাকা
ডাবল রুম (নন-এসি)২,০০০ টাকা
সিঙ্গেল রুম (নন-এসি)১,৫০০ টাকা

এছাড়া রাজশাহী শহরে হোটেল আনজুম, হোটেল হকস, হোটেল এশিয়া, হোটেল নাইস ইন্টারন্যাশনাল, হোটেল ডালাস ইন্টারন্যাশনাল, হোটেল আল আরাফাহ, হোটেল সুকর্ণ আবাসিক থাকতে পারবেন। রাজশাহীতে কম খরচে আবাসিক হোটেল সম্পর্কে বিস্তারিত তথ্য জানুন।

আরো পড়ুন