অরণ্যের দিনরাত্রি রিসোর্ট, শ্রীমঙ্গল

আপনারা যারা চায়ের দেশ শ্রীমঙ্গল ভ্রমণ করতে চাচ্ছেন তাদের জন্য আজকের ভ্রমণ টিপসে জানাবো শ্রীমঙ্গলের অন্যতম সেরা আকর্ষনীয় অরণ্যের দিনরাত্রি রিসোর্ট (Oronner Din Ratri) সম্পর্কে।

সুনীল গঙ্গোপাধ্যায়ের অরণ্যের দিনরাত্রি উপন্যাসের মতো এই রিসোর্টের চারিপাশটা সবুজে ঘেরা। এখানকার পরিবেশটা খুব মনোহর, গোছানো ও সিমসাম। এখানে দেখার মতো খুব বেশি কিছু নেই কিন্তু প্রকৃতির মাঝে নিজের মতো করে সময় কাটানোর জন্য শ্রীমঙ্গলের সেরা রিসোর্ট।

শ্রীমঙ্গল শহরে ঘোরাঘুরি করে সমস্ত সৌন্দর্য উপভোগ করার জন্য রিসোর্টের নিজস্ব জিপ গাড়ি রয়েছে। জিপ গাড়ি ভাড়া করে শ্রীমঙ্গলের সমস্ত সৌন্দর্য উপভোগ করতে পারবেন। গাড়ি ভাড়া করার আগে অবশ্যই দামাদামি করে ভাড়া ঠিক করবেন।

শ্রীমঙ্গল ভ্রমণে গিয়ে এই রিসোর্টে রাত্রিযাপন করতে কত টাকা খরচ হবে, কি কি সার্ভিস পাবেন, কোন রুমের ভাড়া কত টাকা, খাবার প্যাকেজ কত টাকা সহ বিস্তারিত তথ্য উল্লেখ করবো।

অরণ্যের দিনরাত্রি রিসোর্ট রুম ভাড়া

এখানে ২,৭৮৫ টাকা থেকে শুরু করে ৫,৪০ টাকার মধ্যে এসি নন এসি রুম ভাড়া পেয়ে যাবেন। প্রতিটি রুমের সাথে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট অন্তর্ভুক্ত রয়েছে।

Room TypeRoom Price
Wooden Cottage (Non AC)2,785 TK
Garden View Twin Tin Cottage (Non AC)2,785 TK
Garden View Bamboo Cottage (Non AC)2,785 TK
Hill View Luxury Tower (AC)4,410 TK
Hill View Luxury Villa (AC)5,040 TK

প্রত্যেক রুমের সাথে ২ জনের জন্য রিসোর্টের পক্ষ থেকে ফ্রি সকালের নাস্তা (খেচুড়ি, ডিম ভাজি, হালুয়া, সবজি, চা এবং জুস) পাবেন।

যোগাযোগ করুন

রিসোর্টের বৈশিষ্ট্য সমূহ

  • ২৪ ঘন্টা রুম সার্ভিস
  • ঠান্ডা ও গরম পানির ব্যবস্থা
  • ফ্রি ওয়াই-ফাই নেটওয়ার্ক
  • এয়ারকন্ডিশন ও ফ্যান
  • বিনামূল্যে সকালের নাস্তা
  • চা / কফির ব্যবস্থা
  • ২৪ ঘন্টা নিজস্ব বিদ্যুৎ ব্যবস্থা
  • গাড়ি পাকিং সু-ব্যবস্থা
  • রিসোর্টে পিক অ্যান্ড ড্রপ গাড়ি ব্যবস্থা
  • রুমে এলইডি টিভি সহ প্রয়োজনীয় আসবাবপত্র

খাওয়া-দাওয়া

অরণ্যের দিনরাত্রি রিসোর্টে থাকার পাশাপাশি সুস্বাদু খাবারের ব্যবস্থা রয়েছে। এখানে তাদের নিজস্ব রেস্টুরেন্ট রয়েছে। সেখান থেকে পছন্দের খাবার খেতে পারবেন।

সকালের নাস্তা: খেচুড়ি / পাউরুটি, ডিম ভাজি, সবজি, হালুয়া, চা এবং তাদের নিজস্ব বাগানের আনারস ও লেবুর জুস। রিসোর্টে রাত্রিযাপন করার ক্ষেত্রে ২ জনের সকালের নাস্তা বিনামূল্যে পাবেন।

দুপুরের খাবার: সাদা ভাত, আলু ভর্তা, কয়েক রকমের সবজি, চিকেন, ডাল, সালাত।

রাতের খাবার: সাদা ভাত, ডাল, চিকেন, মাছ, সবজি, সালাত ইত্যাদি। পছন্দের খাবার খেতে চাইলে আগে থেকে অর্ডার দিতে হবে। এছাড়া সন্ধ্যায় বারবিকিউ (BBQ) পার্টির আয়োজন হয়।

কিভাবে যাবেন

অরণ্যের দিনরাত্রি রিসোর্ট যেতে হলে প্রথমে শ্রীমঙ্গল শহরে যেতে হবে। সেখান থেকে অটোরিকশা বা সিএনজি করে সরাসরি অরণ্যের দিনরাত্রি রিসোর্টে যেতে পারবেন। অটোরিকশা বা সিএনজি রিজার্ভ ভাড়া নিলে ভাড়া লাগবে ৩০০-৩৫০ টাকার মতো।

ট্রেনে ঢাকা থেকে শ্রীমঙ্গল যেতে ঢাকার কমলাপুর বা বিমানবন্দর রেলস্টেশন থেকে পারাবত এক্সেপ্রেস, জয়ন্তিকা এক্সেপ্রেস, উপবন এক্সেপ্রেস ও কালনী এক্সেপ্রেস ট্রেনে ঢাকা টু শ্রীমঙ্গল যেতে পারবেন। সিট ক্লাস ভেদে ভাড়া ২৬৫ টাকা থেকে ১,০৯৯ টাকা।

বাসে ঢাকা থেকে শ্রীমঙ্গল যেতে ঢাকার গাবতলী, সায়োদাবাদ, আব্দুল্লাহপুর, কলাবাগান, ফকিরাপুল বাস টার্মিনাল থেকে গ্রীন লাইন, হানিফ, ঈগল, শ্যামলী, সোহাগ, এস আলম পরিবহন সহ আরো বিভিন্ন পরিবহনে শ্রীমঙ্গল যেতে পারবেন। বাস ভেদে ভাড়া ৬০০ টাকা থেকে ১,২০০ টাকা পর্যন্ত।

আরো পড়ুন