গ্রীন লাইন পরিবহন অনলাইন টিকিট বুকিং করার নিয়ম

দেশের বিভিন্ন প্রান্তে যারা নিয়মিত যাতায়াত করে তাদের কাজে বিশ্বাসযোগ্য ও আস্থার নাম গ্রীন লাইন। দেশ জুড়ে বিভিন্ন প্রান্তে তাদের অসংখ্য কাউন্টার রয়েছে, যেখান থেকে টিকিট সংগ্রহ করে যাতায়াত করতে হয়। যাত্রীদের সুবিধার জন্য গ্রীন লাইন পরিবহন অনলাইন টিকিট (Green line online ticket) বুকিং করার সিস্টেম চালু করেছে।

যার মাধ্যমে যাত্রীরা ঘরে বসে যেকোনো স্থান থেকে যেকোনো সময় অনলাইন টিকিট বুকিং করতে পারবেন। এর ফলে আপনার মূল্যবান সময় বেঁচে যাবে।

গ্রীন লাইন পরিবহন অনলাইন টিকিট বুকিং করার নিয়ম

ঘরে বসে যেকোনো সময় আপনার হাতে থাকা স্মার্টফোন দিয়ে অনলাইনের মাধ্যমে গ্রীন লাইন টিকিট বুকিং করতে পারবেন। এজন্য আপনার মোবাইল থেকে যেকোনো একটি ব্রাউজার ওপেন করে Greenlinebd লিখে সার্চ করুন। অথবা সরাসরি এই Greenlinebd.com ওয়েবসাইট ভিজিট করুন।

এরপর Bus অপশনে সিলেক্ট করে Leaving From অপশনে কোথায় থেকে যাত্রা শুরু করবেন সিলেক্ট করুন, Going To অপশনে কোথায় যাত্রা শেষ করবেন সিলেক্ট করুন, Departing Date অপশনে কত তারিখ যেতে চাচ্ছেন সিলেক্ট করুন। এবার Search Now অপশনে ক্লিক করুন।

Green line online ticket

এবার আপনাকে সিট সিলেক্ট করতে হবে। সবুজ রঙের সিট গুলো ফাঁকা রয়েছে এবং লাল রঙের সিট গুলো বুক রয়েছে। Choose Boarding Point & Time অপশন থেকে যে স্থান থেকে বাসে উঠতে চান সেই স্থান সিলেক্ট করুন। এরপর Next অপশনে ক্লিক করুন।

এবার আপনার নাম, জেন্ডার, মোবাইল নাম্বার, ইমেইল সহ প্রয়োজনীয় তথ্য উল্লেখ করতে হবে। ডানপাশে বাস ভ্রমনের বিস্তারিত তথ্য দেখতে পাবেন।  এরপর আপনাকে পেমেন্ট মেথড সিলেক্ট করে Proceed to Pay অপশনে ক্লিক করে পেমেন্ট করতে হবে।

পেমেন্ট সম্পূর্ণ হলে আপনার ইমেইল এড্রেসে একটি ই-টিকিট ই-মেইল পাবেন। এছাড়া গ্রীন লাইন থেকে ই-টিকেট কনফার্মেশন মেসেজ পাবেন। টিকিট প্রিন্ট করে ভ্রমণ করতে পারবেন।

এছাড়া ডিপার্চার টাইমের ১৫ মিনিট আগে বোডিং কাউন্টারে ই-টিকেট দেখিয়ে বোডিং পাশ সংগ্রহ করে, আপনি ভ্রমণ করতে পারবেন।

এছাড়া আপনি চাইলে Shohoz.com, paribahan.com, bdtickets.com, busbd.com অনলাইন ওয়েবসাইট থেকে গ্রীন লাইন সহ অন্যান্য বাসের টিকিট কাটতে পারবেন।

গ্রীন লাইন বাস টিকিট প্রাইস

অনলাইনে টিকিট বুকিং করার সময় টিকিট প্রাইস কত টাকা ও সময়সূচী জানতে পারবেন। অনলাইনে টিকিট বুকিং করার জন্য অতিরিক্ত কিছু টাকা অনলাইন চার্জ প্রদান করতে হয়।

গ্রীন লাইন বাস কাউন্টার নম্বর

দেশের বিভিন্ন জায়গা গ্রীন লাইন পরিবহনের বাস কাউন্টার রয়েছে। এসব বাস কাউন্টারে ফোন করে বাসের টিকিট বুকিং করতে পারবেন। গ্রীন লাইন সকল বাস কাউন্টার নম্বর জানতে এই আর্টিকেলটি পড়ুন।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *