চন্দ্রা আবাসিক হোটেল সমূহ

আপনারা যারা গাজীপুর কালিয়াকৈর উপজেলার চন্দ্রা এলাকায় রাত্রিযাপন করার জন্য আবাসিক হোটেল খুঁজছেন তাদের আজকের আর্টিকেলে জানাবো চন্দ্রা আবাসিক হোটেল সমূহের নাম, ঠিকানা, মোবাইল নাম্বার, রুম ভাড়া ও যোগাযোগ তথ্য সম্পর্কে।

গাজীপুর চন্দ্রা এলাকায় অবস্থিত বেশ কিছু আবাসিক হোটেল রয়েছে। এই হোটেল গুলোর মধ্যে মান ও নিরাপত্তার দিক বিবেচনা করে সেরা কয়েকটি হোটেলের তথ্য উল্লেখ করবো।

চন্দ্রা আবাসিক হোটেল সমূহ

এই আবাসিক হোটেল সমূহের রুম সহ বিস্তারিত তথ্য তাদের হোটেল ম্যানেজার ও গেস্ট রিভিউ থেকে সংগ্রহ করা হয়েছে। তাই যারা অগ্রিম রুম বুকিং দিবেন তারা ভালো করে জেনে বুঝে রুম বুকিং নিবেন। আর যারা হোটেলে গিয়ে রুম নিবেন তারা রুম দেখে পছন্দ হলে দামাদামি করে রুম ভাড়া নিবেন।

শাপলা বোর্ডিং

গাজীপুর কালিয়াকৈর উপজেলার চন্দ্রা এলাকার মহাসড়কের পাশে শাপলা বোর্ডিং অবস্থিত। এখানে সিঙ্গেল, ডাবল, কাপল ও ফ্যামেলি রুম রয়েছে। এসি নন-এসি সব ধরনের রুম পাবেন।

রুমের সাথে ওয়াশরুম, রুম সার্ভিস, ওয়াই-ফাই নেটওয়ার্ক, এলইডি টিভি, এয়ারকন্ডিশন, ফ্যান, লাইট সহ রুমের প্রয়োজনীয় ব্যবস্থা রয়েছে। প্রত্যেক দিনের জন্য রুম ভাড়া ৬০০ টাকা থেকে ৩,০০০ টাকা পর্যন্ত।

  • ঠিকানা: সরকারি স্কুল ও কলেজ রোড, চন্দা, কালিয়াকৈর, গাজীপুর।

চন্দ্রা গেস্ট হাউজ

কালিয়াকৈর উপজেলার চন্দ্রা মহাসড়কের পাশে অবস্থিত চন্দ্রা গেস্ট হাউজ। এখানে মোট ১৪ টি সিঙ্গেল রুম রয়েছে। রুমে সাথে ওয়াশরুম, ফ্যান, লাইট, রুম সার্ভিস, ওয়াই-ফাই নেটওয়ার্ক ও আসবাবপত্র রয়েছে।

যারা কম খরচে রাত্রিযাপন করতে চাচ্ছেন তাদেন জন্য এই চন্দ্রা গেস্ট হাউজ একটি আদর্শ স্থান। এখানে প্রত্যেক দিনের জন্য রুম ৩০০ টাকা থেকে ৬০০ টাকা পর্যন্ত।

  • ঠিকানা: চন্দ্রা গেস্ট হাউজ, চন্দ্রা, গাজীপুর।
  • মোবাইল নাম্বার: ০১৭১৬-৬৭২৯৯৬

মেঘনা গেস্ট হাউজ

কালিয়াকৈর উপজেলার চন্দ্রা মহাসড়ক এর পাশে অবস্থিত মেঘনা গেস্ট হাউজ। এখানে রুমের সাথে ওয়াশরুম, ওয়াই-ফাই নেটওয়ার্ক, টিভি, লাইট, রুম সার্ভিস, ফ্যান সহ প্রয়োজনীয় আসবাবপত্র পাবেন।

কম খরচে থাকার জন্য আদর্শ স্থান। এখানে প্রত্যেক রাতের জন্য রুম ভাড়া ৩০০ টাকা থেকে ১,০০০ টাকা পর্যন্ত।

  • ঠিকানা: সরকারি স্কুল রোড, চন্দ্রা, গাজীপুর

নিরিবিলি গেস্ট হাউজ

কালিয়াকৈর বাস স্টেশনের পাশে অবস্থিত নিরিবিলি গেস্ট হাউজ। এখানে মোট ১০ টি রুম রয়েছে। যার মধ্যে সিঙ্গেল বেড ৪ টি এবং ডাবল বেড ৬ টি।

রুমের সাথে ওয়াশরুম, টিভি, ফ্যান, লাইট, ওয়াই-ফাই নেটওয়ার্ক, রুম সার্ভিস সহ প্রয়োজনীয় আসবাবপত্র পাবেন। প্রত্যেক দিনের জন্য রুম ভাড়া ৩০০ টাকা থেকে ৭০০ টাকা পর্যন্ত।

  • ঠিকানা: কালিয়াকৈর বাস স্টেশন, কালিয়াকৈর
  • মোবাইল নাম্বার: ০১৭১৩-৫৭০২৫৮

পথিকালয় গেস্ট হাউজ

গাজীপুর কালিয়াকৈর উপজেলা বাস স্টেশনের পাশে অবস্থিত পথিকালয় গেস্ট হাউজ। এখানে মোট ১৮ টি রুম রয়েছে। এর মধ্যে ৬ টি সিঙ্গেল বেড রুম ও ১২ টি ডাবল বেড রুম রয়েছে।

রুমের সাথে ওয়াশরুম, রুম সার্ভিস, এলইডি টিভি, ওয়াই-ফাই নেটওয়ার্ক, লাইট, ফ্যান সহ রুমের প্রয়োজনীয় আসবাবপত্র রয়েছে। প্রত্যেক দিনের জন্য রুম ভাড়া ৩০০ টাকা থেকে ৬০০ টাকা পর্যন্ত।

  • ঠিকানা: কালিয়াকৈর বাস স্টেশন, কালিয়াকৈর 
  • মোবাইল নাম্বার: ০১৯৯০-০৬৮৩৩৩

নিউ অথিতি আবাসিক হোটেল

চন্দ্রা টাংগাইল রোডে বড় ব্রিজের মাথায় নিউ অথিতি আবাসিক হোটেল অবস্থিত। এখানে রুমের সাথে ওয়াশরুম, ফ্যান, লাইট, ওয়াই-ফাই নেটওয়ার্ক, টিভি, রুম সার্ভিস সহ রুমের আসবাবপত্র পাবেন।

প্রত্যেক দিনের জন্য রুম ভাড়া ৩০০ টাকা থেকে ৫০০ টাকা পর্যন্ত।

  • ঠিকানা: চন্দ্রারা, টাংগাইল রোড, বড় ব্রিজের পাশে
  • মোবাইল নাম্বার: ০১৮৫৩-১৯৩৩২৯

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *