জাফলং থেকে বিছানাকান্দি কত কিলোমিটার এবং যাওয়ার উপায়

আপনারা যারা সিলেট ভ্রমণে গিয়ে জাফলং থেকে বিছানাকান্দি যেতে চাচ্ছেন তাদের মধ্যে অনেকে জানতে চাচ্ছেন জাফলং থেকে বিছানাকান্দি কত কিলোমিটার এবং যাওয়ার উপায় সম্পর্কে। মূলত জাফলং থেকে বিছানাকান্দি যাওয়ার কোনো বাস, ট্রেন বা গণপরিবহন নেই। জাফলং থেকে বিছানাকান্দি যেতে হলে আপনাকে আবার সিলেট শহরে আসতে হবে। সেখান থেকে সড়কপথে বাস, সিএনজি বা মোটরসাইকেল করে বিছানাকান্দি যেতে পারবেন।

জাফলং থেকে বিছানাকান্দি কত কিলোমিটার

জাফলং থেকে বিছানাকান্দি প্রায় ৩০.৪ কিলোমিটার দূরত্ব। বাসে যেতে প্রায় ১ ঘন্টা ২০ মিনিটের মতো সময় লাগবে।

জাফলং থেকে বিছানাকান্দি যাওয়ার উপায়

জাফলং থেকে লোকাল বাস, সিএনজি, লেগুনা বা মোটরসাইকেল করে সিলেট শহরের আম্বরখানা পয়েন্ট আসতে হবে। এরপর আম্বরখানা সিএনজি স্টেশন থেকে বিছানাকান্দি যাওয়ার জন্য সিএনজি বা লোকাল বাস যেতে পারবেন।

BM Khalid Hasan Sujon

লোকাল সিএনজিতে জনপ্রতি ভাড়া ১৫০-১৬০ টাকা এবং রিজার্ভ সিএনজি ভাড়া ১৫০০-১৬০০ টাকা।সিএনজি আপনাকে বিছানাকান্দি হাদারপার নৌকা ঘাট পর্যন্ত নিয়ে যাবে। সেখান থেকে নৌকায় বিছানাকান্দি মূল পয়েন্ট যেতে হবে। শুকনো মৌসুমে এখান থেকে মোটরসাইকেল করে বিছানাকান্দি মূল পয়েন্ট যাওয়া যায়।

এছাড়া জাফলং থেকে লোকাল গাইড নিয়ে সিলেট বর্ডার হাইকিং করতে করতে পাহাড়ি পথ, ঝিরি, নদী দেখতে দেখতে বিছানাকান্দি যেতে পারবেন। এ পথ প্রায় ২৩ কিলোমিটার দীর্ঘ তবে রোমাঞ্চকর।