টাঙ্গুয়ার হাওরে হাউজ বোট (সেরা ১৮ টি প্রিমিয়াম হাউজ বোট)

বর্তমান বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তর মিঠা পানির জলাভূমি টাঙ্গুয়ার হাওর ঘুরে দেখা ও রাত্রিযাপন করার জন্য অনেক হাউজ বোট ও নৌকা পাওয়া যায়।  এই হাউজ বোটে হাওর ঘুরে দেখা খাওয়া-দাওয়া, রাত্রিযাপন সহ আশেপাশের বেশ কিছু পর্যটন স্থান ঘুরে দেখতে পারবেন।

টাঙ্গুয়ার হাওরে হাউজ বোট, সেমি হাউজ বোট ও নৌকায় ঘুরে বেড়ানোর জন্য বিভিন্ন প্যাকেজ রয়েছে।  মূলত হাউজ বোটের প্যাকেজ নির্ভর করে সুযোগ সুবিধা ও মানের উপর ভিত্তি করে।

টাঙ্গুয়ার হাওরে এক রাত প্রিমিয়াম হাউজ বোটে থাকা, খাওয়া ও আশেপাশের পর্যটন স্থান গুলো ঘুরে দেখার জন্য জনপ্রতি প্যাকেজ ৬,০০০ থেকে ১০,০০০ টাকা। সেমি হাউজ বোটের জনপ্রতি প্যাকেজ ৪,০০০ থেকে ৬,০০০ টাকা। ছোট নৌকার প্যাকেজ ২,৫০০ থেকে ৩,০০০ টাকা এবং একটি সম্পূর্ণ হাউজ বোট রিজার্ভ ভাড়া ৪৫,০০০ থেকে ৮০,০০০ টাকা।

আপনি যদি হাওরে রাত্রিযাপন না করে সারাদিনের জন্য ঘুরে শুধুমাত্র দুপুরে খাবার খেতে চান সেক্ষেত্রে আরো কম টাকায় প্যাকেজ পাবেন। তবে আমার পরামর্শ টাঙ্গুয়ার হাওর ভ্রমণে গিয়ে অবশ্যই একটি রাত হাউজ বোটে থাকার জন্য।

আজকের ভ্রমণ টিপসে টাঙ্গুয়ার হাওরের সেরা ও জনপ্রিয় ১৮ টি হাউজ বোট সম্পর্কে বিস্তারিত তথ্য উল্লেখ করবো। যাতে আপনি খুব সহজে হাউজ বোট গুলোর তথ্য জেনে পছন্দের হাউজ বোট চয়েস করতে পারেন।

টাঙ্গুয়ার হাওর ভ্রমণে সরকারি বিশেষ নির্দেশনা

এক নজরে সম্পূর্ণ লেখা

টাঙ্গুয়ার হাওরে হাউজ বোট (Best Houseboat in Tanguar Haor)

(১) ব্ল্যাক পার্ল হাউজ বোট (Black Peack House Boat)

টাঙ্গুয়ার হাওরের সবচেয়ে জনপ্রিয় একটি হাউজ বোট ব্ল্যাক পার্ল। এটিতে অবস্থান করলে আপনার মনে হবে না আপনি কোনো হাউজ বোটে আছেন। আপনার মনে হবে আপনি কোনো সুন্দর ভাসমান

 কটেজে আছেন। সম্পূর্ণ বোটটি আধুনিকতার সাথে ডিজাইন করা হয়েছে। ব্ল্যাক পার্ল হাউজ বোটে থাকা, খাওয়া সব কিছুর সুব্যবস্থা আছে।

ব্ল্যাক পার্ল হাউজ বোট প্যাকেজ / খরচ

  • ২ জনের রুম জনপ্রতি ৮,০০০ টাকা
  • ৩ জনের রুম জনপ্রতি ৭,৫০০ টাকা
  • রিজার্ভ ১২-১৪ জন জনপ্রতি ৮,০০০ টাকা
  • রিজার্ভ ১৫-১৮ জন জনপ্রতি ৮,৫০০ টাকা

যোগাযোগ করুন

  • ঠিকানা: বাড়ি# ৩৯ (২য় তলা), রোড# ০৫, জনতা কো-অপারেটিভ হাউজিং সোসাইটি মোহাম্মদপুর রিং রোড, ঢাকা- ১২০৭
  • মোবাইল নাম্বার: 01975-086295, 0758-086295, 01622-421392
  • ফেসবুক পেজ

(২) হাওরের সুলতান (Haworer Sultan)

টাঙ্গুয়ার হাওরের আধুনিক ও প্রিমিয়াম একটি হাউজ বোট হাওরের সুলতান। এই হাউজ বোট ৯২ ফুট লম্বা ও ১৯ ফুট চওড়া এবং ৭ ফুট উচ্চতা। ৩ জনের জন্য ৪ টি কেবিন ও ২ জনের জন্য ২ টি কাপল কেবিন সহ মোট ৬ টি কেবিন রয়েছে।

কাপল কেবিনের টয়লেটে হাই কমোড এবং বাকি কেবিন গুলোতে সাধারণ মানের টয়লেট রয়েছে। কাপল কেবিনে রুমের মতো দরজা নক করা ব্যবস্থা আছে। হাউজ বোটের ছাদের উপর ছাতার নিচে বসে হাওরের সৌন্দর্য উপভোগ করতে পারবেন।

হাওরের সুলতান প্যাকেজ / খরচ

  • ২ জনের কাপল কেবিন জনপ্রতি ৬,০০০ থেকে ৭,০০০ টাকা
  • ৩ জনের কেবিন জনপ্রতি ৫,৫০০ টাকা
  • ৪ জনের কেবিন জনপ্রতি ৫,০০০ টাকা

যোগাযোগ করুন

  • ঠিকানা: হাওরের সুলতান, সুনামগঞ্জ টাঙ্গুয়ার হাওর
  • মোবাইল নাম্বার: 01644-294337
  • ফেসবুক পেজ

(৩) নবাব (Nabab The Haor Villa)

হাওরের জনপ্রিয় একটি হাউজ বোট নবাব। এতে মোট ৬ টি কেবিন রয়েছে। প্রতিটি কেবিনে ২-৩ জন করে থাকতে পারবেন। যারা বড় গ্রুপ নিয়ে হাওর ঘুরতে যাবেন তাদের জন্য লাউঞ্জে এক্সট্রা বেডিং সিস্টেম আছে।

নবাব হাউজ বোট প্যাকেজ / খরচ

নবাব হাউজ বোটে ৩ ক্যাটাগরির ভ্রমণ প্যাকেজ রয়েছে।

  • প্যাকেজ ১: নবাব সিরাজ-উদ-দৌলা
  • ১ কেবিন ২ জন, জনপ্রতি ৮,০০০ টাকা
  • ১ কেবিন ৩ জন, জনপ্রতি ৭,০০০ টাকা
  • প্যাকেজ ২: নবাব আলীবর্দী খান
  • ১ কেবিন ২ জন, জনপ্রতি ৭,৫০০ টাকা
  • ১ কেবিন ৩ জন, জনপ্রতি ৬,৫০০ টাকা
  • প্যাকেজ ৩: নবাব মুর্শিদ কুলি খান
  • ১ কেবিন ২ জন, জনপ্রতি ৭,০০০ টাকা
  • ১ কেবিন ৩ জন, জনপ্রতি ৬,০০০ টাকা

যোগাযোগ করুন

  • ঠিকানা: রিয়ারভিউ ঘাট, সুনামগঞ্জ
  • মোবাইল নাম্বার: 01885-792510
  • ফেসবুক পেজ

(৪) বনেদি হাউজ বোট (Bonedi House Boat)

সুন্দর আকর্ষনীয় ডিজাইন তৈরি করা হয়েছে বনেদি হাউজ বোট। বোটের ডেকোরেশন দেখে যে-কারও পছন্দ হবে। এই হাউজ বোটে রেগুলার ও প্রিমিয়াম ২ টি প্যাকেজ রয়েছে।

বনেদি হাউজ বোট প্যাকেজ / খরচ

  • বনেদি রেগুলার
  • রবিবার-বৃহস্পতিবার:
  • ট্রিপল শেয়ারিং জনপ্রতি (নন এটাচ বাথ) ৪,৫০০ টাকা
  • ফুল বোট জনপ্রতি ৪,৫০০ টাকা
  • ট্রিপল শেয়ারিং (এটাচ বাথ) ৫,০০০ টাকা
  • কাপল (এটাচ বাথ) ৫,৫০০ টাকা
  • শুক্র ও শনিবার ছুটির দিন:
  • ফুল বোট জনপ্রতি ৫,৫০০ টাকা
  • ট্রিপল শেয়ারিং (নন এটাচ বাথ) জনপ্রতি ৫,৫০০ টাকা
  • ট্রিপল শেয়ারিং (এটাচ বাথ) জনপ্রতি ৬,০০০ টাকা
  • কাপল (এটাচ বাথ) জনপ্রতি ৭,০০০ টাকা

বনেদি প্রিমিয়াম

  • শুক্র ও শনিবার ছুটির দিন:
  • ফুল বোট জনপ্রতি ৬,০০০ টাকা
  • ট্রিপল শেয়ারিং (নন এটাচ বাথ) জনপ্রতি ৫,৫০০ টাকা
  • ফ্যামেলি (এটাচ বাথ) জনপ্রতি ৬,০০০ টাকা
  • কাপল (নন এটাচ বাথ) জনপ্রতি ৬,৫০০ টাকা
  • কাপল (এটাচ বাথ) জনপ্রতি ৮,৫০০ টাকা
  • রবিবার-বৃহস্পতিবার:
  • ফুল বোট জনপ্রতি ৫,০০০ টাকা
  • ট্রিপল শেয়ারিং (নন এটাচ বাথ) জনপ্রতি ৫,০০০ টাকা
  • ফ্যামেলি (এটাচ বাথ) জনপ্রতি ৫,০০০ টাকা
  • কাপল (নন এটাচ বাথ) জনপ্রতি ৫,৫০০ টাকা
  • কাপল (এটাচ বাথ) জনপ্রতি ৭,০০০ টাকা

যোগাযোগ করুন

  • ঠিকানা: টাঙ্গুয়ার হাওর, সুনামগঞ্জ
  • মোবাইল নাম্বার: 01620-203261, 01705128877
  • ফেসবুক পেজ

(৫) মনপুরা (Monpura House Boat)

টাঙ্গুয়ার হাওরের মনপুর হাউজ বোটে ভ্রমণ করলে আপনি মনে হবে আপনি কোনো ভাসমান রিসোর্টে আছেন। এই বোটে মোট ৮ টি কেবিন রয়েছে। প্রত্যেকি কেবিনে আকর্ষণীয় ডেকোরেশন, হাতে আঁকা পেইন্টিং, আয়না সহ শৈল্পিক হ্যাঙ্গার রয়েছে।

বোটের সামনে দোল খাবার জন্য সুন্দর একটি দোলনা রয়েছে। দোলনায় দোল খেতে খেতে নীল আকাশ, দিগন্তজোড়া জলরাশি ও দূরে পাহাড়ের সৌন্দর্য উপভোগ করতে পারবেন।

মনপুরা হাউজ বোট প্যাকেজ / খরচ

  • ১ কেবিন ২ জন, জনপ্রতি ৮,৫০০ টাকা
  • ১ কেবিন ৩ জন, জনপ্রতি ৭,৫০০ টাকা

গ্রুপের ক্ষেত্রে

  • ৭-৮ জন, জনপ্রতি ১০,০০০ টাকা
  • ৯-১০ জন, জনপ্রতি ৯,০০০ টাকা
  • ১১-১২ জন, জনপ্রতি ৮,০০০ টাকা
  • ১৩-১৪ জন, জনপ্রতি ৭,৫০০ টাকা
  • ১৫-১৭ জন, জনপ্রতি ৭,০০০ টাকা
  • ১৮-২০ জন, জনপ্রতি ৬,৫০০ টাকা

যোগাযোগ করুন

  • ঠিকানা: মনপুরা হাউজ বোট, সুনামগঞ্জ
  • মোবাইল নাম্বার: 01670-868584
  • ফেসবুক পেজ

(৬) সুখের বাড়ি (Sukher Bari)

হাওরের জনপ্রিয় একটি হাউজ বোট সুখের বাড়ি। এই হাউজ বোটে ডোরলক সহ মোট ৬ টি কেবিন রয়েছে। প্রতি কেবিনে ৩-৪ জন থাকতে পারবেন। কেবিনের সাথে ফ্যান, লাইট, মোবাইল চার্জিং পোর্ট, পার্সোনাল লকার সহ আরো বিভিন্ন ধরনের সুবিধা পাবেন।

সুখের বাড়ি হাউজ বোট প্যাকেজ / খরচ

  • ১ কেবিন ২ জন, জনপ্রতি ৭,০০০ টাকা
  • ১ কেবিন ৩ জন, জনপ্রতি ৬,০০০ টাকা

যোগাযোগ করুন

  • ঠিকানা: সুখের বাড়ি হাউজ বোট, তাহিরপুর, সুনামগঞ্জ
  • মোবাইল নাম্বার: 01844-244746
  • ফেসবুক পেজ

(৭) জলনিবাস (Jolnibash Best Houseboat in Tanguar Haor)

টাঙ্গুয়ার হাওরে জলনিবাস নামে তাদের দুইটি হাউজ বোট রয়েছে। দুইটি বোট আকর্ষণীয় ডিজাইনে তৈরি করা হয়। বোটের সামনে দোল খাবার জন্য একটি দোলনা রয়েছে। হাউজ বোটে আমার সবচেয়ে ভালো লেগেছে মাটির পাত্রে খাবার পরিবেশন করা। তাদের খাবারের মান অনেক ভালো।

জলনিবাস হাউজ বোট প্যাকেজ / খরচ

  • নন এটাচ ডুপ্লেক্স বেড জনপ্রতি ৬,০০০ টাকা
  • নন এটাচ কাপল কেবিন জনপ্রতি ৬,৫০০ টাকা
  • এটাচ বাথরুম ফ্যামেলি কেবিন জনপ্রতি ৭,০০০ টাকা
  • এটাচ বাথরুম কাপল কেবিন জনপ্রতি ৬,৫০০ টাকা

যোগাযোগ করুন

  • ঠিকানা: জলনিবাস হাউজ বোট, সাহেববাড়ি ঘাট, সুনামগঞ্জ
  • মোবাইল নাম্বার: 01886-344413
  • ফেসবুক পেজ

(৮) পালকি (Palki A Premium Houseboat)

টাঙ্গুয়ার হাওরের প্রিমিয়ার একটি হাউজ বোট পালকি। কঠের তৈরি এই হাউজ বোটে গেস্টদের জন্য আকর্ষণীয় ডিজাইনে তৈরি করা হয়েছে। ছাদের উপর বসে খেতে খেতে হাওরের সৌন্দর্য দেখতে পারবেন। এছাড়া রয়েছে দোলনা ও চেয়ার টেবিল।

পালকি হাউজ বোট প্যাকেজ / খরচ

  • ১ কেবিন ২ জন, জনপ্রতি ৭,৫০০ টাকা
  • ১ কেবিন ৩ জন, জনপ্রতি ৬,৫০০ টাকা

যোগাযোগ করুন

  • ঠিকানা: পালকি হাউজ বোট, তাহিরপুর, সুনামগঞ্জ
  • মোবাইল নাম্বার: 01844244746, 01792-515488
  • ফেসবুক পেজ

(৯) তরী ময়ূরাক্ষী (Tori Moyurakkhi)

টাঙ্গুয়ার হাওরে তরী ময়ূরাক্ষী নামে লাক্সারি ৩ টি হাউজ বোট রয়েছে। প্রতিটি হাউজ বোটে আকর্ষণীয় ডেকোরেশন, যা গেস্টদের মন কাড়বে। হাউজ বোটের কেবিনের সাথে দোলনা রয়েছে। এছাড়া কেবিনে সুন্দর সুন্দর কয়েকটি পেইন্টিং রয়েছে।

তরী ময়ূরাক্ষী প্যাকেজ / খরচ

  • জনপ্রতি খরচ হবে ৭,০০০ টাকা

যোগাযোগ করুন

  • ঠিকানা: তরী ময়ূরাক্ষী, তেঘরিয়া রোড, সুনামগঞ্জ 
  • মোবাইল নাম্বার: 01793-183508
  • ফেসবুক পেজ

(১০) গল্পতরী (GolpoTori)

টাঙ্গুয়ার হাওরের জনপ্রিয় একটি হাউজ বোট গল্পতরী। এই হাউজ বোটে মোট ৬ টি কেবিন রয়েছে। সবগুলো কেবিনে ডোর লক ব্যবস্থা রয়েছে। ২ টি কেবিনে এটাচ বাথরুম (হাই কমোড) এবং একটি কমন বাথরুম (হাই কমোড)।

প্রত্যেকিটি কেবিনে লাইন, ফ্যান, মোবাইল চার্জিং সুবিধা, লকার রয়েছে। বোটের সবাই মিলে একসাথে আড্ডা দেওয়া জন্য একটি লবি আছে। কেবিনে আয়না, পেইন্টিং ও জামাকাপড় রাখার জন্য শৈল্পিক হ্যাঙ্গার রয়েছে।

গল্পতরী হাউজ বোট প্যাকেজ / খরচ

  • জনপ্রতি খরচ ৭,০০০ টাকা

যোগাযোগ করুন

  • ঠিকানা: গল্পতরী হাউজ বোট, টাঙ্গুয়ার হাওর, সুনামগঞ্জ
  • মোবাইল নাম্বার: 01873-323553, 01531-183253
  • ফেসবুক পেজ

(১১) বাতান হাউজ বোট (Batan House Boat)

টাঙ্গুয়ার হাওরের লাক্সারি বাতান হাউজ বোট। বাতান হাউজ বোটের দৈর্ঘ্য ৭৮ ফুট ও প্রস্থ ১৮ ফুট। এই হাউজ বোটে লক ডোর সহ মোট ৬ টি আধুনিক কেবিন রয়েছে। প্রতিটি কেবিনে লাইট, ফ্যান, মোবাইল চার্জিং ও লকার ব্যবস্থা রয়েছে।

বোটের গেস্টদের জন্য একটু করে লাইফ জ্যাকেট এবং নিরাপত্তার জন্য সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়েছে। সবাই মিলে একসাথে আড্ডা ও হাওরের প্রকৃতিক দৃশ্য উপভোগ করার জন্য বড় লবি রয়েছে।

বাতান হাউজ বোট প্যাকেজ / খরচ

  • ওয়াকিং ডে:
  • ১ কেবিন ২ জন, জনপ্রতি ৭,৫০০ টাকা 
  • ১ কেবিন ৩ জন, জনপ্রতি ৭,০০০ টাকা
  • অফ ডে:
  • ১ কেবিন ২ জন, জনপ্রতি ৮,৫০০ টাকা
  • ১ কেবিন ৩ জন, জনপ্রতি ৭,৫০০ টাকা
  • গ্রুপের ক্ষেত্রে
  • ওয়াকিং ডে:
  • ৮ থেকে ১১ জন, জনপ্রতি ১২,০০০ টাকা
  • ১২ থেকে ১৪ জন, জনপ্রতি ৮,০০০ টাকা
  • ১৫ থেকে ১৭ জন, জনপ্রতি ৭,৫০০ টাকা
  • ১৮ জন, জনপ্রতি ৭,০০০ টাকা
  • অফ ডে:
  • ৮ থেকে ১১ জন, জনপ্রতি ১২,৫০০ টাকা
  • ১২ থেকে ১৪ জন, জনপ্রতি ৮,৫০০ টাকা
  • ১৫ থেকে ১৭ জন, জনপ্রতি ৮,০০০ টাকা
  • ১৮ জন, জনপ্রতি ৭,৫০০ টাকা

যোগাযোগ করুন

(১২) দ্যা ক্যাপ্টেন (The Captain)

দ্যা ক্যাপ্টেন হাউসবোটে ২-৪ জন প্রতি কেবিনে) জন প্রতি খরচ হবে ১০,৫০০ থেকে ১২,৫০০ টাকা।

এছাড়া কাপল কেবিন এটাচ ওয়াশরুম (হাই কমোড) জনপ্রতি খরচ হবে ৭,৫০০ থেকে ৯,৫০০ টাকা।

যোগাযোগ

(১৩) ফ্যালকন (Falcon – The Iconic Houseboat)

ফ্যালকন হাউসবোট এ কেবিন নিতে খরচ হবে জনপ্রতি ৮,৫০০ টাকা থেকে ১০,৫০০ টাকা

যোগাযোগ

  • ঠিকানা: ৭৬৩, মার্স প্যালেস, স্বর্গলেন শেওড়াপাড়া, মিরপুর
  • মোবাইলঃ 01897-984008, 016 80548768
  • Facebook Page

(১৪) জমিদার – A Luxury Water Cruise At Tangua

সুনামগঞ্জ টাঙ্গুয়ার হাওরের অন্যতম বিলাসবহুল লাক্সারি হাউজবোট জমিদার। দৃষ্টিনন্দন এই হাউজবোটে রয়েছে বিলাসবহুল ৮টি রুম। ব্যাক্তিগত রুমের পাশাপাশি বন্ধু-বান্ধবের সাথে শেয়ার করে থাকার জন্য আলদা রুম আছে। এখানে এসি/নন-এসি সব ধরনের রুম আছে। নিদিষ্ট প্যাকেজে খাওয়া-দাওয়া সহ সুনামগঞ্জের দর্শনীয় স্থান ঘুরে দেখতে পাবেন।

জমিদার হাউজবোটের প্যাকেজ/খরচ

  • Infinity Royal Balcony Suites 12,000 TK  2 Person
  • Infinity Royal Balcony Suites 9,000 TK 3 Person
  • Infinity View Family Suites 10,000 TK 2 Person
  • Infinity View Family Suites 8,000 TK 3 Person
  • Infinity View Family Suites 7,000 TK 4 Person
  • Infinity View Premium Suites 8,000 TK 2 Person
  • Infinity View Premium Suites 7,000 TK 3 Person
  • Infinity View Premium Suites 6,000 TK 4 Person

যোগাযোগ

(১৫) Rivera – The Luxury Haor Retreat

হাওর ভ্রমণের জনপ্রিয় একটি হাউজবোট রিভারা (Revera)। এই হাউজবোট দেখতে আপনার মনে হবে আপনি কোনো পাঁচ-তারকা মানের হোটেলে আছেন। বোটের ছাদে দোলনা, ফুল বাগান, ছাতা ও কিটকট চেয়ার আছে। বোটে এসি/নন-এসি রুম সহ দাওয়া-দাওয়ার ব্যবস্থা আছে। এজন্য আপনাকে নিদিষ্ট একটি প্যাকেজ নিতে হবে।

রিভারা হাউজবোটের প্যাকেজ/খরচ

  • ২ জন এসি রুম জনপ্রতি ১০,০০০ টাকা
  • ৩ জন এসি রুম জনপ্রতি ৭,৫০০ টাকা
  • ৪ জন এসি রুম জনপ্রতি ৬,০০০ টাকা
  • ২ জন নন-এসি রুম জনপ্রতি ৮,৫০০ টাকা
  • ৩ জন নন-এসি রুম জনপ্রতি ৭,০০০ টাকা
  • ৪ জন নন-এসি রুম জনপ্রতি ৫,৫০০ টাকা

যোগাযোগ

  • ঠিকানাঃ রিভারা হাউজবোট, সুনামগঞ্জ
  • মোবাইল নাম্বারঃ 01745-111604
  • ফেসবুক পেজ

(১৬) গাংচিল – The Houseboat

গাংচিল টাঙ্গুয়ার হাওরের অন্যতম জনপ্রিয় একটি প্রিমিয়াম হাউজবোট। এসি/নন-এসি রুম সহ মোট ১৬ জন এই হাউজবোটে থাকতে পারবেন। যারা কম খরচে হাওর ভ্রমণ করতে চান তাদের জন্য সেরা একটি হাউজবোট।

গাংচিল হাউসবোট প্যাকেজ/খরচ

  • ২ জন কাঁপল রুম জনপ্রতি ৬,০০০ টাকা
  • ৩ জন জনপ্রতি ৫,০০০ টাকা
  • ৪ জন জনপ্রতি ৪,০০০ টাকা
  • ৪ বছরের উপর বাচ্চা জনপ্রতি ২,০০০ টাকা
  • ১০ বছরের উপর বাচ্চা জনপ্রতি ৩,০০০ টাকা

যোগাযোগ

  • ঠিকানাঃ গাংচিল হাউজবোট, সুনামগঞ্জ, সিলেট
  • মোবাইল নাম্বারঃ 01901-632243
  • ফেসবুক পেজ

(১৭) মুসাফির – Musafir The Phoenix Housesboat

মুসাফির টাঙ্গুয়ার হাওরের একটি জনপ্রিয় হাউজবোট। দৃষ্টিনন্দন এই হাউজবোটের ডেকোরেশন দেখলে আপনার মনে হবে আপনি কোনো হোটেলে আছেন। রুমের ভেতর শুয়ে-বসে হাওরের সৌন্দর্য উপভোগ করতে পারবেন। সাথে রয়েছে বিভিন্ন স্বাদের খাবার।

মুসাফির হাউজবোটের প্যাকেজ/খরচ

  • এটাচ বাথ ও বারান্দা (এসি) জনপ্রতি ১০,৫০০-১২,০০০ টাকা
  • এটাচ বাথ ও বারান্দা (এসি) ১-৩ জন ৯,১০০-১০,৪০০ টাকা
  • এটাচ বাথ ও বারান্দা (এসি) ১-৩ জন ৭,৭০০-৮,৮০০ টাকা
  • এটাচ বাথ ও বারান্দা (এসি) ১-৪ জন ৮,৪০০-৯,৬০০ টাকা
  • এটাচ বাথ ও বারান্দা (নন-এসি) জনপ্রতি ৯,৩৫০-৯,৯০০ টাকা
  • এটাচ বাথ ও বারান্দা (নন-এসি) ১-৩ জন ৭,৬৫০-৮,১০০ টাকা
  • এটাচ বাথ ও বারান্দা (নন-এসি) ১-৩ জন ৬,৩৭৫-৬,৭৫০ টাকা
  • এটাচ বাথ ও বারান্দা (নন-এসি) ১-৪ জন ৬,৮০০-৭,২০০ টাকা

যোগাযোগ

  • ঠিকানাঃ আবেদিন মার্কেট, ২য় তলা, দোকান নং-১ শনিরআকড়া মোড়, যাত্রাবাড়ী, ঢাকা।
  • মোবাইল নাম্বারঃ 01816-974779
  • ফেসবুক পেজ | ওয়েবসাইট

(১৮) ডুবসাঁতার – A Luxury Water Villa

ডুবসাঁতার টাঙ্গুয়ার হাওরের একটি প্রিমিয়াম হাউজবোট। এই হাউজবোটে মোট ১০ টি রুম ও ৪০ জন থাকার জায়গা আছে। নিদিষ্ট প্যাকেজে ১ রাত ২ দিন থাকা-খাওয়া সহ সুনামগঞ্জের দর্শনীয় স্থানগুলো ঘুরে দেখতে পারবেন।

ডুবসাঁতার হাউজবোটের প্যাকেজ/খরচ

  • লাক্সারি সুইট ৩ জন জনপ্রতি ৮,৯৯০ টাকা
  • লাক্সারি সুইট ৪ জন জনপ্রতি ৭,৪৯০ টাকা
  • ফ্যামিলি সুইট ৪ জন জনপ্রতি ৮,৪৯০ টাকা
  • ফ্যামিলি সুইট ৫ জন জনপ্রতি ৬,৯৯০ টাকা
  • কাপল সুইট ২ জন জনপ্রতি ৮,৯৯০ টাকা
  • এক্সিকিউটিভ সুইট ২ জন জনপ্রতি ৮,৯৯০ টাকা
  • এক্সিকিউটিভ সুইট ৩ জন জনপ্রতি ৬,৯৯০ টাকা
  • প্যানারোমা ভিউ ৩ জন জনপ্রতি ৬,৪৯০ টাকা
  • প্যানারোমা ভিউ ৪ জন জনপ্রতি ৫,৪৯০ টাকা

যোগাযোগ

  • ঠিকানাঃ ডুবসাঁতার হাউজবোট, আনোয়ারপুর, সুনামগঞ্জ, সিলেট
  • মোবাইল নাম্বারঃ 01624-422266
  • ফেসবুক পেজ

উপরে উল্লেখ করা হাউজ বোট গুলোর ভাড়া কতৃপক্ষ যেকোনো সময় পরিবর্তন করতে পারে। তাছাড়া বিভিন্ন সময় তাদের হাউজ বোটে ডিসকাউন্ট অফার থাকে। তাই হাউজ বোট বুকিং করার আগে অবশ্যই প্যাকেজ / ভাড়া ভালো করে জেনে নিবেন।

আরো পড়ুন