প্রায় ১৮ মাস পর আবারও চালু হয়েছে ঢাকা টু কলকাতা বাস সার্ভিস। ১৯৯৮ সালে প্রথম ঢাকা-কলকাতা বাস সার্ভিস চালু হয়। ২৪ সালের ৫ আগস্ট বাংলাদেশে রাজনৈতিক স্থবিরতা ও ভিসা জটিলতার কারণে বাস সার্ভিস বন্ধ হয়ে যায়। বর্তমানে ঢাকা-কলকাতা বাস সার্ভিস চালু আছে। আপনারা যারা বাসে ঢাকা থেকে কলকাতা যেতে চাচ্ছেন তাদের মধ্যে অনেকে জানতে চাচ্ছেন ঢাকা টু কলকাতা বাস ভাড়া কত টাকা বা টিকেট প্রাইজ কত। তাই আজকের আর্টিকেলে আপনাদের জানাবো ঢাকা টু কলকাতা সকল বাস ভাড়া সম্পর্কে।
ঢাকা টু কলকাতা বিভিন্ন কোম্পানির বেশ কয়েকটি বাস চলাচল করে। সব কয়টি বাসের ভাড়া ও সময়সূচী উল্লেখ করবো। যাতে আপনারা নিদিষ্ট ভাড়া ও সময়সূচী জেনে সহজে যাত্রা করতে পারেন।
ঢাকা টু কলকাতা রুটে নিয়মিত চলাচলকারী বাস গুলোর মধ্যে গ্রীন লাইন পরিবহন, শ্যামলী এনআর ট্রাভেলস, দেশ ট্রাভেলস, সৌহার্দ্য, সৌদিয়া পরিবহন উল্লেখযোগ্য। এই পরিবহনের এসি, নন-এসি, বিজনেস কোচ ও স্লিপার কোচ সার্ভিস আছে।
ঢাকা টু কলকাতা সকল বাস ভাড়া ২০২৬
ঢাকা-কলকাতা-ঢাকা রুটে নিয়মিত চলাচলকারী বাস সমূহের ভাড়া নিচে উল্লেখ করা হয়েছে।
| বাসের নাম | ভাড়া |
| গ্রীন লাইন পরিবহন (এসি) | ১,৫০০ টাকা |
| সৌদিয়া পরিবহন (এসি) | ১,৬৫০ টাকা |
| দেশ ট্রাভেলস (এসি) | ১,৯৫০ টাকা |
| দেশ ট্রাভেলস (নন-এসি) | ১,২৫০ টাকা |
| শ্যামলী পরিবহন (এসি স্লিপার) | ২,০০০ টাকা |
| সৌহার্দ্য পরিবহন (স্লিপার) | ২,০০০ টাকা |
বিঃদ্রঃ ঢাকা-কলকাতা রুটের বাস ভাড়া কর্তৃপক্ষ যেকোনো সময় পরিবর্তন করতে পারে।ঢাকা টু কলকাতা বাসের সময়সূচী
| বাসের নাম | বাস ছাড়ার সময় | বাস পৌঁছানোর সময় |
| গ্রীন লাইন পরিবহন | ২২:৩০ মিনিট | ২৩:৫৫ মিনিট |
| সৌদিয়া পরিবহন | ২২:৩০ মিনিট | ২৩:৫৫ মিনিট |
| দেশ ট্রাভেলস রাত (স্লিপার) | ০৯:০০ মিনিট | ভোর ০৭:৩০ মিনিট |
| দেশ ট্রাভেলস (স্লিপার) | রাত ১০:০০ মিনিট | ভোর ০৭:৪৫ মিনিট |
| দেশ ট্রাভেলস (নন-এসি) | বিকাল ০৫:৩০ মিনিট | রাত ০৩:৪৫ মিনিট |
| দেশ ট্রাভেলস (নন-এসি) | রাত ০৯:০০ মিনিট | ভোর ০৭:১৫ মিনিট |
| শ্যামলী পরিবহন (স্লিপার) | বিকাল ০৪:০০ মিনিট | সকাল ০৮:৩০ মিনিট |
| সৌহার্দ্য পরিবহন (স্লিপার) | রাত ১০:০০ মিনিট | সকাল ০৭:০০ মিনিট |
ঢাকা থেকে কলকাতা যাওয়ার প্রয়োজনীয় কাগজপত্র
ঢাকা থেকে কলকাতা আন্তর্জাতিক বাস সার্ভিসের মাধ্যমে যাতায়াত করার জন্য বৈধ পাসপোর্ট, ভিসা ও ট্রাভেল ট্যাক্স রসিদ অবশ্যই প্রয়োজন হবে।
ঢাকা টু কলকাতা সকল বাস কাউন্টার নাম্বার
- গ্রীন লাইন ঢাকা কলাবাগান কাউন্টার নাম্বার 01730-060006, কলকাতা কাউন্টার নাম্বার 917044090041
- সৌদিয়া পরিবহন ঢাকা কাউন্টার নাম্বার 01919654863
- দেশ ট্রাভেলস ঢাকা কাউন্টার নাম্বার 01709-989435
- শ্যামলী পরিবহন ঢাকা কাউন্টার নাম্বার 01908899626
- সৌহার্দ্য পরিবহন ঢাকা কাউন্টার নাম্বার 01772-131697





