প্রবাল এক্সপ্রেস ট্রেন – সময়সূচী, টিকেট মূল্য ও প্রয়োজনীয় তথ্য

প্রবাল এক্সপ্রেস ট্রেন (Probal Express) আগামী ১ ফেব্রুয়ারী ২০২৫ থেকে চট্টগ্রাম-কক্সবাজার রুটে চলাচল করবে। ট্রেনটি চালু হবার পর থেকে বন্দরনগরী চট্টগ্রামের সাথে পর্যটন শহর কক্সবাজারের যোগাযোগ আরো সুদৃঢ় হবে।

এই রুটে নতুন প্রবাল এক্সপ্রেস অন্তঃনগর ট্রেন চালু হওয়ার মাধ্যমে স্থানীয় যাত্রী সহ পর্যটকদের সুবিধা হবে। এছাড়া বাংলাদেশের পর্যটন শিল্পের বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

ঢাকা থেকে কক্সবাজার গামী কক্সবাজার এক্সপ্রেস ট্রেনে সিট পাওয়া যাত্রীদের জন্য অনেক কষ্টকর। তাই  ঢাকা থেকে প্রথমে চট্টগ্রাম ট্রেনে এসে প্রবাল এক্সপ্রেসে সহজে কক্সবাজার যেতে পারবেন। এতে ভ্রমণ পিপাসুদের ট্রেনে কক্সবাজার যাওয়ার সহজ সুযোগ তৈরি হলো।

নোটিশ: আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে অনলাইনে ১৩ মে ট্রেনের অগ্রিম টিকেট বিক্রি শুরু হবে। আর ঈদের পরে ফিরতি টিকেট বিক্রি শুরু হবে ২১ মে থেকে।

আগামী ১৩ মে বিক্রি হবে ২৩ মে এর টিকেট, ১৪ মে বিক্রি হবে ২৪ মে এর টিকেট, ১৫ মে বিক্রি হবে ২৫ মে এর টিকেট, ১৬ মে বিক্রি হবে ২৬ মে এর টিকেট, ১৭ মে বিক্রি হবে ২৭ মে এর টিকেট।

ঈদের পর ফিরতি ট্রেনের অনলাইন টিকেট বিক্রি হবে ২১ মে থেকে। ২১ মে পাওয়া যাবে ৩১ মে এর টিকেট, ২২ মে পাওয়া যাবে ১ জুনের টিকেট, ২৩ মে পাওয়া যাবে ২ জুনের টিকেট, ২৪ মে পাওয়া যাবে ৩ জুনের টিকেট, ২৫ মে পাওয়া যাবে ৪ জুনের টিকেট। ঈদুল আজহা উপলক্ষে অগ্রিম ও ফিরতি টিকেট রিফান্ড করা যাবে না।

প্রবাল এক্সপ্রেস ট্রেন সময়সূচী

প্রবাল এক্সপ্রেস চট্টগ্রাম রেল স্টেশন থেকে যাত্রা শুরু করে যাত্রাপথে ষোড়শহর, গোমদন্ডী, পটিয়া, দোহাজারী, সাতকানিয়া, লোহাগাড়া, চকরিয়া, ডুলাহাজারা, ইসলামাবাদ ও রামু স্টেশনে যাত্রা বিরতি  দিয়ে কক্সবাজার পৌঁছাবে।

ট্রেনটি সপ্তাহের ৬ দিন চট্টগ্রাম টু কক্সবাজার রুটে চলাচল করবে এবং প্রত্যেক সোমবার সাপ্তাহিক বন্ধ থাকবে।

প্রারম্ভিক স্টেশনযাত্রা শুরুগন্তব্যযাত্রা শেষ
চট্টগ্রামবিকাল ০৩:১০ মিনিটকক্সবাজাররাত ০৭:০০ টা
কক্সবাজারসকাল ১০:৩৫ মিনিটচট্টগ্রামদুপুর ০২:২৫ মিনিট

প্রবাল এক্সপ্রেস ট্রেনের টিকেট মূল্য / ভাড়া

প্রবাল এক্সপ্রেসে ৪ টি ক্যাটাগরি চেয়ার যুক্ত করা হয়েছে। এগুলো হলো শোভন, শোভন চেয়ার, ফার্স্ট ক্লাস সিট ও ফার্স্ট ক্লাস চেয়ার। চট্টগ্রাম থেকে সর্বনিন্ম ভাড়া ১৮৫ টাকা থেকে সর্বচ্ছো ৩৪০ টাকা।

ট্রেন রুটশোভনশোভন চেয়ারফার্স্ট ক্লাস সিটফার্স্ট ক্লাস চেয়ার
চট্টগ্রাম টু কক্সবাজার১৮৫ টাকা২২৫ টাকা৩৪০ টাকা৩৪০ টাকা
কক্সবাজার টু চট্টগ্রাম১৮৫ টাকা২২৫ টাকা৩৪০ টাকা৩৪০ টাকা

অনলাইনে টিকেট বুকিং করলে উক্ত ভাড়ার সাথে ২০ টাকা অতিরিক্ত সার্ভিস চার্জ যুক্ত হবে।

টিকেট কাটার উপায়

প্রবাল এক্সপ্রেসের টিকেট অন্যান্য ট্রেনের মতো রেল স্টেশন কাউন্টার ও অনলাইনে পাবেন। যারা অনলাইনের মাধ্যমে টিকেট বুকিং করতে চান তারা Bangladesh Railway ওয়েবসাইট ভিজিট করুন।

ট্রেনের আসন বিন্যাস

প্রবাল এক্সপ্রেসের কোচ গুলো পিএইচটি টাইপের। ট্রেনটিতে ৭৪৩ টি আসন রয়েছে এবং ১৬ টি কোচ নিয়ে চলাচল করবে।

আরো পড়ুন