বনবিবি ফরেষ্ট রিসোর্ট, সুন্দরবন

শহরের কোলাহল ছেড়ে যান্ত্রিক জীবনে একটু প্রশান্তির জন্য এক-দুই দিনের জন্য ঘুরে আসতে পারেন সুন্দরবনের পাশে অবস্থিত বনবিবি ফরেষ্ট রিসোর্ট (Bonobibi forest resort) থেকে। এখানে খুব কাছ থেকে সুন্দরবনের প্রকৃতিক সৌন্দর্য উপভোগ করতে পারবেন।

নির্জন প্রকৃতি কান পাতলেই শুনতে পাবেন পাখিদের কলকাকলি। সবুজ প্রকৃতিরের মাঝে বুক ভরে নিঃশ্বাস নিয়ে এক-দুই দিন চোখের পলকে এখানে কাটিয়ে দিতে পারবেন।

সুন্দরবনের নির্জন প্রকৃতি, পশুর নদীতে বোট ট্রিপ, বাঁশের তৈরি রাস্তায় খালি পায়ে হাঁটা, গোধূলি ও জোৎস্না রাতের রোমাঞ্চকর অনুভূতি সারাজীবন আপনার মনে রাখার মতো স্মৃতি হয়ে থাকবে।

বনবিবি রিসোর্টে ৩ টি প্রিমিয়াম ক্যাটাগরির ভিলা, কটেজ ও ২ টি ডুপ্লেক্স ভিলা রয়েছে। এর মধ্যে ২ টি জঙ্গল ভিউ কটেজ, রিভার ভিউ ভিলা, ১ টি ডুপ্লেক্স ভিলা, রিভার ভিউ ক্যাসেল ও ১ টি ফ্যামেলি স্যুইট আছে। বনবিবি রিসোর্টে মোট ৭ টি রুম রয়েছে।

যার সবগুলো রুম ও বারান্দা থেকে সুন্দরবনের প্রকৃতিক ইনফিনিটি ভিউ দেখতে পাবেন। এছাড়া খোলা রেস্তোরাঁয় বসে চা / কফি, বারবিকিউ সহ পছন্দের খাবার খেতে পারবেন।

বনবিবি ফরেষ্ট রিসোর্ট প্যাকেজ / ভাড়া

প্যাকেজ: ১ রাত ২ দিন – প্রিমিয়াম কটেজ

  • ১ রুমে ২ জন, জনপ্রতি ৫,০০০ টাকা
  • ১ রুমে ৩ জন, জনপ্রতি ৪,১০০ টাকা
  • ১ রুমে ৪ জন, জনপ্রতি ৩,৭০০ টাকা

প্যাকেজ: ২ রাত ৩ দিন – প্রিমিয়াম কটেজ

  • ১ রুমে ২ জন, জনপ্রতি ৮,৫০০ টাকা
  • ১ রুমে ৩ জন, জনপ্রতি ৬,৫০০ টাকা
  • ১ রুমে ৪ জন, জনপ্রতি ৬,০০০ টাকা

প্যাকেজ: ১ রাত ২ দিন – প্রিমিয়াম ভিলা

  • ১ রুমে ২ জন, জনপ্রতি ৬,০০০ টাকা
  • ১ রুমে ৩ জন, জনপ্রতি ৪,৬০০ টাকা
  • ১ রুমে ৪ জন, জনপ্রতি ৪,১০০ টাকা

প্যাকেজ: ২ রাত ৩ দিন – প্রিমিয়াম ভিলা

  • ১ রুমে ২ জন, জনপ্রতি ৯,৫০০ টাকা
  • ১ রুমে ৩ জন, জনপ্রতি ৭,৫০০ টাকা
  • ১ রুমে ৪ জন, জনপ্রতি ৬,৮০০ টাকা

প্যাকেজের সাথে যা যা থাকছে

  • মংলা বাস স্টেশন থেকে পিক-আপ এন্ড ড্রপ।
  • ওয়েলকাম ড্রিংকস।
  • মিনারেল ওয়াটার।
  • সকালের নাস্তা, দুপুরের খাবার, রাতের খাবার।
  • অভিজ্ঞ ভ্রমণ গাইডের সাথে গাইডদের করমজল (করমজল প্রবেশের এন্ট্রি ফি ৪৫ টাকা আপনাকে নিতে হবে)।
  • সুন্দরবনের মধ্যে ছোট খালে ডিঙ্গি নৌকায় ১ ঘন্টা ক্যানেল ক্রুজিং।

উল্লেখযোগ্য

  • প্রত্যেকটি ভিলা-ই ইনডিভিজুয়াল স্ট্রাকচার।
  • ডুপ্লেক্স ভিলার উপর নিচে মিলিয়ে ২ টি রুম, নিচ তলায় রুমের ভেতর থেকে কানেক্টিং সিড়ি।
  • ডুপ্লেক্স ভিলায় বাড়তি ফ্যামিলিটিস হিসাবে বেডরুমের সাথে ২ টি আলাদা বেলকনি রয়েছে এবং দ্বিতীয় তলা থেকে বার্ডস আই ভিউ সুন্দরবন দেখতে পাবেন।

বনবিবি রিসোর্টে যা যা থাকছে

  • সার্বক্ষণিক বিদ্যুৎ ব্যবস্থা
  • ক্যান্ডেল লাইট ডিনারের ব্যবস্থা
  • অগ্নি নির্বাপন ব্যবস্থা
  • সুপরিসর ওয়েইটিং লাউঞ্জ
  • কিড জোন (প্রক্রিয়াধীণ)
  • দাবা, লুডু, ক্যারাম সহ ইনডোর গেইস
  • দোলনা, হ্যামক ও আরামদায়ক জায়গা
  • নামাজের স্থান
  • প্রাথমিক চিকিৎসার জন্য ফার্স্ট এইড বক্স
  • বারবিকিউ ব্যবস্থা

খাওয়া-দাওয়ার ব্যবস্থা

  • সকালের নাস্তা: খিচুড়ি, বেগুন ভাজি, ডিম ভাজা, আচার, সালাদ ও মিনারেল ওয়াটার।
  • দুপুরের খাবার: সাদা ভাত, দেশি মুরগির মাংস, স্থানীয় মাছের ভর্তা, সবজি, সালাদ ও মিনারেল ওয়াটার।
  • রাতের খাবার: সাদা ভাত, হাঁস ভুনা, ডাল ভর্তা, সালাদ, কোমল পানীয় ও মিনারেল ওয়াটার।
  • অথবা পরোটা, বারবিকিউ চিকেন, স্পেশাল ডাল মাখানো সালাদ, বিভিন্ন রকমের ফল, কোমল পানীয় ও মিনারেল ওয়াটার।

যোগাযোগ তথ্য

  • ঠিকানা: ধাংমারী বন অফিস, খুলনা বিভাগ, বাংলাদেশ, মংলা, বাংলাদেশ
  • মোবাইল নাম্বার: 01886-463232, 01869-649817
  • ফেসবুক পেজ

কিভাবে যাবেন

দেশের যেকোনো স্থান থেকে বনবিবি ফরেষ্ট রিসোর্টে আসতে হলে প্রথমে মংলা বাস স্টেশন যেতে হবে। সেখান থেকে রিসোর্ট কতৃপক্ষ আপনাকে পিক-আপ করে রিসোর্টে নিয়ে যাবে। আবার রিসোর্ট থেকে মংলা বাস স্টেশন পর্যন্ত ড্রপ করবে।

ঢাকার গাবতলী, সায়েদাবাদ ও আব্দুল্লাহপুর বাস স্টেশন থেকে গ্রীন লাইন, এস আলম, সৌদিয়া, হানিফ, সোহাগ, শ্যামলী সহ যেকোনো মংলাগামী পরিবহনে করে সরাসরি মংলা যেতে পারবেন। নন-এসি বাস ভেদে জনপ্রতি ভাড়া ৭০০ টাকা

এছাড়া ঢাকা থেকে খুলনাগামী যেকোনো পরিবহনে করে খুলনা কাটাখালি নেমে যাবেন। সেখান থেকে লোকাল বাসে জনপ্রতি ১২০ টাকা ভাড়া দিয়ে মংলা বাস স্টেশন যেতে পারবেন। লোকাল বাসে যেতে সময় লাগবে প্রায় দেড় ঘন্টা।

২ জন মিলে মোটরসাইকেল করে জনপ্রতি ৪০০ টাকা দিয়ে যেতে পারবেন। কাটাখালি থেকে প্রাইভেটকার ১০০০ টাকা দিয়ে রিজার্ভ ভাড়া করে মংলা বাস স্টেশন পর্যন্ত যেতে পারবেন।

যারা ব্যাক্তিগত গাড়ি নিয়ে যাবেন তারা আগে থেকে রিসোর্টে যোগাযোগ করবেন। রিসোর্ট কতৃপক্ষ মংলাতে আপনার গাড়ি পাকিং করার সু-ব্যবস্থা করে দিবে।

আরো পড়ুন