মেঘপল্লী রিসোর্ট – সাজেকের একমাত্র সুইমিং পুল রিসোর্ট

সাজেক ভ্যালি বর্তমানে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় পর্যটন স্থান। যা চট্টগ্রাম বিভাগের রাঙ্গামাটি জেলার বাঘাইছড়ি উপজেলার অন্তর্গত একটি ইউনিয়ন। সমুদ্রপৃষ্ট থেকে সাজেকের উচ্চতা ১৮০০ ফুট।

আপনি যদি প্রকৃতিপ্রেমী হন এবং পাহাড়, মেঘ, রংধনু ও ঝর্ণা একত্রে দেখতে চান তাহলে সাজেক ভ্যালি আদর্শ স্থান। প্রকৃতির এই অপূর্ব সৌন্দর্য উপভোগ করার জন্য বছরের সবসময় সাজেকে পর্যটকদের আগমন ঘটে।

পর্যটকদের থাকার কথা বিবেচনা করে সাজেকে ১০০ টির বেশি রিসোর্ট ও কটেজ তৈরি করা হয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য হল মেঘপল্লী রিসোর্ট (Meghpolli Resort). আজকের ভ্রমণ টিপসে আপনাদের জানাবো সাজেক ভ্যালির একমাত্র লাক্সারি সুইমিং পুল মেঘপল্লী রিসোর্ট সম্পর্কে।

সাজেক ভ্যালি যত গুলো রিসোর্ট রয়েছে তার মধ্যে সবচেয়ে জনপ্রিয় রিসোর্ট মেঘপল্লী। এখানে পরিবেশবান্ধব মাটির ঘর ও ব্যাক্তিগত সুইমিং পুল কটেজ রয়েছে। বৈশাখী, শ্রাবণী, শরোদী, হৈমন্তী ও বসন্তী নামের পৃথক ৬ টি ইকো কটেজ রয়েছে।

এর মধ্যে বাসন্তী কটেজে রয়েছে একমাত্র প্রাইভেট সুইমিং পুল। যেখানে গোসল করতে করতে সাজেক অপূর্ব সৌন্দর্য পাহাড় ও মেঘের খেলা উপভোগ করতে পারবেন। হাত দিয়ে মেঘ ছুয়ে দেখতে পারবেন। প্রত্যেকটি কটেজের সাথে প্রসস্থ বারান্দা রয়েছে। রুম এবং বারান্দা থেকে মিজোরাম পাহাড় ও মেঘের ওড়াউড়ি অপূর্ব দৃশ্য দেখতে পাবেন।

মেঘপল্লী রিসোর্ট কটেজ ভাড়া

এই রিসোর্টে পৃথক ৬ কটেজ রয়েছে। এর মধ্যে বাসন্তী কটেজে প্রাইভেট সুইমিং পুল সুবিধা রয়েছে। তাই অন্যান্য কটেজের তুলনায় এই কটেজ ভাড়া একটু বেশি। নিচে কটেজ গুলোর ভাড়া উল্লেখ করা হয়েছে।

ক্রমিক নাম্বারকটেজ নামভাড়া
বৈশাখী৬,০০০ টাকা
শ্রাবণী৬,০০০ টাকা
শরোদী৬,০০০ টাকা
হৈমন্তী৬,০০০ টাকা
পৌষী৬,০০০ টাকা
বাসন্তী৭,২০০ টাকা

২০২৫ সালের ডিসেম্বর পর্যন্ত ৪০% ছাড় চলছে। ৪০% ছাড় বাদে উপরে কটেজ ভাড়ার পরিমান উল্লেখ করা হয়েছে।

সুযোগ-সুবিধা সমূহ

  • রিসোর্টের সকল কটেজের জন্য ইনফিনিটি সুইমিং পুল সুবিধা এবং বাসন্তী কটেজের জন্য প্রাইভেট সুইমিং পুল সুবিধা রয়েছে।
  • প্রত্যেকটি কটেজের সাথে প্রাইভেট প্রসস্থ বারান্দা, বিছানা ও একটি জাদুকরী ড্রয়ার বিছানা রয়েছে।
  • রিসোর্টে ওয়েলকাম ড্রিংক, কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট, অভ্যন্তরীণ রেস্তোরাঁ ও বারবিকিউ সুবিধা রয়েছে।
  • ২৪ ঘন্টা পানি, বিদ্যুৎ, সৌরবিদ্যুৎ, আইপিএস এবং ব্যাকআপ জেনারেটর সুবিধা রয়েছে।
  • বড় টাইলস যুক্ত ওয়াশরুম, হাই কমোড সহ বিনামূল্যে সাবান, সেম্পু, ব্রাশ ও পেস্ট রয়েছে।
  • রিসোর্টে আপনার নিরাপত্তা, সুরক্ষা ও গোপনীয়তা নিশ্চিত করা হয়।

খাওয়া-দাওয়া

গেস্টদের থাকার পাশাপাশি এই রিসোর্টে খাবার জন্য রেস্তোরাঁ সুবিধা রয়েছে। খাবার মেন্যু থেকে পছন্দের খাবার অর্ডার করে কটেজে বসে খেতে পারবেন। খাবার কয়েক ঘন্টা আগে খাবার অর্ডার দিতে হবে। নিচে খাবারের মেন্যু ও দাম উল্লেখ করা হয়েছে।

ব্যাম্বু চিকেন (দেশি) প্যাকেজ (১:২ জন) – ৮০০ টাকা এবং ১:৪ জন ১,৬০০ টাকা

  • সাদা ভাত
  • ভর্তা / সালাত / শাকসবজি
  • ব্যাম্বু চিকেন হাফ (ব্রয়লার মুরগী ৭০০ টাকা / দেশি চিকেন ৮০০ টাকা)
  • ব্যাম্বু চিকেন ফুল (ব্রয়লার মুরগি ১,৪০০ টাকা / দেশি চিকেন ১,৬০০ টাকা)

ব্যাম্বু বিরিয়ানি প্যাকেজ (১:২ জন) – ৭০০ টাকা

  • সালাত
  • ব্যাম্বু বিরিয়ানি (ব্রয়লার মুরগি ৭০০ টাকা / দেশি মুরগি ৯০০ টাকা

দেশি হাঁস প্যাকেজ (১:১ জন) – ৩৫০ টাকা

  • সাদা ভাত
  • ভর্তা / শাকসবজি / সালাত
  • দেশি হাঁস ভুনা
  • ডাল

দেশি মুরগি প্যাকেজ (১:১ জন) – ৩৫০ টাকা

  • সাদা ভাত
  • ভর্তা / শাকসবজি / সালাত
  • দেশি মুরগি ভুনা
  • ডাল

ব্রয়লার মুরগি প্যাকেজ (১:১ জন) – ৩০০ টাকা

  • সাদা ভাত
  • ভর্তা / শাকসবজি / সালাত
  • ব্রয়লার মুরগি ভুনা
  • ডাল

বারবিকিউ প্যাকেজ (১:১ জন) – ৩৫০ টাকা

  • বারবিকিউ চিকেন (১ কোয়ার্টার পিস)
  • ৩ টা পরোটা
  • সালাত / সস
  • মুগ ডাল
  • কোমল পানীয়

বিনামূল্যে সকালের নাস্তা (১:১ জন)

  • খিচুড়ি
  • ডিমের অমলেট / তরকারি
  • ভর্তা
  • চা / কফি
  • সকল প্যাকেজের সাথে অন্তর্ভুক্ত

এছাড়া সিজনের সময় বিভিন্ন ধরনের ফল পাওয়া যায়।

যোগাযোগ তথ্য

  • ঠিকানা: আর্মি হ্যালিপেডের পাশে অবস্থিত।
  • মোবাইল নাম্বার: 01886-761065
  • ইমেইল: meghpolliresort@gmail.com
  • ওয়েবসাইট: www.meghpolli.com
  • ফেসবুক পেজ: Meghpolli Resort

আরো পড়ুন