সিরাজগঞ্জ বাংলাদেশের উত্তর পশ্চিমাঞ্চলে যমুনা নদীর তীরে অবস্থিত একটি গুরুত্বপূর্ণ জেলা। এটি রাজশাহী বিভাগের চতুর্থ সর্বোচ্চ উন্নত জেলা। বর্তমানে সিরাজগঞ্জে ব্যবসা বানিজ্যে ব্যাপক প্রসর হয়েছে। এছাড়া সিরাজগঞ্জে ঘুরে দেখার জন্য অনেক দর্শনীয় স্থান রয়েছে।
ব্যবসার কাজে বা ভ্রমণের জন্য আশেপাশের বিভিন্ন জেলার মানুষ প্রতিদিনই সিরাজগঞ্জ আসেন। এই মানুষকে থাকার জন্য সিরাজগঞ্জ অনেক আবাসিক হোটেল গড়ে উঠেছে।
আজকের ভ্রমণ টিপসে সিরাজগঞ্জের সেরা ও নিরাপদ আবাসিক হোটেল সমূহের নাম, ঠিকানা, ভাড়া ও মোবাইল নাম্বার উল্লেখ করবো। যাতে আপনারা খুব সহজে সিরাজগঞ্জ এসে বাজেটের মধ্যে পছন্দসই আবাসিক হোটেল খুঁজে নিতে পারেন।
সিরাজগঞ্জ আবাসিক হোটেল সমূহের নাম, ঠিকানা, ভাড়া, ও মোবাইল নাম্বার
নিচে উল্লেখ করা আবাসিক হোটেল সমূহের নাম, ঠিকানা, রুম ভাড়া ও মোবাইল নাম্বার তাদের অফিসিয়াল ওয়েবসাইট, ফেসবুক পেজ, গেস্ট রিভিউ ও গুগল রেটিং থেকে সংগ্রহ করা হয়েছে।
তাই অগ্রিম বুকিং করার আগে নিজ দ্বায়িত্বে ভাড়া যাচাই করে নিবেন। আর হোটেলে গিয়ে ভাড়া ঠিক করার আগে রুম দেখে পছন্দ হলে দামাদামি করে ভাড়া ঠিক করবেন।
#১ হোটেল আলিশান (আবাসিক)
সিরাজগঞ্জ বাজার স্টেশন রোডে অবস্থিত হোটেল আলিশান (Hitel Alishan) আবাসিক অবস্থিত। এখানে এসি / নন-এসি সব ধরনের রুম রয়েছে। এছাড়া খাবার জন্য নিজস্ব রেস্টুরেন্ট, কনফারেন্স হল, কমিউনিটি সেন্টার ও গাড়ি পাকিং করার সু-ব্যবস্থা রয়েছে।
রুমের সাথে ওয়াশরুম, গিজার, এয়ারকন্ডিশন, ফ্যান, লাইট, এলইডি টিভি, ওয়াই-ফাই নেটওয়ার্ক, সোফা, কিং সাইজের বিছানা, রুম সার্ভিস সহ রুমের প্রয়োজনীয় আসবাবপত্র পাবেন।
হোটেল আলিশান রুম ভাড়া
এই আবাসিক হোটেলে ৪ ক্যাটাগরির রুম রয়েছে। নিচে রুম ভাড়া উল্লেখ করা হয়েছে।
| রুমের ধরন | রুম ভাড়া |
| সিঙ্গেল রুম (নন-এসি) | ৭০০ টাকা |
| ডাবল রুম (নন-এসি) | ১,২০০ টাকা |
| সিঙ্গেল রুম (এসি) | ১,১০০ টাকা |
| ডাবল রুম (এসি) | ২,০০০ টাকা |
যোগাযোগ তথ্য
- ঠিকানা: স্টেশন রোড়, সিরাজগঞ্জ
- মোবাইল নাম্বার: 01756-877747
- ফেসবুক পেজ
#২ হোটেল অনিক আবাসিক
সিরাজগঞ্জ মুজিব রোডে মুক্তা প্লাজায় অবস্থিত হোটেল অনিক আবাসিক। এখানে নন-এসি সিঙ্গেল ও ডাবল রুম রয়েছে।
রুমের সাথে ওয়াশরুম, ঠান্ডা ও গরম পানি, সবান, সেম্পু, ১.৫ লিটার মিনারেল ওয়াটার বোতল, ফ্যান, লাইট, ডেসিন টেবিল, ওয়াই-ফাই নেটওয়ার্ক, এলইডি টিভি, সোফা, রুম সার্ভিস, বিছানা ও রুমের প্রয়োজনীয় আসবাবপত্র রয়েছে।
হোটেল আনিক আবাসিক রুম ভাড়া
| রুমের ধরন | রুম ভাড়া |
| সিঙ্গেল রুম (নন-এসি) | ৫০০ টাকা |
| ডাবল বেড রুম (নন-এসি) | ৮০০ টাকা |
যোগাযোগ তথ্য
- ঠিকানা: মুক্তা প্লাজা, মুজিব রোড, সিরাজগঞ্জ
- মোবাইল নাম্বার: 01712-062061
#৩ যমুনা বিলাস
সিরাজগঞ্জ রেলওয়ে স্টেশন রোডে অবস্থিত যমুনা বিলাস আবাসিক হোটেল। সুন্দর ডেকোরেশন পরিস্কার পরিচ্ছন্ন হোটেলটি ইতিমধ্যে শহরের সেরা আবাসিক হোটেল সমূহের মধ্যে অন্যতম। মিডিয়া কর্মীদের জন্য বিশেষ ছাড় রয়েছে এই হোটেলে।
এখানে এসি / নন-এসি ৮ ক্যাটাগরির রুম রয়েছে। রুমের সাথে ওয়াশরুম, ঠান্ডা ও গরম পানি, ব্রাশ, পেস্ট, সাবান, সেম্পু, ফ্যান, এয়ারকন্ডিশন, লাইট, ওয়াই-ফাই নেটওয়ার্ক, এলইডি টিভি, চা / কফি, সোফা, বিছানা ও রুমের প্রয়োজনীয় আসবাবপত্র পাবেন।
যমুনা বিলাস আবাসিক হোটেল ভাড়া
| রুমের ধরণ | রুম ভাড়া |
| সিঙ্গেল ডিলাক্স (এসি) | ১,২০০ টাকা |
| ডাবল ডিলাক্স (এসি) | ১,৭০০ টাকা |
| প্রিমিয়াম (এসি) | ২,০০০ টাকা |
যোগাযোগ তথ্য
- ঠিকানা: বীর মুক্তিযোদ্ধা আব্দুল লতিফ মির্জা সড়ক, স্টেশন রোড, সিরাজগঞ্জ
- মোবাইল নাম্বার: 01716-330018, 01853-092456
- ওয়েবসাইট
- ফেসবুক পেজ
#৪ হোটেল সেঞ্চুরি ইন
সিরাজগঞ্জ শহরের এস এস রোডে অবস্থিত হোটেল সেঞ্চুরি ইন। বর্তমানে সিরাজগঞ্জ শহরে যতগুলো আবাসিক হোটেল রয়েছে তার মধ্যে সবচেয়ে আধুনিক ও নির্ভরযোগ্য একটি হোটেল।
এই হোটেলে ৫ ক্যাটাগরির এসি/নন-এসি রুম রয়েছে। রুমের সাথে ওয়াশরুম, ঠান্ডা ও গরম পানি, ২৪ ঘন্টা রুম সার্ভিস, ওয়াই-ফাই নেটওয়ার্ক, এলইডি টিভি, এয়ারকন্ডিশন, ফ্যান, লাইট, লন্ড্রি, সোফা, কিং সাইজের বিছানা সহ রুমের প্রয়োজনীয় আসবাবপত্র রয়েছে।
এছাড়া বিনামূল্যে সকালের নাস্তা, সার্বক্ষাণিক নিরাপত্তা ব্যবস্থা ও গাড়ি পাকিং করার সু-ব্যবস্থা রয়েছে।
হোটেল সেঞ্চুরি ইন রুম ভাড়া
| রুমের ধরন | রুম ভাড়া |
| ডিলাক্স রুম কুইন সাইজ বেড | ২,০০০ টাকা |
| গ্র্যান্ড সুইট কটেজ কিং সাইজ বেড | ২,৫০০ টাকা |
| হানিমুন স্যুট | ২,৫০০ টাকা |
| সুপার ডিলাক্স টুইন বেড রুম | ৩,০০০ টাকা |
| ভিআইপি কুইন সাইজ বেড | ২,৫০০ টাকা |
যোগাযোগ তথ্য
- ঠিকানা: ৮৬৪-৮৬৫, নূরজাহান প্লাজা, এস এস রোড, সিরাজগঞ্জ – ৬৭০০
- মোবাইল নাম্বার: 01781-854027, 0751-62688
- ইমেইল: [email protected]
- ওয়েবসাইট
- ফেসবুক পেজ
#৫ হোটেল পূবালী (আবাসিক)
সিরাজগঞ্জ রেলওয়ে স্টেশন রোডে অবস্থিত হোটেল পূর্বালী আবাসিক। যারা কম খরচে সিরাজগঞ্জ আবাসিক হোটেলে থাকতে চান তাদের জন্য আদর্শ ও নিরাপদ স্থান।
এখানে এসি / নন-এসি সিঙ্গেল, ডাবল সব ধরনের রুম রয়েছে। রুমের সাথে ওয়াশরুম, ওয়াই-ফাই নেটওয়ার্ক, এলইডি টিভি, ফ্যান, লাইট, এয়ারকন্ডিশন, টি-টেবিল, বিছানা সহ রুমের প্রয়োজনীয় আসবাবপত্র পাবেন।
হোটেল পূবালী রুম ভাড়া
| রুমের ধরন | রুম ভাড়া |
| সিঙ্গেল রুম (নন-এসি) | ৪০০ টাকা |
| ডাবল রুম (নন-এসি) | ৮০০ টাকা |
| সিঙ্গেল রুম (এসি) | ৯০০ টাকা |
যোগাযোগ তথ্য
- ঠিকানা: স্টেশন রোড, সিরাজগঞ্জ
- মোবাইল নাম্বার: 01715-975107
#৬ চৌধুরী রেসিডেন্স
সিরাজগঞ্জ দারিয়াপুর বাজার শাহজাদপুর বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুরের বাড়ির কাছাকাছি অবস্থিত চৌধুরী রেসিডেন্স। সিরাজগঞ্জের আধুনিক মানসম্মত একটি আবাসিক হোটেল। এখানে বাজেটের মধ্যে সব ধরনের রুম রয়েছে।
এখানে এসি/নন-এসি ৮ ক্যাটাগরির রুম রয়েছে। রুমের সাথে ওয়াশরুম, ঠান্ডা ও গরম পানি, এয়ারকন্ডিশন, ফ্যান, ওয়াই-ফাই নেটওয়ার্ক, এলইডি টিভি, গিজার, সোফা, লাইট, কিং সাইজের বিছানা, রুম সার্ভিস সহ রুমের প্রয়োজনীয় আসবাবপত্র রয়েছে।
চৌধুরী রেসিডেন্স আবাসিক এর রুম ভাড়া
| রুমের ধরন | রুম ভাড়া |
| সিঙ্গেল বেড রুম (নন-এসি) | ৪০০ টাকা |
| ডাবল বেড রুম (নন-এসি) | ৬০০ টাকা |
| কাপল বেড রুম (নন-এসি) | ৭০০ টাকা |
| সিঙ্গেল টুইন বেড রুম (এসি) | ১,২০০ টাকা |
| কাপল বেড রুম (এসি) | ১,২০০ টাকা |
| ফ্যামেলি বেড রুম (এসি) ৩ জন | ১,৫০০ টাকা |
| ফ্যামেলি বেড রুম (এসি) ৪ জন | ২,০০০ টাকা |
যোগাযোগ তথ্য
- ঠিকানা: দারিয়াপু বাজার, শাহজাদপুর, সিরাজগঞ্জ
- মোবাইল নাম্বার: 01944-407789, 01760-935678
- ইমেইল: [email protected]
- ফেসবুক পেজ
উপরে উল্লেখ করা আবাসিক হোটেল সমূহের ভাড়া যেকোনো সময় পরিবর্তন হতে পারে। এছাড়া বিভিন্ন সময় ডিসকাউন্ট অফার থাকে। তাই অগ্রিম বুকিং করার আগে ভাড়া ও অফার আছে কিনা জেনে নিবেন।
আরো পড়ুন
