হোটেল প্লাজা বান্দরবান ভাড়া ও যোগাযোগ তথ্য

হোটেল প্লাজা বান্দরবান (Hotel plaza Bandarban) শহরের বাস স্টেশন এর পাশের অবস্থিত। যারা বান্দরবান ভ্রমণে গিয়ে শহরে রাত্রিযাপন করতে চাচ্ছেন তাদের থাকার জন্য আদর্শ স্থান।

হোটেল প্লাজায় মোট এসি নন-এসি ৬৭ টির কক্ষ এবং ৩০/১০০ জন ধারণক্ষমতা সম্পূর্ণ কনফারেন্স হল রয়েছে। রাত্রিযাপন করার পাশাপাশি এখানে খাবার খাওয়ার জন্য তাদের রেস্টুরেন্ট ব্যবস্থা রয়েছে।

এছাড়া সন্ধ্যায় বারবিকিউ পার্টি তো থাকছে। হোটেলের নিজস্ব পরিবহন ব্যবস্থা রয়েছে, যার মাধ্যমে বান্দরবানের দর্শনীয় স্থান সমূহ ঘুরে আসতে পারবেন। আপনি যদি হঠাৎ অসুস্থ হয়ে যান তাহলে প্রাথমিক চিকিৎসা সুবিধা পাবেন।

আজকের আর্টিকেলে আপনাকে বলবো হোটেল প্লাজা বান্দরবান এর ঠিকানা, রুম ভাড়া, সুযোগ সুবিধা ও যোগাযোগ সহ বিস্তারিত তথ্য।

হোটেল প্লাজা বান্দরবান রুম ভাড়া

হোটেল প্লাজায় বিভিন্ন ক্যাটাগরির রুম রয়েছে। এ গুলো হল প্লাজা স্যুট এসি, ডিলাক্স কাপল + কাপল এসি, ডিলাক্স কাপল + সিঙ্গেল এসি, ডিলাক্স টুইন এসি, ডিলাক্স কাপল এসি এবং টেন সিঙ্গেল বেড।

এই হোটেলের রুম ভাড়া সহ সকল তথ্য তাদের অফিসিয়াল ওয়েবসাইট এবং ফেসবুক পেজ থেকে সংগ্রহ করা হয়েছে। তাই সময়ের সাথে ভাড়ার পরিমান কম বেশি হতে পারে। তাই রুম বুকিং করার আগে অবশ্যই যোগাযোগ করে বিস্তারিত জেনে নিবেন।

রুমের ধরনভাড়া
প্লাজা স্যুট এসি ( ২ রুম কানেক্টেড)৬,৩২৫ টাকা
ডিলাক্স কাপল + কাপল এসি (ফ্যামেলি রুম)৪,০২৫ টাকা
ডিলাক্স কাপল +;সিঙ্গেল এসি (ফ্যামেলি রুম)৩,৭৯৫ টাকা
ডিলাক্স টুইন এসি৩,২২০ টাকা
ডিলাক্স কাপল এসি২,৬৪৫ টাকা
টেন সিঙ্গেল বেড২,৫০০ টাকা

এছাড়া ৩০/১০০ আসন বিশিষ্ট কনফারেন্স রুমের ব্যবস্থা রয়েছে।

রুমের সুবিধা সমূহ

  • কিং সাইজের বিছানা
  • এলইডি টিভি
  • বিনামূল্যে সকালের নাস্তা
  • ওয়াই-ফাই নেটওয়ার্ক
  • ২৪ ঘন্টা রুম সার্ভিস
  • ওয়াশ রুম
  • এয়ারকন্ডিশন
  • ফ্যান
  • সোফা
  • বিনামূল্যে প্রসাধণী
  • প্রয়োজনীয় আসবাবপত্র

যোগাযোগ তথ্য

হোটেলের অন্যান্য সুবিধা সমূহ

  • ২৪/৭ ঘন্টা সিকিউরিটি
  • নিজস্ব বিদ্যুৎ ব্যবস্থা
  • গাড়ি পাকিং সুবিধা
  • প্রাথমিক চিকিৎসা ব্যবস্থা
  • কিচেন
  • রেস্টুরেন্ট
  • নিজস্ব পরিবহন ব্যবস্থা
  • সন্ধ্যায় বারবিকিউ পার্টি

আরো পড়ুন