শরীফ ফুড কোর্ট এন্ড ড্রিম পার্ক, কেরানীগঞ্জ

রাজধানী ঢাকা থেকে মাত্র ১০ কিলোমিটার দূরে কেরানীগঞ্জের কোনাখোলায় শরীর নগরে অবস্থিত শরীফ ফুড কোর্ট এন্ড ড্রিম পার্ক (Sharif housing dream park & food park)। প্রথমে এই পার্কে ফ্রিতে প্রবেশ করার সুযোগ থাকলেও বর্তমানে টিকেট কেটে প্রবেশ করতে হয়।

দৃষ্টিনন্দন এই পার্কে দেশি-বিদেশি বিভিন্ন ধরনের রাইডস আছে। এসব রাইডস গুলোতে ছোটদের পাশাপাশি বড়রাও চড়তে পারবেন। অধিকাংশ রাইডস গুলোতে টিকেট কেটে চড়তে হয়।

এসব রাইডস গুলোর মধ্যে জম্বি হাউস (২০০ টাকা), রোলার কোস্টার (২০০ টাকা), 9D মুভি (১৫০ টাকা), বাম্পার কার (১৫০ টাকা), রেঞ্জার (১২০ টাকা), পাইরেট শিপ (১২০ টাকা), ফ্রীফল (১২০ টাকা), ওয়েভ রিভার (১০০ টাকা), গার্ডেন কোষ্টার (৮০ টাকা), সুপার জেট (৮০ টাকা), মেরি-গো রাউন্ড (৮০ টাকা), অক্টোপাস (৮০ টাকা), ফ্লাইং চেয়ার (৮০ টাকা), ট্রেন (৮০ টাকা), সুপার কার (৮০ টাকা), ডলফিন (৮০ টাকা), ফেরিস হুইল (৮০ টাকা) উল্লেখযোগ্য।

এছাড়া পার্কে খাবার জন্য দৃষ্টিনন্দন ফুড কোর্ট, কেনাকাটা করার জন্য রংবেরং কালেকশন শো-রুম, পিকনিক স্পট, পার্টি সেন্টার, বাচ্চাদের জন্য কিডস জোন, গেমস জোন, বসার স্থান, নামাজের জন্য মসজিদ, লাভ পয়েন্ট ও সেলফি জোন, দোলনা, কৃত্রিম ঝর্ণা ও রংবেরঙের মাছ, এবং সুইমিং পুল আছে। সুইমিং পুল ২ ঘন্টা টিকেট ২০০ টাকা।

BM Khalid Hasan Sujon

সন্ধ্যার পর শরীফ ফুড কোর্ট এন্ড ড্রিম পার্কে চারদিকের রংবেরং এর আলো যেন পার্কের সৌন্দর্য আরো কয়েক গুন বাড়িয়ে দেয়। তাই পরিবার-পরিজন ও বন্ধু-বান্ধব নিয়ে ঘুরে যেতে পারেন শরীফ হাউজিং ড্রিম পার্ক এন্ড ফুড কোর্ট থেকে।

বিঃদ্রঃ- পার্কে সকল প্রকার খাবার ও পানীয় নিয়ে প্রবেশ সম্পূর্ণভাবে নিষেধ।

যোগাযোগ

শরীফ ফুড কোর্ট এন্ড ড্রিম পার্ক সময়সূচী ও টিকিট মূল্য

প্রতিদিন সকাল ১১ টা থেকে রাত ৯ টা পর্যন্ত শরীফ ফুড কোর্ট এন্ড ড্রিম পার্ক খোলা থাকে। শুধুমাত্র শুক্রবার সকাল ১০ টা থেকে রাত ১১ টা পর্যন্ত খোলা থাকে।

শরীফ ফুড কোর্ট এন্ড ড্রিম পার্কে জনপ্রতি প্রবেশ টিকিট মূল্য ৫০ টাকা। ৩.৫ ফিটের নিচে বাচ্চাদের জন্য টিকিট লাগে না। এছাড়া তাদের ৩ টি প্যাকেজ আছে।

BM Khalid Hasan Sujon
  • এন্টি + ১০ রাইডস রেগুলার মূল্য জনপ্রতি ৭০০ টাকা
  • এন্টি + ৮ রাইডস রেগুলার মূল্য জনপ্রতি ৮৫০ টাকা
  • এন্টি + ৫ রাইডস রেগুলার মূল্য জনপ্রতি ৩৭০ টাকা

কিভাবে যাবেন

রাজধানী ঢাকার যেকোনো স্থান থেকে প্রথমে গুলিস্তান আসবেন। গুলিস্তান থেকে দিশারী পরিবহনের বাসে চড়ে বাবুবাজার ব্রিজ হয়ে কদমতলী আসবেন। কদমতলী থেকে সিএনজি করে শরীফ ফুড কোর্ট এন্ড ড্রিম পার্কে যেতে পারবেন।

এছাড়া ঢাকার মিরপুর থেকে নবকলি পরিবহনের বাসে চড়ে সরাসরি পার্কের মেইন গেইটের সামনে আসতে পারবেন। ঢাকার মোহাম্মদপুর থেকে বসিলা গামী সিএনজি করে সরাসরি শরীফ ফুড কোর্ট এন্ড ড্রিম পার্কের মেইন গেটের সামনে আসতে পারবেন।

কোথায় খাবেন

পার্কের ভেতরে শরীফ ফুড কোর্ট নামে একটি খাবার রেস্তোরাঁ আছে। এখান থেকে পছন্দের খাবার খেতে পারবেন। দাম তুলনামূলক একটু বেশি মনে হয়েছে আমার।

কোথায় থাকবেন

শরীফ ফুড কোর্ট এন্ড ড্রিম পার্কে ঘুরতে আসা দর্শনার্থীদের জন্য রাত্রিযাপন করার ব্যবস্থা নেই। এটি ডে-ট্যুরে ঘুরতে আসা দর্শনার্থীদের জন্য। আপনি যদি রাত্রিযাপন করতে চান তাহলে কেরানীগঞ্জ বা ঢাকার বিভিন্ন হোটেল গুলোতে থাকতে পারবেন।

BM Khalid Hasan Sujon

আরো পড়ুন