চন্দ্রডিঙ্গা পাহাড় পাঁচগাও কলমাকান্দা নেত্রকোনা

চন্দ্রডিঙ্গা পাহাড় বাংলাদেশের ময়মনসিংহ বিভাগের নেত্রকোনা জেলার কলমাকান্দা উপজেলার রংছাতি ইউনিয়নের পাঁচগাও গ্রামে অবস্থিত একটি গারো পাহাড়। স্থানীয় বাসিন্দাদের কাছে পাহাড়টি পাঁচগাও টিলা বা কলমাকান্দার পাহাড় নামেও পরিচিত। চন্দ্রডিঙ্গা পাহাড় ইন্ডিয়ার মেঘালয় রাজ্য থেকে বাংলাদেশ পর্যন্ত বিস্তৃত।

পাঁচগাও গ্রামের সমতল ভূমির মাঝখানে অবস্থিত বিশাল এই পাহাড় যেন সবুজের গালিচা বিছানো। পাহাড়ের টিলার পাদদেশে বাস করে গারো ও হাজং উপজাতিরা। একসময় এখানে বন্য হাতি দেখা গেলেও বর্তমানে আর দেখা যায় না। তবে স্থানীয়দের মতে ইন্ডিয়ার অংশে বন্য হাতির দেখা যায়। এছাড়া পাহাড়ে কিছু প্রাণীর বসবাস চোখে পড়ে। পাহাড়ে চড়ার পরে দেখতে পাবেন ছোট ছোট কয়েকটি ঝর্ণা, ঝিরিপথ ও ট্রেইল। ঝিরির ঠান্ডা পানি আপনার সকল ক্লান্তি নিমিষেই দূর করে দিবে।

জনশ্রুতি অনুযায়ী, কয়েক শত বছর আগে চাঁদ সওদাগরের নৌকা এখানে ডুবে গিয়েছিল। পাহাড়ের আকার-আকৃতি নৌকার মতো হওয়ায় নামকরণ করা হয়েছে চন্দ্রডিঙ্গা পাহাড়। এই কাহিনী অনুসারে পাহাড়ের পৌরাণিক তাৎপর্য বাড়িয়ে তোলে। বর্তমানে সোস্যাল মিডিয়ায় পাঁচগাও কলমাকান্দা চন্দ্রডিঙ্গা পাহাড় ভাইরাল হওয়ার পর থেকে জনপ্রিয় ট্যুরিস্ট স্পটে পরিনত হয়েছে।

চন্দ্রডিঙ্গা পাহাড় পাঁচগাও কলমাকান্দা নেত্রকোনা কিভাবে যাবেন

পাঁচগাও চন্দ্রডিঙ্গা পাহাড় যেতে হলে প্রথমে আপনাকে নেত্রকোনা আসতে হবে। ঢাকার মহাখালী বাস টার্মিনাল থেকে প্রতিদিন নেত্রকোনার কলমাকান্দার উদ্দেশ্যে বাস ছেড়ে যায়। জনপ্রতি ভাড়া ৪৫০-৫০০ টাকা। ঢাকা থেকে রাতে রওনা দিলে ভোরে নেত্রকোনা পৌঁছে যাবেন।

এছাড়া ঢাকা থেকে ময়মনসিংহ হয়ে নেত্রকোনা যেতে পারবেন। ঢাকা থেকে ময়মনসিংহ জনপ্রতি বাস ভাড়া ৪০০ টাকা এবং ময়মনসিংহ থেকে নেত্রকোনা বাস ভাড়া ৮০ টাকা। চাইলে সিএনজি করে নেত্রকোনা যেতে পারবেন, ভাড়া ১০০ টাকা।

কলমাকান্দা বাজার থেকে পাঁচগাও গ্রাম সহ আশেপাশের দর্শনীয় স্থান সমূহ ঘুরে দেখার জন্য বাইক বা সিএনজি ভাড়া পাওয়া যায়।

কোথায় খাবেন

পাঁচগাও গ্রাম ভ্রমণের সময় সাথে পানি ও শুকনো খাবার নিবেন। কারণ সেখানে খাবার হোটেল ও দোকান তুলনামূলক কম। কলমাকান্দা বাজারে খাবার জন্য কয়েকটি হোটেল আছে। এছাড়া ভালো মানের খাবার জন্য নেত্রকোনা শহর যেতে হবে। নেত্রকোনা ভ্রমণে গেলে অবশ্যই সেখানকার বিখ্যাত বালিশ মিষ্টির স্বাদ নিতে ভুলবেন না।

কোথায় থাকবেন

ঢাকা থেকে একদিনের ট্যুরে নেত্রকোনার পাঁচগাও ঘুরে আসতে পারবেন। যারা নেত্রকোনা রাত্রিযাপন করতে চান তারা শহরের হোটেল মুন স্টার (01959-757129), হোটেল গ্রান্ড সালাম ইন্টারন্যাশনাল (01996-572034), হোটেল সোনার তরী, হোটেল গোল্ডেন স্টার (01929-327905), হোটেল সুরমা, হোটেল জয়া ইন্টারন্যাশনাল ইত্যাদি হোটেলে রাত্রিযাপন করতে পারবেন।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *