গ্রীন লাইন বাস ঢাকা টু কক্সবাজার ভাড়া ও সময়সূচী ২০২৬

গ্রীন লাইন বাস বাংলাদেশের পরিবহন জগতের অন্যতম একটি পরিবহন সংস্থা। ১৯৯০ সালে আলহাজ্ব মোহাম্মদ আলাউদ্দিন গ্রীন লাইন পরিবহন সংস্থা প্রতিষ্ঠা করেন। প্রথমে ঢাকা-চট্টগ্রাম রুটে পরিবহন ব্যবসা শুরু করার মাধ্যমে এর যাত্রা শুরু হয়। বর্তমানে এটি ঢাকা থেকে দেশের বিভিন্ন জেলার পাশাপাশি ভারতের কলকাতায়ও পরিবহন সুবিধা প্রদান করছে। আজকের আর্টিকেলে আমরা জানবো গ্রীন লাইন বাস ঢাকা টু কক্সবাজার ভাড়া ও সময়সূচী সম্পর্কে। যাতে আপনারা নিদিষ্ট ভাড়া ও সময়সূচী জেনে যাত্রা করতে পারেন।

গ্রীন লাইন পরিবহনের ইকোনমিক ক্লাস, ভিআইপি / এসি কোচ ও স্লিপার কোচ বাস আছে। বাংলাদেশে সর্বপ্রথম সড়কপথে গ্রীন লাইন পরিবহন এসি বাস পরিসেবা চালু করেন।

গ্রীন লাইন ২০১৪ সালে সড়কপথে পরিবহনের পাশাপাশি গ্রীন লাইন ওয়াটারওয়েজ নামে টেকনাফ-সেন্ট মার্টিন জলপথে গ্রীন লাইন-১ লঞ্চ ছাড়ে। ২০১৫ সালে ঢাকা-বরিশাল নৌপথে এমভি গ্রীন লাইন২-৩ নামে দুইটি জলযান যুক্ত করে। বর্তমানে জলপথে ও সড়কপথে যাত্রীদের আস্থার নাম গ্রীন লাইন।

বর্তমানে ঢাকা টু কক্সবাজার রুটে যতগুলো পরিবহন চলাচল করে তাদের মধ্যে যাত্রীদের কাছে সবচেয়ে জনপ্রিয় গ্রীন লাইন বাস। তাই আজকের আর্টিকেলে আপনাদের জানাবো গ্রীন লাইন বাস ঢাকা টু কক্সবাজার ভাড়া ও সময়সূচী সম্পর্কে।

গ্রীন লাইন বাস ঢাকা টু কক্সবাজার ভাড়া কত

ঢাকা টু কক্সবাজার টু ঢাকা রুটে গ্রীন লাইন পরিবহনের বেশ কয়েকটি বাস নিয়মিত চলাচল করে। এর মধ্যে ইকোনমিক ক্লাস, ভিআইপি / এসি কোচ ও স্লিপার কোচ বাস আছে। একেক বাসের ভাড়া একেক রকম। নিচে বাস ভাড়া উল্লেখ করা হয়েছে।

  • গ্রীন লাইন বাস ইকোনমিক ক্লাস ঢাকা টু কক্সবাজার ভাড়া ১,৫০০ টাকা।
  • গ্রীন লাইন বাস ভিআইপি / এসি কোচ ঢাকা টু কক্সবাজার ভাড়া ২,০০০-২,৩০০ টাকা।
  • গ্রীন লাইন বাস স্লিপার কোচ ঢাকা টু কক্সবাজার ভাড়া ২,৫০০ টাকা।

গ্রীন লাইন বাস ঢাকা টু কক্সবাজার সময়সূচী

বাসের নামছাড়ার সময়সূচীপৌঁছানোর সময়সূচী
গ্রীন লাইন (ডাবল ভিআইপি কোচ)রাত ০৯:০০ মিনিটভোর ০৫:০০ মিনিট
গ্রীন লাইন (স্লিপার কোচ)রাত ০৯:৩০ মিনিটভোর ০৫:৩০ মিনিট
গ্রীন লাইন (ইকোনমিক কোচ)রাত ১০:০০ মিনিটসকাল ০৬:০০ মিনিট
গ্রীন লাইন (ডাবল ডেক কোচ)রাত ১০:১৫ মিনিটসকাল ০৬:১৫ মিনিট
গ্রীন লাইন (বিজনেস কোচ)রাত ১০:২০ মিনিটসকাল ০৬:২০ মিনিট
গ্রীন লাইন (স্লিপার কোচ)রাত ১১:০০ মিনিটসকাল ০৭:০০ মিনিট

আরো পড়ুন