জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর বা ৩৬ জুলাই স্মৃতি জাদুঘর বাংলাদেশের রাজধানী ঢাকার শেরে বাংলা নগরে অবস্থিত। বাংলাদের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাসভবন গণভবনকে ৩৬ জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর প্রতিষ্ঠা করা হয়।
২০২৪ সালের ৫ সেপ্টেম্বর বাংলাদের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনূসের উপদেষ্টা পরিষদের পঞ্চম বৈঠকে এই সিদ্ধান্ত গৃহীত হয়। এরপর ২০২৬ সালের ৫ আগস্ট জুলাই গণঅভ্যুত্থানের দুই বছর পূর্তি উপলক্ষ্যে বাংলাদেশ সরকারের বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান জুলাই স্মৃতি জাদুঘর শুভ উদ্বোধন করেন এবং ৬ আগস্ট জনসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়।
জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর কোথায় অবস্থিত
জাদুঘরটি গণভবন, শেরে বাংলা নগর, ঢাকা (জাতীয় সংসদ ভবনের উত্তর পাশে অবস্থিত)। এটি মিরপুর সড়কের পশ্চিম পাশে ও লেকসড়কের ক্রসিং-এ অবস্থিত। জাতীয় সংসদ ভবন থেকে মাত্র ৫ মিনিটের দূরত্বে অবস্থিত।
জুলাই স্মৃতি জাদুঘর খোলার সময়সূচী
জুলাই স্মৃতি জাদুঘর শনিবার থেকে বুধবার সকাল ১১ টা থেকে সন্ধ্যা ৬ টা পর্যন্ত এবং শুক্রবার দুপুর ২ টা থেকে সন্ধ্যা ৬ টা পর্যন্ত খোলা থাকে। সাপ্তাহিক ছুটির দিন বৃহস্পতিবার। দর্শনার্থীদের দৈনিক ৩ টি নিদিষ্ট সময়ভিক্তিক স্লটে প্রবেশ করতে হয়।
দৈনিক স্লটসমূহ
- সকালের স্লটঃ সকাল ১১:০০ টা থেকে দুপুর ০১:০০ টা
- দুপুরের স্লটঃ দুপুর ০১:৩০ টা থেকে ০৩:৩০ টা
- বিকাল স্লটঃ বিকাল ০৪:০০ টা থেকে সন্ধ্যা ০৬:০০ টা
জুলাই স্মৃতি জাদুঘরের প্রবেশ টিকিট কাটার সময় আপনাকে ৩ টি স্লট থেকে যেকোনো একটি সময় সিলেক্ট করতে হবে।
জুলাই স্মৃতি জাদুঘর টিকেট মূল্য
কাউন্টার বা অনলাইনে July36.gov.bd/buy-ticket ওয়েবসাইট থেকে টিকিট বুকিং করতে হবে। টিকিট বুকিং করার সময় ৩টি স্লট থেকে যেকোনো একটি সিলেক্ট করে টিকিট বুকিং করতে হবে। প্রতিদিন সর্বোচ্চ ৯০০ জন দর্শনার্থী জাদুঘরে প্রবেশ করতে পারবেন।

- বাংলাদেশী প্রাপ্তবয়স্ক ৫০ টাকা
- বাংলাদেশী শিশু (৩-১২ বছর) ২০ টাকা
- সার্কভুক্ত দেশের নাগরিক ৫০০ টাকা
- বিদেশী নাগরিক ২,০০০ টাকা
জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের মূল আকর্ষণ সমূহ
- ঐতিহাসিক নিদর্শনঃ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিভিন্ন কক্ষসহ বিভিন্ন স্থানে জুলাই শহীদের রক্তাক্ত জামা ও সংগ্রামের প্রতীকী উপস্থাপন।
- প্রদর্শনী গ্যালারিঃ ২৪ জুলাই আন্দোলনের আলোকচিত্র, ডিজিটাল ইনস্টলেশন, ভিডিওচিত্র, শহীদ ও আহতদের ব্যক্তিগত স্মারক।
- প্রাঙ্গণঃ জুলাই আন্দোলনে জীবন উৎসর্গকারীদের স্মরণে তৈরি প্রতীকী সমাধি ও বিভিন্ন ভাস্কর্য।
জুলাই স্মৃতি জাদুঘর কিভাবে যাবেন
ঢাকার যেকোনো স্থান থেকে বাস / প্রাইভেটকার / সিএনজি / মোটরসাইকেল করে ফার্মগেট, আসাদগেট বা চন্দ্রিমা উদ্যান (সোহরাওয়ার্দী উদ্যানের সংলগ্ন এলাকা/সংসদ ভবন সংলগ্ন শেরেবাংলা নগর) এলাকায় আসবেন। সেখান থেকে রিকশা, সিএনজি বা লোকাল বাসে খুব সহজেই গণভবন সংলগ্ন ৩৬ জুলাই জাদুঘরে পৌঁছাতে পারবেন।





