কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ রোডে ৪০ মিনিটের ড্রাইভ দূরত্বে ইনানী সমুদ্র সৈকতের মনোমুগ্ধকর তীরে অবস্থিত কক্সবাজারের সবচেয়ে লাক্সারি ফাইভ স্টার হোটেল বেওয়াচ (Baywatch Hotel)। বেওয়াচ হোটেল কক্সবাজার কেবল একটি রিসোর্ট নয়, এটি সমুদ্র সৈকত ও প্রাকৃতির মাঝে একটি আরামদায়ক গন্তব্য।
ইনানী বিচের একদমই পাশের লোকেশন, চোখ জুড়ানো অন্টারিওর, সুবিশাল লভি, বিলাশ বহুল হোটেল রুম, হোটেলের বেলকনি থেকে সী ভিউ, কক্সবাজারের সেরা ইনফিনিটি সুইমিংপুল, সৈকতের পাশে সুইমিং পুল, বাচ্চাদের সুইমিংপুল, অলডে ডাইনিং, স্কাই লাউঞ্জ, বীচ লাউঞ্জ, ক্যাফে লাউঞ্জ, আইসক্রিম পার্লার, অ্যাকোয়া লাউঞ্জ, বে লাউঞ্জ, হোটেল সংলগ্ন প্রাইভেট বীচ, হেলিপ্যাড, সেমিনার হল, ব্যাস্কোয়েট হল, সম্মেলন কক্ষ, ব্যবসা কেন্দ্র, বিবাহ, কর্পোরেট অনুষ্ঠান, ককটেল মকটেল বার, জিমনেসিয়াম, কিডস কর্নার, আরোহা অথেনটিক থাই স্পা, তথ্য ডেস্ক, ভ্রমণ ডেস্ক, ২৪ ঘন্টা এটিএম বুথ, গাড়ি পাকিং, বিমানবন্দরে শাটল সার্ভিসের মাধ্যমে আনা-নেওয়া সুবিধা এবং টপক্লাস সার্ভিস সব বিবেচনা করে বেওয়াচ কক্সবাজারের সবচেয়ে আধুনিক ও লাক্সারি হোটেল।
বেওয়াচ হোটেল কক্সবাজার রুম ভাড়া ও খরচ
| Room Type | Room Price |
| Royal Suite (Sea View) | 1,70,000 Tk |
| Presidential Suite (Sea View) | 1,50,000 Tk |
| Premium Suite (Sea View) | 65,000 Tk |
| Family Connecting (Sea View) | 36,000 Tk |
| Honeymoon Suite (Sea View) | 31,500 Tk |
| Executive Suite (Sea View) | 26,000 Tk |
| Superior Deluxe King (Sea View) | 18,500 Tk |
| Superior Deluxe King (Hill View) | 14,500 Tk |
বেওয়াচে চেক-ইন ও চেক-আউটের সময়
বেওয়াচ রিসোর্টে চেক-ইন করার সময় দুপুর ২ টা এবং চেক-আউট করার সময় দুপুর ১২ টা।
যোগাযোগ তথ্য
- ঠিকানাঃ ইনানী বীচ, মেরিন ড্রাইভ রোড, কক্সবাজার ৪৭৫০
- মোবাইল নাম্বারঃ +88 09666 800 100
- ইমেইলঃ info@baywatch.com.bd
- ফেসবুক পেজ | ওয়েবসাইট
রুমের সাথে বিনামূল্যে সুযোগ-সুবিধা
ওয়েলকাম ড্রিংক, রুমের সকল সুযোগ সুবিধা, চা-কফি, মিনারেল ওয়াটার, বিনামূল্যে নাস্তা, বাচ্চাদের পুল ও জ্যাকুজি সহ সুইমিংপুল, দৈনিক সংবাদপত্র, ওয়াই-ফাই নেটওয়ার্ক, কেবল টিভি সংযোগ সহ স্মার্ট টিভি, ইন্টারকম, ২৪ ঘন্টা রুম সার্ভিস, ১ ঘন্টা ইনফিনিটি সুইমিং পুল, জিম, প্রাথমিক চিকিৎসা সহ আরো বিভিন্ন ধরনের সুবিধা পাবেন।
খাওয়া-দাওয়ার ব্যবস্থা
বেওয়াচ হোটেলে বিনামূল্যে সকালের নাস্তা পাবেন। এছাড়া দুপুর ও রাতে খাবার জন্য অলডে ডাইনিং, বে লাউঞ্জ, ভূমধ্যসাগরীয় রেস্তোরাঁ, ইতালীয় রেস্তোরাঁ আছে। এসব রেস্তোরাঁ থেকে পছন্দের খাবার অর্ডার করে খেতে পারবেন।
এছাড়া চা-কফি, জুস ও আইসক্রিম খাবার জন্য ক্যাফে লাউঞ্জ ও আইসক্রিম পার্লার আছে। রাতে লাইভ মিউজিক শুনতে শুনতে পছন্দের খাবার খেতে পারবেন।
কিভাবে যাবেন
রাজধানী ঢাকা থেকে বাস, ট্রেন ও আকাশপথে কক্সবাজার হয়ে বেওয়াচ হোটেল যেতে পারবেন। কক্সবাজার ডলফিন মোড থেকে চাঁন্দের গাড়ি, সিএনজি বা ইজিবাইক করে মেরিন ড্রাইভ রোডের সৌন্দর্য দেখতে দেখতে ৪০ মিনিটের পথ গেলে বেওয়াচ হোটেল পৌঁছে যাবেন।
অগ্রিম হোটেলে যোগাযোগ করলে হোটেল কর্তৃপক্ষ আপনাকে গাড়িতে করে নিয়ে যাবে।
বাসে ঢাকা থেকে কক্সবাজারঃ ঢাকার সায়েদাবাদ বাস টার্মিনাল থেকে সেন্টমার্টিন পরিবহন, হানিফ পরিবহন, রয়েল পরিবহন, শ্যামলী পরিবহন, সোহাগ পরিবহন, ইমাদ পরিবহন, এম আর পরিবহন, এস আলম, গ্রীন লাইন সহ যেকোনো বাসে চড়ে কক্সবাজার যেতে পারবেন। জনপ্রতি নন-এসি বাস ৯০০ টাকা এবং এসি বাস ভাড়া ১৫০০ টাকা। যেতে সময় লাগে প্রায় ৮ ঘন্টা।
ট্রেনে ঢাকা থেকে কক্সবাজারঃ ঢাকার কমলাপুর ও বিমানবন্দর রেলস্টেশন থেকে পর্যটক এক্সপ্রেস, কক্সবাজার এক্সপ্রেস ট্রেনে চড়ে কক্সবাজার যেতে পারবেন। ট্রেনের আসন ভেদে ভাড়া ৬৯৫ থেকে ২,৩৮০ টাকা। ঢাকা টু কক্সবাজার ট্রেনের টিকেট পাওয়া বেশ কষ্টসাধ্য। তাই অগ্রিম টিকেট বুকিং করুন।
আকাশপথে ঢাকা থেকে কক্সবাজারঃ ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বাংলাদেশ এয়ারলাইন্স, নভোএয়ার, ইউএস-বাংলা ফ্লাইটে সরাসরি কক্সবাজার যেতে পারবেন। আসন ভেদে ভাড়া ৫,০০০ থেকে ১২,০০০ টাকা। যেতে সময় লাগবে ১ ঘন্টা।
আরো পড়ুন
- ৫০০ টাকায় কক্সবাজার হোটেল
- হোটেল সায়মন কক্সবাজার ভাড়া
- কক্সবাজার সরকারি হোটেল
- কক্সবাজার কলাতলী হোটেল ভাড়া
- কক্সবাজার হোটেল মোবাইল নাম্বার





