বলেশ্বর পরিবহন অনলাইন টিকিট বুকিং করার নিয়ম

নিউ বলেশ্বর পরিবহন লিমিটেড দেশের দক্ষিণ-পশ্চিম অঞ্চলের যাত্রীদের কাছে আস্তা ও বিশ্বাসের নাম। দীর্ঘদিন ধরে যাত্রীদের আস্থার সাথে পরিবহন সেবা প্রদান করে আসতেছে। বিশেষ করে দক্ষিণ অঞ্চল থেকে চট্টগ্রাম ও কক্সবাজার যাওয়ার জন্য এটি জনপ্রিয় পরিবহন। যাত্রীদের সুবিধার কথা চিন্তা করে বলেশ্বর পরিবহন অনলাইন টিকিট বুকিং সিস্টেম চালু করেছে।

এখন থেকে যাত্রারা ঘরের বসে মোবাইল বা কম্পিউটার থেকে অনলাইনের মাধ্যমে বলেশ্বর পরিবহন অনলাইন টিকিট বুকিং করতে পারবেন। এছাড়া বলেশ্বর পরিবহন কাউন্টার নাম্বারে ফোন করে টিকিট বুকিং করতে পারবেন।

বলেশ্বর পরিবহন অনলাইন টিকিট বুকিং করার উপায়

নিউ বলেশ্বর পরিবহন অনলাইন টিকিট বুকিং করার জন্য স্মার্টফোন বা কম্পিউটার থেকে যেকোনো একটি ব্রাউজার ওপেন করে https://newbolesswar.com ওয়েবসাইট ভিজিট করুন। অথবা সরাসরি এই লিংকে ক্লিক করুন। এখানে আপনি কোথায় থেকে যাত্রা করতে চান, কোথায় যেতে চান, কত তারিখে যেতে চান বিস্তারিত তথ্য দিয়ে এবং বাসের সিট সিলেক্ট করে পেমেন্ট করলে টিকিট বুকিং সম্পূর্ণ হবে।

  • Leaving From: যাত্রা শুরু স্থান সিলেক্ট করুন
  • Going To: কোথায় যেতে চান সিলেক্ট করুন
  • Departing On: যাত্রার তারিখ সিলেক্ট করুন
  • Search অপশনে ক্লিক করুন

আপনার নিদিষ্ট রুটের বাসের সিডিউল দেখতে পাবেন। বাস সিডিউলের উপর ক্লিক করুন।

BM Khalid Hasan Sujon

বাসের ফাঁকা সিট সিলেক্ট করে যাত্রীর নাম, মোবাইল নাম্বার, ইমেইল, জেন্ডার, বয়স, ঠিকানা, যাত্রী সংখ্যা, কোথায় থেকে যাত্রা শুরু করবেন এবং কোথায় শেষ করবেন সিলেক্ট করুন। এরপর পেমেন্ট মেথড সিলেক্ট করে Confirm করুন।

এবার আপনাকে পেমেন্ট করতে হবে। পেমেন্ট সম্পূর্ণ হলে বলেশ্বর পরিবহনের টিকেট ইমেইলে পাঠানো হবে। এছাড়া আপনি মোবাইল বা কম্পিউটার স্কিন থেকে টিকেট ডাউনলোড করতে পারবেন। ডাউনলোড করা টিকেট প্রিন্ট করে বলেশ্বর পরিবহনে যাত্রা করতে পারবেন।

বলেশ্বর বাসের অনলাইন টিকেট সম্পর্কে যেকোনো তথ্য জানতে কল করুন হটলাইন নাম্বার 16460 এবং মেইল করুন support@bdtickets.com