ছাতারপাইয়া গ্রীন পার্ক, নোয়াখালী

নোয়াখালী জেলার সেনবাগ উপজেলার ছাতারপাইয়া বাজার সংলগ্ন অবস্থিত ছাতারপাইয়া গ্রীন পার্ক। বিশাল জায়গা জুড়ে সবুজ প্রাকৃতিক পরিবেশে গ্রীন পার্কটি গড়ে তোলা হয়েছে। যারা সবুজ প্রাকৃতির মাঝে নিরিবিলি সময় কাটাতে চান তাদের জন্য আদর্শ স্থান।

ছাতারপাইয়া গ্রীন পার্কে সব বয়সী মানুষের জন্য বিভিন্ন ধরনের রাইডস আছে। এরমধ্যে ম্যাজিক বোট, হ্যানি সুইং চেয়ার, মেট্রোরেল, টু-স্টার, ম্যারি গো রাউন্ড, ওয়াটার বোট, ড্রপ টাওয়ার, স্লিপার, বাম্পার কার, ডিসকাভার, নাগর দোলা উল্লেখযোগ্য।

এছাড়া পার্কে বিভিন্ন প্রাণীর ভাস্কর্য ও দোয়াল চিত্র, বসার স্থান, সেলফি জোন, লাভ জোন, কিডস জোন,  মিনি ডায়নোসর পার্ক, ফুলের বাগান, প্লাম গার্ডেন, কৃত্রিম পাহাড়ি ঝর্ণা, পিকনিক স্পট, দিঘী, সবুজ খেলার মাঠ, সবুজে ঘেরা ওয়ার্কওয়ে, রেস্টুরেন্ট সহ বিভিন্ন খাবার ও কসমেটিক দোকান আছে।

পিকনিক স্পট, বিয়ে, জন্মদিন সহ অন্যান্য অনুষ্ঠান আয়োজন করার সু-ব্যবস্থা আছে। যোগাযোগ +880 1730-001045, 01730-001044

BM Khalid Hasan Sujon

সময়সূচী ও প্রবেশ টিকেট মূল্য

ছাতারপাইয়া গ্রীন পার্ক প্রতিদিন সকাল ১০ টা থেকে রাত ৮ পর্যন্ত খোলা থাকে। জনপ্রতি প্রবেশ টিকেট মূল্য ১০০ টাকা। ৫ বছরের নিচে শিশুদের প্রবেশ ফ্রি। এছাড়া ৬০০ টাকার একটি প্যাকেজ চালু আছে। এই প্যাকেজের আওতায় পার্কের সকল রাইডস চড়তে পারবেন।

বিঃদ্রঃ - স্কুল চলাকালীন সময়ে স্কুল ড্রেস পড়ে পার্কে প্রবেশ করা সম্পূর্ণ নিষেধ।

ছাতারপাইয়া গ্রীন পার্ক কিভাবে যাবেন

নোয়াখালী ছাতারপাইয়া গ্রীন পার্কে যেতে হলে প্রথমে আপনাকে নোয়াখালী আসতে হবে। নোয়াখালী সুপার মার্কেট থেকে সিএনজি করে ৩০ টাকা ভাড়া দিয়ে চৌরাস্তা নেমে যাবেন। চৌরাস্তা থেকে সিএনজি করে ৩০ টাকা ভাড়া দিয়ে সেনবাগ চলে যাবেন। সেখান থেকে সিএনজি করে ৩০ টাকা ভাড়া দিয়ে ছাতারপাইয়া বাজার আসবেন। ছাতারপাইয়া বাজার থেকে ৫ মিনিটের পথ হেঁটে গেলে পার্কে পৌঁছে যাবেন।

এছাড়া নোয়াখালী জেলা বাস টার্মিনাল থেকে সেনবাগগামী বাসে চড়ে সেনবাগ উপজেলা সদর নেমে যাবেন। সেখান থেকে সিএনজি করে ছাতারপাইয়া বাজার সংলগ্ন ছাতারপাইয়া গ্রীন পার্কে যেতে পারবেন।

BM Khalid Hasan Sujon

বাসে ঢাকা থেকে নোয়াখালীঃ রাজধানী ঢাকার সায়েদাবাদ বাস টার্মিনাল থেকে মুনলাইন এন্টারপ্রাইজ, হিমাচল এক্সপ্রেস, একুশে এক্সপ্রেস বাসে সরাসরি নোয়াখালী যেতে পারবেন। নন-এসি ও এসি বাসের ভাড়া ৬০০ থেকে ১,২০০ টাকা পর্যন্ত। ধানমন্ডি জিগাতলা কাউন্টার থেকে একুশে পরিবহনের বাস প্রতিদিন রাত ১০ টা ২০ মিনিটে ছেড়ে যায়।

ট্রেনে ঢাকা থেকে নোয়াখালীঃ ঢাকার কমলাপুর রেলস্টেশন থেকে প্রতি বৃহস্পতিবার বাদে সপ্তাহের বাকি ৬ দিন বিকাল ৪ টা ২০ মিনিটে উপকূল এক্সপ্রেস আন্তঃনগর ট্রেন নোয়াখালী ছেড়ে যায়। ট্রেনের আসন ভেদে ভাড়া ৩১৫ থেকে ৫৯৮ টাকা পর্যন্ত। ঢাকা থেকে নোয়াখালী যেতে প্রায় ৬ ঘন্টা সময় লাগে।

কোথায় থাকবেন

পার্কের ভেতরে থাকার ব্যবস্থা নেই, তাই আপনাকে নোয়াখালী জেলা শহরে আসতে হবে। নোয়াখালী জেলা শহর থাকার জন্য অনেক আবাসিক হোটেল, রিসোর্ট ও গেস্ট রুম আছে। এরমধ্যে হোটেল মৌচাক আবাসিক (01511-317812), সায়েম ইন (01913-122389), পুবালি হোটেল (0321-61257), হোটেল আল মোরশেদ (0321-62173), হোটেল রাফসান (0321-61395), নোয়াখালী গেস্ট হাউজ ও সার্কিট হাউস উল্লেখযোগ্য। নোয়াখালী সোনাপুর আবাসিক হোটেল সমূহের তথ্য জানতে আর্টিকেলটি সম্পূর্ণ পড়ুন।

কোথায় খাবেন

ছাতারপাইয়া গ্রীন পার্কের ভেতর খাবার জন্য রেস্টুরেন্ট আছে। এছাড়া ফুসকা, চটপটি, ঝালমুড়ি, আইসক্রিমের দোকান আছে। পার্কের ভেতর ফুসকার দাম তুলনামূলক অনেক বেশি। তাই খাবার আগে অবশ্যই দামাদামি করে নিবেন। এছাড়া নোয়াখালী জেলা শহরে আমানিয়া হোটেল ও ফুড ফিয়েস্তা থেকে পছন্দের খাবার খেতে পারবেন।

BM Khalid Hasan Sujon

আরো পড়ুন