বাংলাদের একমাত্র প্রবাল দ্বীপ সেন্টমার্টিন যেতে কার না ইচ্ছে করে। তাই তো সেন্টমার্টিনের অপূর্ব সৌন্দর্য উপভোগ করতে প্রতি বছর হাজার হাজার পর্যটক সেন্টমার্টিন বেড়াতে আসেন। পরিবেশের ভারসাম্য রক্ষায় বছরের লম্বা সময় সেন্টমার্টিন বন্ধ থাকলেও এবছর ২০২৫ সালে ১ লা নভেম্বর থেকে ২০২৬ সালের ফেব্রুয়ারী পর্যন্ত সেন্টমার্টিন খোলা থাকবে এবং জাহাজ চলাচল করবে। আপনারা যারা কক্সবাজার থেকে জাহাজে সেন্টমার্টিন যেতে চাচ্ছেন তাদের মধ্যে অনেকেই জানতে চাচ্ছেন কক্সবাজার টু সেন্টমার্টিন জাহাজ ভাড়া কত ও সময়সূচী।
গত বছরের মতো এবারও কক্সবাজার শহরের নুনিয়ারছড়ার বিআইডব্লিউটি ঘাট থেকে কর্ণফুলী এক্সপ্রেস, বার আউলিয়া, কেয়ারি সিন্দাবাদ, কেয়ারি ক্রুজ এন্ড ডাইন জাহাজ কক্সবাজার টু সেন্টমার্টিন নিয়মিত চলাচল করবে।
২০২৫ সালে নভেম্বর ও ডিসেম্বর এই দুই মাস সেন্টমার্টিন রাত্রিযাপন করা যাবে না। দিনে গিয়ে দিনে ফিরে আসতে হবে। আর ২০২৬ সালের জানুয়ারি ও ফেব্রুয়ারি এই দুই মাস সেন্টমার্টিন রাত্রিযাপন করা যাবে।
সেন্টমার্টিন যেতে পর্যটকদের প্রয়োজন হবে ট্রাভেল পাস। জাহাজের টিকেট কাটলেই ট্রাভেল পাস পেয়ে যাবেন।
কক্সবাজার টু সেন্টমার্টিন জাহাজ ভাড়া ও সময়সূচী
জোয়ার ভাটার সময় অনুযায়ী প্রতিদিন সকাল ৯ টায় কক্সবাজার নুনিয়ারছড়ার বিআইডব্লিউটি ঘাট জাহাজ সেন্টমার্টিন ছেড়ে যাবে। আবার জোয়ার ভাটার সময় অনুযায়ী সন্ধ্যা দুপুর ৩ টায় কক্সবাজার ছেড়ে আসবে। (নভেম্বর মাসের সময়সূচী)
এমভি কর্ণফুলী এক্সপ্রেস
কক্সবাজার টু সেন্টমার্টিন রুটে চলাচল করা একমাত্র লাক্সারী জাহাজ এমভি কর্ণফুলী এক্সপ্রেস। লাক্সারী জাহাজ হিসাবে সেন্টমার্টিনগামী অন্যান্য জাহাজের তুলনায় ভাড়া একটু বেশি। নিচে কক্সবাজার থেকে সেন্টমার্টিন জাহাজ ভাড়া উল্লেখ করা হল।

| Seat Category | Round Way Trip Price | One Way Trip Price |
| Lavender Seat | 3,500 Tk | 1,800 Tk |
| Marigold Seat | 3,500 Tk | 1,800 Tk |
| Open deck Seat | 4,000 Tk | 2,100 Tk |
| Gladiolus Business Chair | 5,000 Tk | 2,600 Tk |
| Lilac Launge | 5,300 Tk | 2,700 Tk |
| Chrysanthemum Launge | 5,600 Tk | 2,900 Tk |
| Single Cabin | 6,500 Tk | 3,300 Tk |
| Twin Cabin | 13,000 Tk | 7,000 Tk |
| VIP Cabin | 16,000 Tk | 8,500 Tk |
| VVIP Cabin | 20,000 Tk | 10,000 Tk |
এমভি বার আউলিয়া
কক্সবাজার থেকে সেন্টমার্টিন চলাচলকারী একটি লাক্সারী শীপ এমভি বার আউলিয়া। এই শীপে ৬০০ টির বেশি আসন ও ২৭ টি কেবিন আছে। নিচে কক্সবাজার টু সেন্টমার্টিন এমভি বার আউলিয়া জাহাজ ভাড়া উল্লেখ করা হয়েছে।

| Seat Category | Round Way Trip Price | One Way Trip Price |
| Sun Deck Seat | 3,500 Tk | 1,800 Tk |
| Main Deck Seat | 3,500 Tk | 1,800 Tk |
| Panorama Business Chair | 4,000 Tk | 2,100 Tk |
| Riviera Business Chai | 4,000 Tk | 2,100 Tk |
| Mozarat Chair | 4,300 Tk | 2,200 Tk |
| Bunker Bed | 8,000 Tk | 4,100 Tk |
| Deluxe Cabin | 13,000 Tk | 7,000 Tk |
| Family Bunker Cabin | 16,000 Tk | 8,500 Tk |
| VIP Cabin | 16,000 Tk | 8,500 Tk |
| VVIP Cabin | 20,000 Tk | 10,500 Tk |
কেয়ারি সিন্দাবাদ
যারা কম খরচে নন-এসি জাহাজ সেন্টমার্টিন যেতে চান তাদের জন্য কেয়ারি সিন্দাবাদ জাহাজ অন্যতম।নিচে কক্সবাজার-সেন্টমার্টিন জাহাজ ভাড়া উল্লেখ করা হয়েছে।

| সিট ক্যাটাগরি | রাউন্ড ট্রিপ ভাড়া |
| মেইন ডেক | ২,২০০ টাকা |
| ওপেন ডেক | ২,৫০০ টাকা |
| ব্রিজ ডেক | ৩,০০০ টাকা |
কেয়ারি ক্রুজ এন্ড ডাইন
সেন্টমার্টিন ভ্রমণকারীদের কাছে পরিচিত নাম কেয়ারি ক্রুজ এন্ড ডাইন। শীততাপনিয়ন্ত্রণ এই জাহাজে আরামদায়ক ভ্রমণ করতে পারবেন। নিচে জাহাজ ভাড়া উল্লেখ করা হয়েছে।

| সিট ক্যাটাগরি | রাউন্ড ট্রিপ ভাড়া |
| মেইন ডেক (এক্সক্লুসিভ লাউঞ্জ) | ২,৪০০ টাকা |
| আপার ডেক (কোরাল লাউঞ্জ) | ৩,০০০ টাকা |
| আপার ডেক (পার্ল লাউঞ্জ) | ৩,৫০০ টাকা |
টিকেট কাটার নিয়ম
কক্সবাজার টু সেন্টমার্টিন জাহাজের টিকেট অনলাইন বা ট্রাভেল এজেন্টের মাধ্যমে কাটতে পারবেন। যারা ছুটির দিন যেতে চান তারা অবশ্যই অগ্রিম টিকেট কাটবেন।
প্রশ্ন উত্তর
সেন্টমার্টিন কবে খুলবে?
১ লা নভেম্বর ২০২৫ থেকে পর্যটকদের জন্য সেন্টমার্টিন খুলবে। নভেম্বর ও ডিসেম্বর সেন্টমার্টিন রাত্রিযাপন করা যাবে না এবং জানুয়ারি ও ফেব্রুয়ারি রাত্রিযাপন করা যাবে।
সেন্টমার্টিন জাহাজ ভাড়া কত টাকা?
কক্সবাজার থেকে সেন্টমার্টিন জাহাজ ভাড়া আসন ভেদে রাউন্ড-ট্রিপ ৩,৫০০ টাকা থেকে ২০,০০০ টাকা পর্যন্ত।
কক্সবাজার থেকে সেন্টমার্টিন জাহাজে যেতে কত সময় লাগে?
কক্সবাজার থেকে সেন্টমার্টিন জাহাজে যেতে প্রায় সাড়ে ৪ থেকে ৫ ঘন্টা সময় লাগে।
আরো পড়ুন
- টেকনাফ থেকে সেন্টমার্টিন ট্রলার ভাড়া
- চট্টগ্রাম থেকে সেন্টমার্টিন জাহাজ ভাড়া
- টেকনাফ থেকে সেন্টমার্টিন জাহাজ ভাড়া
- কর্ণফুলী এক্সপ্রেস কক্সবাজার টু সেন্টমার্টিন টিকেট





