পয়লা বৈশাখ মানেই নতুন শুরুর আনন্দ, রঙিন পোশাক, পান্তা-ইলিশ আর উৎসবের ঢেউ! কিন্তু ঢাকায় এত আয়োজনের ভিড়ে ঠিক কোথায় গেলে সবচেয়ে ভালো সময় কাটবে এই দোটানায় পড়েন অনেকেই। তাই আপনার জন্য নিয়ে এলাম রাজধানীর ১৩টি জমজমাট বর্ষবরণ আয়োজন।
১. রমনা বটমূলঃ সকালে ভোরের আলো ফোটার সাথে সাথে ছায়ানটের শিল্পীদের সুরের মূর্ছনায় নতুন বছরকে বরণ করা হয়।
২. ঢাকা বিশ্ববিদ্যালয় ও চারুকলাঃ ঢাকা বিশ্ববিদ্যালয় চারুকলার রঙিন মঙ্গল শোভাযাত্রা এবং টিএসসি সংলগ্ন এলাকায় উৎসবের আমেজ আরম্ভ হয়।
৩. যাত্রাবিরতির বৈশাখী উৎসব (বনানী): বাউলগান, পুতুলনাচ, লোকজ মেলা আর বায়োস্কোপ পুরোপুরি গ্রামীণ আবহ।
৪. আর্কা বৈশাখ ১৪৩৩ (গুলশান – আলোকি): মেলা + খাবার + খেলাধুলা + লাইভ ব্যান্ড একেবারে ফিউশন ফেস্টিভাল ভাইব।
৫. বিসিক বৈশাখী মেলা (বাংলা একাডেমি প্রাঙ্গণ): নকশিকাঁথা, মাটির পণ্য, ঐতিহ্যবাহী হস্তশিল্প শুদ্ধ বৈশাখী অনুভূতি।
৬. লাল বৈশাখী (বনানী, কামাল আতাতুর্ক পার্ক): কনসার্ট + মেলা + ফান গেমস বন্ধুদের সাথে ফুল এন্টারটেইনমেন্ট।
৭. এসএমই বৈশাখী মেলা (আগারগাঁও): ৩০০+ স্টল, খাবার, নাগরদোলা। আপনার ফ্যামিলি নিয়ে ঘোরার পারফেক্ট জায়গা।
৮. উৎসবে বৈশাখ (শেফস টেবিল কোর্টসাইড): আলপনা, বাউল গান আর জমকালো কনসার্ট একসাথে সবকিছু।
৯. প্রথম আলো বৈশাখী উৎসব (কোর্টসাইড): শিশুদের প্রতিযোগিতা, পুতুলনাচ, গল্প ফ্যামিলি ও কিডস ফ্রেন্ডলি আয়োজন।
১০. সোহরাওয়ার্দী উদ্যানঃ রমনার পাশেই সোহরাওয়ার্দী উদ্যানে বৈশাখী মেলা ও সাংস্কৃতিক উৎসব।
১১. ধানমন্ডিঃ পরিবার ও প্রিয়জন নিয়ে ধানমন্ডি লেকের পাড়ে বৈশাখী পোশাকে ঘোরাঘুরি ও লেকের পাড়ে আড্ডা দিতে পারেন।
১২. সংসাদ ভবনঃ সংসদ ভবন এলাকায় উন্মুক্ত প্রাঙ্গণে পহেলা বৈশাখের ঐতিহ্যবাহী আয়োজন করা হয়েছে।
১৩. Sarina ও Renaissance Hotel: হোটেল সারিনা ও রেডিসন সহ বিভিন্ন হোটেলগুলোতে বিশেষ পান্তা-ইলিশ ও ঐতিহ্যবাহী বুফে ভোজের আয়োজন করা হয়েছে।





