গ্রীন ভিউ গলফ রিসোর্ট, গাজীপুর

গ্রীন ভিউ গলফ রিসোর্ট (Green view golf resort) গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার মাওনায় অবস্থিত। প্রায় দুইশত একর জায়গার উপর প্রকৃতিক পরিবেশে গড়ে তোলা হয়েছে এই আধুনিক গলফ রিসোর্টটি। গাজীপুরের মধ্যে অসম্ভব সুন্দর ফুল সজ্জিত এই রিসোর্টটি ইতোমধ্যে দর্শনার্থীদের নজর কেড়েছে।

দৃষ্টিনন্দন এই রিসোর্টে প্রবেশ করলে প্রথমে চেখে পড়বে রাস্তার দুপাশে সারি সারি পাম গাছ। বিশাল আয়তনের এই রিসোর্ট রয়েছে নিজস্ব গলফ মাঠ, সুইমিং পুল, কিডস জোন, খেলার মাঠ, ইনডোর ও আউটডোর গেমস, পিকনিক স্পট, মিনি চিড়িয়াখানা, পাহাড়ি ঝর্ণা, বড় পুকুর, বিভিন্ন ফুলের বাগান ও ঝুলন্ত ফুল বাগান, সুন্দর সুন্দর প্লেস, হাঁটার পথ, বসার বেঞ্চ, রেস্তোরাঁ, নামাজের জন্য মসজিদ এবং মনোরম প্রাকৃতিক পরিবেশ।

এছাড়া এখানে বিয়ে, জন্মদিন, করপোরেট বিজনেস মিটিং, সেমিনার, পিকনিক সহ বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করার সুব্যবস্থা আছে।

যারা শহরের কোলাহল ছেড়ে প্রকৃতির সাথে নিরিবিলি সময় কাটাতে চান এবং গলফ খেলতে ভালোবাসেন তাদের জন্য আদর্শ গ্রীন ভিউ গলফ রিসোর্ট।

BM Khalid Hasan Sujon

গ্রীন ভিউ গলফ রিসোর্ট রুম ভাড়া / খরচ

রিসোর্টে প্রবেশ করার জন্য ডে-ট্যুর ও ফুল প্যাকেজ আছে। ডে-ট্যুর প্যাকেজ ৫,০০০ টাকা এবং ফুল প্যাকেজ ১০,০০০ থেকে ২৫,০০০ টাকা।

স্ট্যাডান্ট ভিলা১০,০০০ টাকা
ডিলাক্স পুল ভিলা১৬,০০০ টাকা
ডিলাক্স গলফ ভিলা১৬,০০০ টাকা
ডিলাক্স বেলকুনি ভিলা১৮,০০০ টাকা
সুইট ভিলা২০,০০০ টাকা
সোহান ভিলা২৫,০০০ টাকা
পবিত্র মাহে রমজান ও ঈদ উপলক্ষে গ্রীন ভিউ গলফ রিসোর্টে বিশেষ ছাড় দিয়েছে। মাত্র ১৫,০০০ টাকার একটি প্যাকেজ কিনে যেকোনো একটি ভিলায় থাকতে পারবেন।

যোগাযোগ

কিভাবে যাবেন

রাজধানী ঢাকার বিভিন্ন স্থান থেকে প্রতিদিন অসংখ্য বাস গাজীপুর যাতায়াত করে। ঢাকা থেকে গাজীপুর পরিবহন, অনন্যা পরিবহন, ভাওয়াল পরিবহন সহ অন্যান্য পরিবহনের বাসে চড়ে সরাসরি গাজীপুর যেতে পারবেন। ঢাকা থেকে গাজীপুর জনপ্রতি ভাড়া ৯০ টাকা।

গাজীপুর চৌরাস্তা হয়ে রাজেন্দ্রপুর চৌরাস্তায় নেমে যাবেন। এরপর আনসার রোড ধরে দক্ষিণ দিকে সামনে এগিয়ে গেলে গ্রীন ভিউ গলফ রিসোর্ট পৌঁছে যাবেন।

BM Khalid Hasan Sujon

এছাড়া পাঠাও, উবার চড়ে সরাসরি গলফ রিসোর্টে যেতে পারবেন। গ্রীন ভিউ গলফ রিসোর্টের নিজস্ব গাড়ি আছে। অনলাইনে রিসোর্ট বুকিং করে রিসোর্ট কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করলে আপনাকে পিকআপ-ডাউনের ব্যবস্থা তারা করে দিবে।

খাওয়া-দাওয়া

রিসোর্টের প্যাকেজ কিনলে থাকার পাশাপাশি রেস্টুরেন্টে খাবার সুব্যবস্থা আছে। রেস্টুরেন্টে বাংলা, চাইনিজ ও ভারতীয় খাবার খেতে পারবেন। এছাড়া রাতে বারবিকিউ ব্যবস্থা আছে।

গাজীপুর রিসোর্ট লিস্ট

গাজীপুর জেলায় অনেক রিসোর্ট আছে। এর মধ্যে ছুটি রিসোর্ট, জল ও জঙ্গলের কাব্য, রাজেন্দ্র ইকো রিসোর্ট, সোহাগ পল্লী রিসোর্ট, নীলাম্বরী রিসোর্ট, ভাওয়াল রিসোর্ট, পুবাইল রিসোর্ট ক্লাব উল্লেখযোগ্য।