আপনারা যারা ঢাকা-চট্টগ্রাম-কক্সবাজার রুটে যাতায়াত করছেন হোটেল নুরজাহান তাদের কাছে পরিচিত নাম। হোটেল নুরজাহান কুমিল্লা পদুয়ার বাজার বিশ্ব রোডের পাশে অবস্থিত। ঢাকা-চট্টগ্রাম-কক্সবাজার রুটে চলাচলকারী সকল পরিবহন হোটেল নুরজাহানে যাত্রাবিরতি করে।
দ্বিতীয় তলা বিশিষ্ট এই খাবার হোটেলে রাত-দিন ২৪ ঘন্টা খোলা থাকে এবং মানুষের ভিড় লক্ষ্য করা যায়। গাড়ির যাত্রীরা এখানে ফ্রেশ হয়ে খাওয়া-দাওয়া করে। হোটেলের সামনে বিশাল জায়গা আছে, সেখানে গাড়ি পাকিং করার সুব্যবস্থা আছে।
এছাড়া এখানে বেশ কয়েকটি গাড়ির অস্থায়ী টিকেট কাউন্টার আছে। আপনি এখান থেকে গাড়ির তথ্য জেনে নিতে পারবেন। হোটেলে সামনে একটি বরুই গাছে হাজার হাজার চড়ুই পাখি বসবাস করে। সকাল ও সন্ধ্যায় চড়ুই পাখির কিচিরমিচির শুনতে পাবেন।
হোটেল নুরজাহানে আপনি বাংলা, ইন্ডিয়ান, থাই খাবারের সাথে কুমিল্লার বিখ্যাত রসমালাই ও বিভিন্ন ধরনের মিষ্টি খেতে পারবেন। এছাড়া বিভিন্ন ধরনের কফি ও চায়ের স্বাদ নিতে পারেন। দ্বিতীয় তলা বিশিষ্ট হোটেলে নিচ ও উপরের তলায় অতিথিদের খাবার ব্যবস্থা আছে।
আমি সাতক্ষীরা থেকে কক্সবাজার যাওয়ার পথে কুমিল্লার বিখ্যাত হোটেল নুরজাহান এ রাতের খাবার খেয়ে ছিলাম। আমার মনে হয়েছে এখানে খাবারের দাম কিছুটা বেশি। তাই আপনি যদি খেতে চান তাহলে অবশ্যই খাবার আগে দাম জিজ্ঞেস করে খাবেন।
হোটেল নুরজাহান কুমিল্লা কিভাবে যাবেন
ঢাকা থেকে কুমিল্লার দূরত্ব প্রায় ৯৭ কিলোমিটার এবং চট্টগ্রাম থেকে কুমিল্লার দূরত্ব প্রায় ১৫০ কিলোমিটার। ঢাকা-চট্টগ্রাম-কক্সবাজার চলাচলকারী সকল পরিবহন হোটেল নুরজাহানে যাত্রা বিতরিত করে।
ঢাকা ও চট্টগ্রাম থেকে কুমিল্লাগামী যেকোনো বাসে চড়ে হোটেল নুরজাহানে আসতে পারবেন। এছাড়া কুমিল্লা শহর থেকে সিএনজি বা অটোরিকশা করে ১০ টাকা ভাড়া দিয়ে হোটেল নুরজাহান আসতে পারবেন।
কুমিল্লা রেলওয়ে স্টেশন থেকে কুমিল্লা বিশ্ব রোড ধরে সিএনজি বা অটোরিকশা করে ৩০ টাকা ভাড়া দিয়ে হোটেল নুরজাহান আসতে পারবেন।
কোথায় থাকবেন
কুমিল্লা শহরে থাকার জন্য অনেক আবাসিক হোটেল আছে। এরমধ্যে হোটেল ভিক্টোরি (01714-030094), হোটেল সোনালী (01819-879688), হোটেল ময়নামতি (01681-512430), কিউ প্লেস হোটেল (01998-800900), রাজমনি হোটেল (01831-520897) উল্লেখযোগ্য।
কুমিল্লা আবাসিক হোটেল সমূহের বিস্তারিত তথ্য জানুতে এই লেখাটি সম্পূর্ণ পড়ুন।
আরো পড়ুন
- কুমিল্লা ম্যাজিক প্যারাডাইস
- আনন্দ বিহার কোথায় অবস্থিত
- সোমপুর বিহার কোথায় অবস্থিত
- শালবন বিহার কোথায় অবস্থিত





